বাংলার ভোর প্রতিবেদক বুধবার দুপুরে তিনটা। দেশের সর্ববৃহৎ মটর পার্টস ও টায়ার টিউব যন্ত্রংশের ব্যবসায়ীদের মার্কেট যশোর শহরের আরএনরোড। এই রোডের নতুনবাজার এলাকার একটি চায়ের দোকানটিকে ঘিরে ভিড়। কেউ চা পান করছেন; কেউ বা সিগারেট টানছেন। দোকানটিতে এসব ব্যক্তিদের খাবারে ভিন্নতা থাকলেও আড্ডার বিষয়বস্তু এক। সবারই মুখে একটাই বিষয়বস্তু; সেটা হলো- কে হচ্ছেন মটর পার্টস ও টায়ার টিউব নির্বাচনের সভাপতি-সম্পাদক। কোন প্যানেল হচ্ছেন বিজয়ী। তা নিয়ে চলছে চুলচেরাা বিশ্লেষণ। শুধু এই দোকানটি নয়; আরএন রোডের প্রতিটি দোকানেই এখন নির্বাচনের আমেজ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্যানেলের ব্যানার পোস্টার আর প্যান্ডেলে সাজ সাজ রব। ৭ বছর পর বৃহস্পতিবার (আজ) বাংলাদেশ মটর পার্টস ও…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা টু আখাউড়া লংমার্চ করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচি থেকে লাখো নেতা-কর্মী ঐক্যের মধ্যদিয়ে ভারতের আধিপত্যকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। তারা বলেন, বাংলাদেশের জনগণ কোনো দেশের প্রভুত্ব মেনে নেয়নি, ভারতের প্রভুত্বও মেনে নেবে না। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিহত করবে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার ঢাকা টু আখাউড়া লংমার্চ করে এ তিন সংগঠন। বুধবার সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শ্যামনগর পৌরসভার হায়বাতপুর গ্রামের ফুলতলার একটি কাঁচা রাস্তার পাশ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ৬০ রাউন্ড গুলি ও মামলার আলামতের একটি শ্যুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর শ্যামনগর থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল।
শ্যামনগর সংবাদদাতা দীর্ঘদিন পরে উৎসবমুখর পরিবেশে শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাতটি পদে ১৪ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। বুধবার সকাল ১০ টায় ঠিকাদার কল্যাণ সমিতির নিজস্ব ভবনে সমিতির আহ্বায়ক একরামুল করিম, সদস্য জিএম আব্দুল কাদের, আলমগীর হোসেন, আবু ফারুক, নুরুল ইসলামের উপস্থিতিতে বেলা ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চলে। সভাপতি পদে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন মেসার্স আশা কনস্ট্রাশনের অ্যাড. আশেক এলাহি (মুন্না), শেখ জাবের হোসেনের শেখ জাবের হোসেন, এবি এন্টারপ্রাইজের জি এম আসাদুল্লাহ বাহার (আছু), সাধারণ সম্পাদক পদে মেসার্স আয়শা এন্টারপ্রাইজের আশরাফ হোসেন, মেসার্স ফাহাদ এন্টারপ্রাইজের শামসুদ্দোহা টুটুল, জিএম হাফিজুর রহমানের জি এম হাফিজুর রহমান (হাফিজ), সাংগঠনিক…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে বাংলাদেশ শিশু একাডেমির প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রের শিশু এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের মন জুড়ানি শিশু পার্কে উপজেলা শিশু একাডেমির উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম ও আনিসুর রহমান। আলোচনার পরে উপজেলা শিশু একাডেমির প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার…
মাগুরা সংবাদদাতা মাগুরায় জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শহরের ভায়না মোড়স্থ বিএনপি অফিসের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে অফিস চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় বাদ্যযন্ত্রের সাথে কয়েকশত নেতাকর্মী শোভাযাত্রা নিয়ে শহরের ঢাকা রোড ঘুরে পারনান্দুয়ালী গিয়ে আলোচনা সভা করে। সভায় কৃষক দলের আহবায়ক ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান। সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনভর সদর ও কলারোয়ার উপজেলার ছয়ঘরিয়া, তলুইগাছা, পদ্মশাখরা, কুশখালী, কাকডাঙ্গা ও চান্দুড়িয়াসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার বিকেলে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান কালিয়ানী বিওপির সদস্যরা ৫২৪ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মজুমদার খাল নামক স্থান হতে ১০…
কোটচাঁদপুর সংবাদদাতা যারা মনে করছেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে তারা ভুল করছেন। চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট করলে বিএনপি করা যাবে না। মূল ধারার নেতৃত্ব না মানলে বিএনপি করা যাবে না। বিএনপি করতে হলে মূলধারার নেতৃত্ব মানতে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে। শেখ হাসিনা ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। জনগণ তাকে ক্ষমা করবে না। তাই, ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বুধবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা ও পৌর কৃষক দলের…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে সড়কের পাশ থেকে জহিরুল ইসলাম (৫০) নামে এক স্যানাটারী ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দুর্বাডাঙ্গা-কোনাকোলা সড়কের পাশ থেকে ওই ব্যবসায়ীর শরীরে একাধিক জখম করা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জহিরুল ইসলাম গোবিন্দপুর গ্রামের খোরশেদ সানার ছেলে। কোনাকোলা বাজারে তার একটি স্যানাটারী পার্টসের দোকান রয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে কোনাকোলা বাজারে নিজের স্যানেটারির দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে কেউ কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে যায়। তার মুখমন্ডলসহ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার-অটোরিকশা-সেলাইমেশিন লুটের অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। একই সাথে তাদের শোকজ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তারা হলেন রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল আহম্মেদ এবং একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম হোসেন। এই দুই নেতার আগামি তিন দিনের মধ্যে লিখিত আকারে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তদের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। একই সাথে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক…