বাংলার ভোর প্রতিবেদক যশোরে রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও কুশপুত্তলিক দাহ করা হয়েছে। ইসলাম ধর্ম ও রাসুল হযরত মুহাম্মাদকে (সা.) কে নিয়ে ভারতে হিন্দু পুরোহিতদের কটুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমান। বৃহস্পতিবার দুপুরে শহরতলীর পুলেরহাট মোড় থেকে ভারতের বিজেপির অনুগ্রহ প্রাপ্ত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি করায় যশোর জামি’আ মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, রাসূল (সা.) আমাদের মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক সবার উপরে। রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ তুলে যশোরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে সদর উপজেলার ডুমদিয়া গ্রামের সুলতান দফাদারের স্ত্রী মেহেলিকা খাতুন বলেন, তিনি দীর্ঘ ১০ বছর নির্যাতন নিপীড়িনের শিকার হচ্ছেন। নিরীহ মানুষ হয়েও ন্যায় বিচার থেকে বঞ্চিত। তার প্রতিপক্ষ মোহাম্মদ জামির হোসেন জাল দলিল করে ১০ বছর ধরে জমি দখলের চেষ্টা করছে। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে তাকে কয়েকবার খুন করার চেষ্টা করেছে। এখনো হত্যার চেষ্টা করে যাচ্ছে। জমিতে যেতে দিচ্ছে না। ঘরবাড়ি ভাঙার চেষ্টা করছে জামির হোসেন। চেয়ারম্যান মেম্বার কাউকে তোয়াক্কা করেনা। সবাইকে টাকা দিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের হল রুমে আলোচনা সভা হয়। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোরের সভাপতি অ্যাডভোকেট ইমামুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান। তিনি বলেছেন, রাসুল (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য অনুস্মরনীয়। রাসুুলের পূর্ণাঙ্গ অনুস্বরণ ছাড়া ইহকালিন শান্তি ও পরকালীন মুক্তির কোন বিকল্প নাই। তিনি আরোও বলেন, বর্তমান সময় ও সমাজে চলমান সংকট থেকে উত্তোরণের কেবল মাত্র পথ হলো আমাদের প্রিয় নবী (সা.) এর জীবন অনুসরণ করে ব্যক্তি, সমাজ…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়ন কমিটির সাথে বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ দলিত পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পশুহাট সংলগ্ন পরিত্রাণ সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন লিটন দাস। অতিথি হিসেবে বক্তব্য দেন, কেশবপুর উপজেলা কমিটির সভাপতি সুজন দাস, পরিত্রাণের কর্মসূফচ সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাস, ইভেন্ট অর্গানাইজার যোসেফ সরকার, ফিল্ড ভলান্টিয়ার সুমন দাস, সাবেরা খাতুন প্রমুখ। এ ছাড়াও মুক্ত আলোচনায় বক্তব্য দেন, উজ্জ্বল দাস সাধু, পারুল বিশ্বাস, সুভাষ চন্দ্র দাস, রমেশ দাস, টুম্পা রায়, জয়ন্তী দাস। এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ দলিত পরিষদের প্রতিনিধিরা অতিবৃষ্টিপাতের ফলে সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতায় আলতাপোল দাসপাড়া,…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কার্পেটিং সড়কগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এতে করে হাজারো যাত্রী সাধারণ ও পথচারী ঝুঁকি নিয়ে পথ চললেও সংস্কারে নেই কারো উদ্যোগ। তাই সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী উপজেলাবাসী। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শ্যামনগর টু কালিগঞ্জ মহাসড়কের নলতা হাটখোলা মোড় থেকে শুরু করে কালিগঞ্জের পাওখালী মোড় পর্যন্ত হাজারো ছোট বড় খানাখন্দে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। একযুগেরও বেশি সময় ধরে এই অঞ্চলের জনসাধারণের ভোগান্তি চললেও তা যেন দেখার কেউ নেই। বিশেষ করে কালিগঞ্জের অতি ব্যস্ততম ফুলতলা মোড় থেকে বাজার গ্রাম রহিমপুর ঈদগাহ পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই করুণ। প্রায়ই রাস্তায় যানবাহন আটকে দুর্ঘটনার শিকার হচ্ছে। গত কয়েক…
