Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি ঈস্খদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (আইটি) ও পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলন কমিটির সমন্বয়ক রাম কুমার ঘোষ এর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিজিএম টেকনিশিয়ান-১ ও ২ শরীফ লেহাজ আলী ও আ: হাকিম, কেশবপুরের ডিজিএম এসএম শাহিন আহসান, সহকারী জুনিয়ার প্রকৌশলী-২ জাহাঙ্গীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা, মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যশোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা কনফারেন্স হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সদর উপজেলার দায়িত্বরত মেজর নাবিল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পদক আনজারুল হক খোকন বাংলাদেশ জামায়াত ইসলামীর সদর উপজেলার আমির অধ্যাপক আশরাফ আলী, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কল্লোল, সদর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা সমবায় অফিসার রনজিত দাশ,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার আবু সাঈদ মোল্লার বাড়ির ভাড়াটিয়া হাফিজুর রহমানের ভাড়া বাসা থেকে তার পোষা পায়রা কবুতরের ঘরের তালা ভেঙ্গে প্রায় ২৭টি পায়রা কবুতর চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় পায়রা কবুতরের মালিক হাফিজুর রহমান যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন। হাফিজুর রহমান থানায় লিখিত অভিযোগে জানান, ওই দিন গভীর রাতে ওই ভাড়াবাড়ির পায়রা পাখির বাসা থেকে পায়রা কবুতর গুলো কে বা কারা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। হাফিজুর রহমান ওই এলাকার আনোয়ার হোসেন মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কবুতর পায়রা কবুতর পুষে জীবিকা নির্বাহ করতেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নার্সিং সংস্কার পরিষদ, যশোর জেলা শাখার সমন্বয়ক সালমা খাতুনের সভাপতিত্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।উক্ত মানববন্ধন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স তহমিনা খাতুন ,আর্জিনা খাতুন,প্রমূখ। উল্লেখ্য, যশোর জেলা নার্সিং সংস্কার পরিষদের আহ্বায়ক সালমা খানম জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক তারা লাল ব্যাজ ধারণ করেছেন। এছাড়াও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পুরোদমে। প্রতীমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কর শিল্পীরা। এবছর যশোর জেলায় ৬৫২টি মন্দির ও মন্ডপে পূজার আয়োজন চলছে। গত বছরের তুলনায় জেলায় এবার ৮০টি স্থানে পূজা হচ্ছে না। জলাবদ্ধতা, রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তার অভাব ও আর্থিক সংকটের কারণে পূজা মন্ডপ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামের ২৫টির মত হিন্দু পরিবারের বসবাস। তাদের উদ্যোগে দুর্গা মন্দিরে বর্ণিল আয়োজনের দুর্গাপূজা হয়ে আসছে। কিন্তু এবছর সেখানে নেই উৎসব আয়োজন। হচ্ছে অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। কেন এ বছর পূজা হচ্ছে না জানতে চাইলে বল্লভপুর গ্রামের বাসিন্দা ও বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তার ছেলেকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার নওদাগ্রামের বাসিন্দা বিএনপি নেতা আবু খায়েরের ছেলে সোহেল রানা এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর। আসামিরা হলেন, ছোট হৈবতপুর গ্রামের আবু সিদ্দিক, বাবলু হোসেন, মিজানুর রহমান, তীরেরহাট গ্রামের আলমগীর হোসেন, মধুয়াপুর গ্রামের শাহাজাহান কসাই ও তার ছেলে মিটুল গাজী, মুরাদগড় গ্রামের মিন্টু হোসেন, বানিয়ালী গ্রামের মোস্তফা, মথুরাপুর গ্রামের শহর আলী কালা ও মিনহাজ।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যে সমগ্র দেশের নেয় যশোরেও সোমবার ‘জাতীয় কন্যাশিশু দিবস’ উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কন্যা শিশু সমাবেশ ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমি যৌথ উদ্যোগে এর আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমি। এছাড়াও অতিথি ছিলেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গমেজ, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাদককে ঘৃণা করা ও মাদক থেকে দূরে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তিরা। সোমবার যশোরের ভেকুটিয়াস্থ আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে (আমিক) আলোচনায় এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সাথে মাদকে আসক্তদের আলোকিত জীবনে ফিরে আসার আহ্বান জানান। জাতীয় রিকভারি মাস সেপ্টেম্বর’ ২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে তারা একসঙ্গে লড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সভায় মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরা যশোর শহরের মাইকপট্টির বাসিন্দা রবিউল ইসলাম বলেন, সুন্দর জীবন কেড়ে নিয়েছিল মাদক। মাদকমুক্ত থেকে সেটা বুঝতে পারছি। এজন্য মাদককে ঘৃণা করছি। মাদক সেবন ছেড়ে দেয়া যশোরের খায়রুল ইসলাম…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোল স্থলবন্দরের ১৭ নং পণ্যাগার হতে শেড ইনচার্জ মতিনুল হকের যোগসাজে শুল্ক ফাঁকি চেষ্ঠায় পণ্য পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় ফেব্রিক্স জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, দীর্ঘদীন ধরে একটি অসাধু চক্র বেনাপোল স্থলবন্দরের কতিপয় অসাধু কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের সাথে যোগসাজসে কোন প্রকার ঘোষণা ছাড়াই ভারত হতে পণ্য আমদানি করে ও বিশেষ সুবিধায় বন্দর, কাস্টমস, শুল্ক গোয়েন্দা ম্যানেজ করেই দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার ৩০ সেপ্টেম্বর সকালে বন্দরের ১৭ নং পণ্য শেড হতে বাংলাদেশি ট্রাক খুলনা মেট্রো ট-১১-২১৬৭ নাম্বার ট্রাক যোগে পণ্য লোড কালীন সময়ে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সোমবার সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন। বলিদাপাড়া গ্রামের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, বাবার চাকরির সুবাদে আব্দুল হামিদও সুগার মিলের শ্রমিক ছিলেন। তিনি মৃগী রোগী ছিলেন। রোববার বিকেলের কোন…

Read More