কেশবপুর সংবাদদাতা কেশবপুরে শান্তি ও স্থিতিশীলতার জন্য সমাজের মানুষের মাঝে সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে পৌরশহরের গরুহাটা সংলগ্ন পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা সভাপতিত্ব করেন। পিএফজির সমন্বয়কারী মুনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এসএম রাজু জবেদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কোঅর্ডিনেটর মো. আশরাফুজ্জামান। সভায় পিএফজি…
Author: banglarbhore
রাজগঞ্জ সংবাদদাতা মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রাম বন্যা কবলিত অঞ্চল হিসেবে পরিচিত। অতিসাম্প্রতিক টানা বর্ষণের পানিতে গত ১৫ দিন ধরে এ অঞ্চলে পাবিন্দি অবস্থায় কাটাচ্ছে অধিবাসীরা। এমনকি এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব ভুক্তভোগীদের জোটেনি কোন সরকারি-বেসরকারি ত্রাণও। সরেজমিনে উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামের পূবালী, শেখপাড়া, দফাদার পাড়াসহ ধুপাডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বাড়ি পানিতে তলিয়ে গেছে। এছাড়া গুপীকান্তপুর গ্রামের পূর্ব দিকে অধিকাংশ বন্যার পানি ঘর বাড়িতে উঠেছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি বাড়ি ঘরে বন্যার পানিতে ২-৪ ফুট তলিয়ে রয়েছে। রতনদিয়া গ্রামের জামায়াত নেতা আব্দুস সালাম শেখ বলেন, এর আগে ঘূর্ণিঝড়ে অনেকের ঘরবাড়ি ভেঙ্গেচুরে পড়লেও…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দুই পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল হোসেন আজাদ সভাপতি, আলমগীর কবির বিশ্বাস সাংগঠনিক সম্পাদক-১ ও হুমায়ূন কবির সুমন সাংগঠনিক সম্পাদক-২ পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী থাকায় ওই পদের নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে একটানা বেলা ৩টা পর্যন্ত ১১ টি ইউনিযন বিএনপির ৭৮১ নেতার মধ্যে ৭৫৯ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন করেন। প্রতিটা ইউনিয়নে ভোটার ছিল ৭১ জন।…
বাংলার ভোর প্রতিবেদক মাগুরায় জবরদখলকারী হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম আখরোটের দখল থেকে বাড়ি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাড়ির প্রকৃত মালিক উর্মি শায়লা মনিরা। শনিবার বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উর্মি শায়লা মনিরা অভিযোগ করে বলেন, আমার পিতার রেখে যাওয়া মাগুরা শহরের হরিশদত্ত রোডে অবস্থিত ৮.২০ শতাংশ জমিসহ বাড়ির কর ফাঁকি দিয়ে মাজহারুল ইসলাম আখরোট চেয়ারম্যান খাস জমিতে পরিণত করে। এবং সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ক্ষমতার দাপটে উক্ত জমি দখল করে বসবাস করতে থাকে। আমি ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি আমার পৈতৃক জমি ভাগ-বাটোয়ারার জন্য স্থানীয় জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য ও জেলা…
নড়াইল সংবাদদাতা অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে। ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের প্রেতাত্মারা বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে নানারকম ষড়যন্ত্র চালাচ্ছে। গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ নতুন করে চেষ্টা চালাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করতে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত সময়ের সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালদের চিহ্নিত করে অপসারণ এবং অবিলম্বে…
সাতক্ষীরা সংবাদদাতা বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’। অপরদিকে, বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে ‘তথ্য জানার অধিকার দিবস-২০২৪’ এর স্লোগানের শিরোনাম দিয়েছে ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে…
যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় ভারতীয় পুরোহিত কর্তৃক মানবতার মহান আদর্শ বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)- কে কটুক্তির মাধ্যমে ইসলামের অনুভূতিতে আঘাত ও সেই বক্তব্যের প্রতি বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সহিদুল ইসলাম গাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ,…
মণিরামপুর সংবাদদাতা মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি দৈনিক সমকাল ও লোকসমাজ পত্রিকার সাংবাদিক এসএম মজনুর রহমান ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর ও সমাজের কথা পত্রিকার সাংবাদিক মোতাহার হোসের দুষ্টুসহ নির্বাচিত সকল সদস্য ও ভোটে অংশগ্রহণকারীদের কে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব রাজগঞ্জের নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব রাজগঞ্জের সভাপতি আবুল বাসার, সহ- সভাপতি রুহুল কুদ্দুস, এরশাদ আলী, সাধারণ সম্পাদক জি,এম ফারুখ হুসাইন, যুগ্ম সম্পাদক রাশেদ আলী, রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রয়েল, প্রচার সম্পাদক অমরেশ বিশ্বাস, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক আল-ইমরান, আইসিটি সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য এম,এম,ইমরান খান পান্না, ডা. ইলিয়াস কবির, জামাত আলী, আল মামুন,…
রাজু আহমেদ, বেনাপোল থেকে ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এ সময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর টানা চার দিনের ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ১৩ অক্টোবর সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে। তবে বিশেষ ব্যবস্থায়…
বেনাপোল সংবাদদাতা প্রতারণার মাধ্যমে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে পাঁচ প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫ টার দিকে বেনাপোল চেকপোস্টের চৌধুরী মার্কেটের দ্বিতীয়তলা থেকে তাদের আটক করে। বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্তের নেতৃত্বে এ অভিযানে প্রতারকদের কাছ থেকে বেশ কিছু হেরোইনের পুরিয়া উদ্ধার হয়। এসময় এই চক্রটি খালেদা খানম (৬৫) নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। আটকদের বিরুদ্ধে হেরোইন, ফেনসিডিল ও অন্যান্য মাদক মামলা রয়েছে। আটকরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মিরাজ হোসেন (৩৫), আসাদুল (২৯), ঘিবা গ্রামের রনি (৩২), দিঘিরপাড় গ্রামের ইমরান হোসেন (৩৪) ও বড়আঁচড়া গ্রামের শামিম…