Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বোতলজাত সয়াবিন তেল সংকট

banglarbhoreBy banglarbhoreDecember 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সপ্তাহব্যাপি যশোরের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। কমেছে বোতলজাত সয়াবিন তেল বিক্রি। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। আর বিক্রেতাদের বক্তব্য বোতলজাত সয়াবিন তেল বিক্রির কোম্পানিগুলো গেল এক সপ্তাহ ধরে সরবরাহ করছে না। এজন্য বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় বেড়েছে খোলা সয়াবিন তেল বিক্রি।

শুক্রবার শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, খোলা সয়াবিন তেল বিক্রি বেড়েছে। ৫০০ মিলি থেকে ৮ লিটার বোতল জাত সয়াবিন তেলের চাহিদা থাকলেও অধিকাংশ দোকানে পাওয়া যাচ্ছে না। যেসব দোকানে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে তারা ১ ও ২ লিটার তেলের বোতলের সাথে এক কেজি পোলাও চাল প্যাকেজ আকারে বিক্রি করছেন। বাজারে খোলা ৩ ধরনের সয়াবিন তেল বিক্রি হচ্ছে। পাম অয়েল তেল কেজি বিক্রি হচ্ছে ১৭৩ টাকা, সয়াবিন ১৮৫ টাকা, সুপার ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে, বোতল জাত ফ্রেশ, তীর, বসুন্ধরা, পুষ্টি ও রুপচাঁদা কোম্পানির ৫০০ মিলি থেকে ৮ লিটার তেল বিক্রি হচ্ছে। প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা। কিছু কিছু দোকানি বোতল জাত সয়াবিন তেলের সাথে পোলাও চাল দিয়ে প্যাকেজ আকারে বিক্রি করছে। এক লিটার সয়াবিন তেল ও এক কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ৩২৭ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল ও ১ কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ৪৯৪ টাকা। চাল বাদে তেল কিনতে হলে লিটার বাড়তি ৭ থেকে ৮ টাকা গুনতে হচ্ছে সাধারণ ভোক্তার।

বড় বাজারের সূর্য প্রদীপ স্টোরের খুচরা বিক্রেতা শম্ভু সাহা বলেন, বোতলজাত সয়াবিন তেল বিক্রির কোম্পানির লোক বাজারে তেল দিতে আসছে না। দোকানে যে বোতলজাত তেল ছিলো তার সাথে পোলাও চাল দিয়ে প্যাকেজ করে বিক্রি করতে হচ্ছে। তেলের সাথে চাল বিক্রির জন্য কোম্পানি থেকে বলা হয়েছে। সবার পোলাও চাল কেনার সমার্থ নেই। তখন বোতল জাত সয়াবিন তেলের লিটার বাড়তি ৭ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

বড় বাজারের জগন্নাথ ভান্ডারের পাইকারি বিক্রেতা জ্যোতিন পাল বলেন, এক সপ্তাহের বেশি সময় থেকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। খোলা তেলের দাম বাড়ার কারণে প্রায় দোকানদার বোতল খুলে তেল বিক্রি করছে। শীত যত বাড়বে তত বোতলজাত তেলের চাহিদা বাড়বে। বাজারের খোলা তেল শীতের কারণে জমে যায়। সামনে বোতলজাত তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা আছে।

নওশের মোড়ল নামে এক ক্রেতা বলেন, বাজারে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। অসাধু ব্যবসায়ীরা খোলা তেলের সাথে কম দামের পাম অয়েল মিশিয়ে এক নম্বর বলে বিক্রি করছে। তেল কিনে বাড়ি নিয়ে রেখে দিলে বোতলের ভিতরে সাদা সাদা জমাট বেঁধে যাচ্ছে। কোনো জিনিসের দাম বাড়ানোর দরকার হলে বাজারে সংকট তৈরি হয়। রাতারাতি দাম বেড়ে যায়। যে জিনিসের দাম একবার বাড়ছে তার দাম তো কমছে না। বড় বড় ব্যবসায়ীদের গোডাউনে অভিযান চালালো বোতলজাত তেলের সংকট তৈরির কারণ জানা যাবে।

সয়াবিন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.