Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে জিয়াদ আলী গাজী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মৌতলা গ্রামের বাসিন্দা। নিহতের পুত্র আব্দুল জলিল জানান, রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেয়। সকালের দিকে বুঝতে পেরে দ্রত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেরিতে নিয়ে আসার কারণে তার মৃত্যু হয়।

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের ৬শ’ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। বৃহস্পতিবার সকালে পানিসারা প্রাথমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মীর ফারুখ আহমেদ ও সাদা মনের মানুষ সায়েদ আলীর সার্বিক তত্বাবধানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারসহ ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়। সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলামের সভাপতিত্বে সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর এলাকার জলাবদ্ধতা সংকট নিরসনে ১০ দফা প্রস্তাব দিয়েছেন নাগরিক নেতারা। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত ‘সাতক্ষীরা পৌর এলাকায় জলাবদ্ধতা সমস্যা ও সমাধানে করণীয়’ শীর্ষক এক সংলাপে নাগরিক নেতৃবৃন্দ দশ দফা প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবনার মধ্যে রয়েছে, বেতনা ও মরিচ্চাপ নদীতে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ ফেরানো, সাতক্ষীরা পৌরসভাকে পুরোপুরি ড্রেনেজ নেটওয়ার্কের আওতায় আনা, পানি নিস্কাশনের জন্য প্রাণসায়ের খালের দুই মুখ উন্মুক্ত করা, আন্তঃনদী সংযোগ বিশেষ করে ইছামতি, মরিচ্চাপ, খোলপেটুয়া, বেতনা, শালিখা ও কপোতাক্ষকে খননের আওতায় এনে চিরায়ত নিয়মে পানিপ্রবাহ সচলকরণ, নদীগুলোর সাথে সংযুক্ত…

Read More

আশাশুনি সংবাদদাতা আশাশুনিতে অপপ্রচার ও কুৎসা রটিয়ে রাজনৈতিক ফায়দা লোটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক শ্রমিকদল নেতা আলমগীর হোসেন টুটুল। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর একশ্রেণির কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে দলীয় নেতৃবৃন্দকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। রাজনৈতিকভাবে প্রতিহত করতে আমাকে স্বেচ্ছাসেবকলীগের সদস্য হিসেবে একটি মিথ্যা বানোয়াট জাল কাগজের কমিটি তৈরি করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি কখনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমি সকল মিথ্যাচার ও বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিতভাবে তৈরি করা কমিটি সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে নেতৃবৃন্দের প্রতি উদাত্ত…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা অতিসাম্প্রতিক টানা বৃষ্টিতে সাতক্ষীরায় রোপা আমন, আউশ ও বিভিন্ন ধরনের শাক-সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে ভেসে গেছে ছয় হাজার মৎস্যঘের ও দেড় হাজার পুকুর। এতে করে মৎস্য ও কৃষি খাতে প্রায় সাতশত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় ও জেলা মৎস্য অধিদপ্তর। সাতক্ষীরার আবহাওয়া অফিস জানায়, গত সপ্তাহের শনি থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৯৬ ঘণ্টায় ২৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । স্থানীয়রা জানান, তিন দিনের ভারি বর্ষণে সদর উপজেলার বিনেরপোতা এলাকার শ্মশানঘাটের পাশের বেতনা নদীর পাউবোর রিংবাঁধ গত রোববার সন্ধ্যায় ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকতে থাকে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে…

Read More

বাংলার ভোর ডেস্ক তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার সুযোগ তৈরি হয়েছে মন্তব্য করে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, সেই স্বপ্ন পূরণে ‘বিদেশি বন্ধুদের’ সহযোগিতাও প্রয়োজন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানে বিদেশি বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, “তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন।” রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএসএস জানিয়েছে, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে সরকারের তরফে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের…

Read More

বাংলার ভোর ডেস্ক শুরুর পর মাঝপথে বাতিল হওয়া উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল অক্টোবর মাসে প্রকাশ করা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন। তিনি বলেন, অক্টোবরের মাঝামাঝিতে রেজাল্ট হবে। বৈষম্যবিরোধী আন্দোলন এবং সরকার পতনের ঘটনাপ্রবাহ ঘিরে এবার উচ্চ মাধ্যমিকের সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর বাকিগুলো আর নেওয়া সম্ভব হয়নি। ফলাফল কীভাবে হতে পারে জানতে চাইলে তপন কুমার সরকার বলেন, “যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে হবে, যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলোর এসএসসিতে যে নম্বর পেয়েছে সেটাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হবে।” তবে বন্যা বা সহিংসতার কারণে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অবৈধ উপার্জনের সব অর্থ দিয়ে স্ত্রীর নামে সম্পদের পাহাড় গড়েছেন যশোরের সাবেক টিএসআই রফিকুল ইসলাম। স্ত্রী ঝর্ণা ইয়াসমিন স্বামীর অবৈধ সম্পদ গোপন করতে দেখিয়েছেন গরুর খামারের ব্যবসা। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ধরা পড়েছেন রফিকুল ইসলাম-ঝর্ণা ইয়াসমিন দম্পতি। অভিযুক্ত রফিকুল ইসলাম বর্তমানে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত আছে। দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৯ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন রফিকুল ইসলাম দম্পতি। এরমধ্যে অবৈধভাবে ৭ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৮৫২ টাকার সম্পদ অর্জন করেছেন। মঙ্গলবার তাদেও নামে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরের সুবলকাটি গ্রামে বসত বাড়ি রক্ষা, মারধর ও মিথ্যা মামলা থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শাহাজান ফরাস। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন হয়। শাহাজান ফরাস বলেন, গ্রামের নিজ জমির উপর বসত বাড়িতে তিন যুগেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন তিনি। গত দুই বছর আগে জানতে পারেন ২৫ শতক জমির এস.এ রেকর্ডিও মালিক কালু গাজী ও জেলেখা বিবি। রেকর্ডিও মালিক কালু গাজী ও জেলেখা বিবির কাছ থেকে তার আপন বড় মামা সাত্তার সরদার ওই জমি ক্রয় করে নেন। যার দলিল নং ৫৯২০। জমির আরএস রেকর্ড ভুল হওয়ার কারণে তিনি দেওয়ানি মামলা করেনি।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পৌর উত্তর থানার উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৮ জন পিছিয়ে পড়া মানুষের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার শহরের পূর্ববারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ছাগল বিতরণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল বলেন, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের আপামর জনতার পাশে সবসময় থাকার চেষ্টা করে তারই অংশ হিসেবে ১৮জন পিছিয়ে পড়া মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। যাতে করে এর মাধ্যমে ভবিষ্যৎতে তারা সাবলম্বী হতে পারেন। তিনি আরোও বলেন,…

Read More