তালা সংবাদদাতা তালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেলের সাথে ফুলেল শুভেচ্ছ ও মতবিনিময় করেছেন তালা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সালাম শেখ, সদস্য শেখ ফয়সাল হোসেন প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে আমন ধানের ক্ষেত পানির নিচে, মাছের ঘের প্লাবিতসহ বহু গ্রাম প্লাবিত হওয়ায় জনগণের সেবায় সার্বক্ষণিক প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি এই পরিস্থিতি মোকাবলা করতে সাংবাদিক ও সুশীল সমাজসহ সকলের সহযোগিতা…
বাংলার ভোর প্রতিবেদক ইসলাম ধর্ম ও রাসুল হযরত মুহাম্মাদকে (সা.) নিয়ে ভারতে হিন্দু পুরোহিতদের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমান। এ সময় লংমার্চ টু মুম্বাইয়ের প্রতি সমর্থন জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের ভৈরব চত্বর মোড় থেকে ভারতীয় বিজেপির অনুগ্রহপ্রাপ্ত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস যশোর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জানান, যারা আল্লাহর রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভারতীয় পণ্য বয়কট, ভারতকে সব দিক দিয়ে অসহায়তার পাশাপাশি সরকারকে ভারতের এই এহেন কর্মকান্ডের জন্য ভারতীয়…
শার্শা সংবাদদাতা সাতক্ষীরা-নাভারণ মহাসড়কের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। তিন উপজেলার মানুষের একমাত্র বড় মোকাম বাগআঁচড়া বাজারের মেইন স্থান জিরো পয়েন্ট মোড়ের রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় বাজারে আসা মানুষ ও ব্যবসায়ীরা বেশি সমস্যায় পড়ছেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের। সড়কটি যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, সড়ক নির্মাণ কাজে নিম্নমানের মালামাল ব্যবহার করায় সড়কের অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানচলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই সড়কে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বৃষ্টি হলে পানি জমে গর্তগুলোতে কাদা,…
ঝিকরগাছা সংবাদদাতা বুধবার দুপুরে যশোরের ঝিকরগাছা বিএম স্কুলের নবম শ্রেণীর ছাত্র আরাফাতকে (১৬) পেটানোর অভিযোগে দুই জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্কুলের ছাত্ররা। আটকরা হলো, উপজেলার কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে কিশোরগ্যাং প্রধান নয়ন ইসলাম রাতুল (১৯) এবং মুস্তায়িন বিল্লাহর ছেলে মো. হাসান (১৯)। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঝিকরগাছা থানায় আহত ছাত্র আরাফাতের পিতা মুসা মাহমুদ মিলন মামলা করেন। মামলার এজাহারে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং সদস্যরা অসামাজিক কার্যকলাপ, জিম্মি করে টাকা দাবি এবং বিভিন্নভাবে নির্যাতনসহ ছাত্রদের মারপিট করে আসছিল। ঘটনার দিন বুধবার দুপুরে টিফিনের সময় কিশোর গ্যাং প্রধান নয়ন ইসলাম রাতুল (১৯) এবং মো. হাসান (১৯) ঝিকরগাছা…
ঝিকরগাছা সংবাদদাতা বৃহস্পতিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বায়সা চাঁদপুর মাঠে রেজাউল হোসেনের (৪৫) মরদেহ পাওয়া গেছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি। মৃত রেজাউল হোসেনের স্ত্রী সুখী খাতুন (৪০) জানান, আমার স্বামী একজন তরকারি ব্যবসায়ী। বুধবার বিকেলে আমার স্বামী রেজাউল মোবাইল ফোনে আমার দেবরের কাছে ফোন দেয় এবং বলে তোর ভাবীকে চিন্তা করতে বলিস না। আমার ফিরতে দেরি হবে। এরপর থেকে তার মোবাইলে আর খুঁজে পাওয়া যায়নি। আমার স্বামীর কোন শত্রু ছিল না। বৃহস্পতিবার সকালে বায়সা চাঁদপুর মাঠে আনসারের বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ খবর পেয়ে…