শালিখা সংবাদাতা মাগুরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে মাগুরা পল্লী বিদ্যুত সমিতির বিভিন্ন ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সাথে সংহতি প্রকাশ করে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সোমবার। দাবি দাওয়া সম্পর্কে বক্তব্য রাখেন ডিজিএম মো. রাহাত ও শালিখার ডিজিএম আলমগীর হোসেন মুসলেমী, এজিএম (প্রশাসন) মো. আশিকুজ্জামান ও এজিএম (অর্থ) নিতাই দাস প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কর্যালয়ে দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় সমিতির প্রায় তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
Author: banglarbhore
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর শহরের হাসপাতাল মোড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৩ ফার্মেসি মালিককে মোট ১৩ হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে। সে সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহের ওষুধ পরিদর্শক একরামুল করিম। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ ধারায় ওষুধ ফার্মেসি হাসানুজ্জামান ডাবলুকে পাঁচ হাজার, তারেক ইকবালকে ছয় হাজার ও মুকুল আহমেদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন, ফ্রিজিশিয়ান স্যাম্পল রাখা, বাইরে ওষুধ রাখা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে…
ছুটিপুর সংবাদদাতা চৌগাছা উপজেলার দশপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে সোমবার সকাল ১০ টায় এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, শিক্ষক সামনুর রহমান, শিক্ষক রোজীনা খাতুন, শিক্ষক আমেনা বেগম প্রমুখ। পরে ছাত্র ছাত্রীদের অর্ধ বর্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
শ্যামনগর সংবাদদাতা : জমি দখলের হুমকিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে গত ৩০ সেপ্টেম্বর সকালে সংবাদ সম্মেলন করেন বাদঘাটা গ্রামের আলমগীর গাজী। এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের ছত্রছায়ায় থেকে রামজীবনপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘের ও জমি জবর দখলকারী সাবেক যুবলীগ নেতা এস এম সাইফুল্লাহ আল মামুন এবং তার সহযোগী মামলাবাজ ভবানীপুর গ্রামের আবুল কাশেম ও সাইফুল্ল্যাহ বাহিনী আমার পৈত্রিক ও কোবলাকৃত সম্পত্তি জবর দখলের হুমকি ও পায়তারা চালাচ্ছে। তার অংশ হিসেবে গত ইং ১৮ সেপ্টেম্বর সাইফুল্ল্যাহ ও আবুল কাশেমের নেতৃত্বে আমার ও আমার ভাইদের নামে মিথ্যা, বানোয়াট অভিযোগে…
কেশবপুর সংবাদদাতা যশোর কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএ হাবিবুর রহমান হাবিবের পদত্যাগ দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গৌরীঘোনা বাজার হয়ে ইউনিয়ন পরিষদের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিল শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা বক্তৃতায় বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী দ্বারা শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নানাভাবে হয়রানি করেছে। চেয়ারম্যান হাবিব স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরো কঠোর প্রদক্ষেপ নেয়া হবে বলে জানান উপস্থিতরা। এ সময় বক্তব্য রাখেন, শেখ রাসেল, নূর এ আলম সিদ্দিকী, শেখ আব্দুল হালিম প্রমুখ। বক্তারা আরো বলেন, চেয়ারম্যান এসএম…
বাগআঁচড়া সংবাদদাতা আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে যশোরের শার্শার বাগআঁচড়ায় পূবালী ব্যাংক পিএলসির ২০৬তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় বাগআঁচড়া বাজারের হামিদ টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও নাভারণ শাখা প্রধান দীপংকর মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মো. সামছুদ্দোহা। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও যশোর শাখা প্রধান কাজী সিহাবুল ইসলাম ও সহকারী মহাব্যবস্থাপক (আঞ্চলিক কার্যালয় খুলনা) ফরিদ উদ্দীন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেনে, জনতা ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস বিশ্বাস, হামিদ টাওয়ারের স্বত্বাধিকারী আব্দুল হামিদ,…
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শার কায়বায় সজিব হাসান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের তার নিজ ঘরের বাঁশের আঁড়া থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ। পরিকল্পিতভাবে সজিবকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা পারভীনা বেগম। নিহতের মা জানান, সজিব দীর্ঘদিন যাবত বাগআঁচড়া বাজারে একটি গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। রোববার রাতে কেউ বাড়িতে না থাকায় সে দোকান থেকে দ্রুত বাড়িতে চলে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় সজিবের নানী জোহরা খাতুন ঘরের জানালা দিয়ে সজিবকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার আত্মচিৎকারে…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা ক্যান্সারে আক্রান্ত কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের ফাতেমা (৩০) বাঁচতে চায়। অল্প বয়সে তার জীবনে নেমে এসেছে ভয়ানক অন্ধকার। জরুরি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসায় অন্তত পাঁচ লাখ টাকা প্রয়োজন তার। কিন্তু পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সরকার, সমাজের বিত্তবান, প্রবাসী দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তা কামনা করেছে তার পরিবার। ক্যান্সারে আক্রান্ত ফাতেমা খাতুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দিনমজুর নুর হোসেনের স্ত্রী। সে ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি কোনো কাজ করতে পারেন না। ফাতেমার স্বামী নুর হোসেন জানান আমি ও আমার স্ত্রী ফাতেমা…
ঝিকরগাছা সংবাদদাতা ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামী বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছায় জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্সের রুমে এ আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, উপজেলা তথ্য আপা রেকসোনা সুলতানা, উপজেলা আনসার ভিডিপির সহকারী অফিসার আনোয়ারা বেগম।
বাংলার ভোর ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের বৈঠকে যোগদানের জন্য তার চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে আজ ভোরে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ভোর ৩টা ৩২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টায় (নিউইয়র্ক সময়) ফ্লাইটটি নিউইয়র্কের জেকেএফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি…