Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
  • ১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৩, ২০২৪

আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে চৌগাছায় বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর দেড়টায় শহরের সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবু সাইদ চত্বরে (পুরনো ভাস্কর্য মোড়) এসে এক সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদুল ইসলাম রিতম, জান্নাতুল নাঈম, ইয়াছিন আহমেদ ও ফারিয়া সুলতানা।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা প্রস্তুত থাকতে হবে।’

এ সময় ইসকন ও ভারত বিরোধী স্লোগানে গর্জে ওঠে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনাসহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাদের বিচার দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে নিরব আহমেদ, তসলিম আহমেদ, হুরাইরা বিন লাম, ফয়সাল আহমেদ, মাহমুদা খাতুন, সুমাইয়া আক্তার, মিথিলা খাতুনসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন শিক্ষার্থীরা, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার দেশের অপমান, সইবে না রে জনগণ’, ‘ভারতের দাদাগিরি’ চলবে না চলবে না’, ‘ভারতের বন্দিশালায়, লাথি মার ভাঙরে তালা’, ‘ভারতের তাল বাহানা, এই বাংলায় চলবে না’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, দাঙ্গাবাজের ঠাঁই নাই’, ‘দূতাবাসে হামলা কেন, মোদি জবাব দে’, ইত্যাদি স্লোগান দেন।

আগরতলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ

সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির

তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.