Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের ওয়াপদা গ্যারেজ মোড়ের সেই আলোচিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

banglarbhoreBy banglarbhoreDecember 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর অবৈধ দশটি পাকা দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার দুপুরে হযরত বোরহান শাহ সড়কের ওয়াপদা গ্যারেজ মোড়ে পৌরসভা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

যশোর পৌরসভা সূত্রে জানা যায়, মফিজুর রহমান ডাবলু একের পর এক পৌরসভার নোটিশ অমান্য করে অবৈধভাবে পৌরসভার জায়গা দখল করে বহাল তবিয়তে ছিলেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও সর্বশেষ তাকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় ২৪ ঘন্টার নোটিশ প্রদান করা হয়। কার্যত ২৪ ঘন্টার নোটিশ দেড় মাস অতিবাহিত হলেও তিনি সেটি অমান্য করে জমি দখলে রেখেছিলেন। পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগের নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় মোট চারবার নোটিশ প্রদান করে পৌর কর্তৃপক্ষ। তবে নোটিশ প্রাপ্তির দেড় মাস অতিবাহিত হলেও মফিজুর রহমান ডাবলু অবৈধ স্থাপনা অপসারণ করেননি। বরং মফিজুর রহমান ডাবলু নোটিশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী দশটি পাকা দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী শরীফ হাসান।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ বলেন, মফিজুর রহমান ডাবলুকে চার বার নোটিশ দেয়া হয়েছে। কিন্তু তিনি না মেনে উল্টো আইনি নোটিশ পাঠান। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার দুপুর থেকে অভিযান চালানো হয়। অবৈধভাবে দখলে থাকা দশটি পাকা দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

পৌরসভা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.