Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
  • ১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২০, ২০২৪

যশোরে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে থানা ঘেরাও

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
টঙ্গি ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থীদের শাস্তি, যশোর মার্কাজ মসজিদসহ সকল মসজিদে নিষিদ্ধ ঘোষণা এবং সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে জেলা শহরের বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে যশোর কোতোয়ালী মডেল থানা ঘেরাও করে। পরে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্মারকলিপি প্রদান করেন যশোর জেলার ওলামায়ে কেরাম ও তাবলীগের শূরায়ী নেজামের সার্থীগণ।

যশোর ওলামায়ে কেরাম ও তাবলীগের শূরায়ী নেজামের সার্থী আব্দুল মান্নান, রুহুল আমিন, আবু যর বলেন, যশোরে সাদপন্ত্রীরা মার্কাজ মসজিদের পার্শ্ববর্তী তাদের অবৈধভাবে দখলকৃত ভবন রয়েছে। তারা মার্কাজ মাদরাসার মধ্যে লাঠিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র জমা করতে দেখা গেছে এবং সে রাতেই তারা এগুলো সাথে নিয়ে টঙ্গী ময়দানে যায়। এ ন্যাক্কারজনক হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িতদের ও হামলার ইন্ধনদাতাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। যশোরের মার্কাজ মসজিদসহ সকল মসজিদে এই সন্ত্রাসী জামাতকে (সাদপন্ত্রী) নিষিদ্ধ ঘোষণা করার জোরালো দাবি জানাচ্ছি।

তারা আরও জানান, গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) গভীর রাতে ঢাকার টঙ্গী ইজতেমার ময়দানে বিতর্কিত মাওলানা সাদ অনুসারীরা শূরায়ী নেজামের ঘুমন্ত সাথীদের প্রতি অতর্কিত সন্ত্রাসী হামলা, নির্মম হত্যাকান্ড ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট, খুন ও জখমের ভয়াবহ চিত্র দেশবাসীর সামনে পরিস্কার হয়েছে। ইতিপূর্বে ২০১৮ সালের ১লা ডিসেম্বরে তারা এরকম হত্যাকান্ড ঘটিয়েছিল। এর থেকে বুঝাযায়, তারা সন্ত্রাসী গোষ্ঠী। এজন্য তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা এবং যশোর জেলা মার্কাজ ও মাদরাসাসহ প্রতিটি মসজিদে তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

যশোরে তবলীগ জামায়াত (সাদপন্থী) সূরা এসএম ইয়ামিন রহমান বলেন, পুরাতন কসবার সইদুল ইসলাম মার্কাজ’র পার্শ্ববর্তী ভবনের জমি দান করেন এবং এ জমিতে ভবন নির্মানের অর্থায়ন করেন মিড টাউনের মালিক ওবায়দুল হক। এটা সাদপন্থীদের নিজস্ব ভবন; এটা অবৈধ্য বা দখলকৃত জায়গা নয়। তিনি আরও বলেন, জোবায়েরপন্ত্রীরা মিথ্যা বানোয়াট ও উদ্ভাট কথা বলছে। আমরা নয়; বরং জোবায়েরপন্ত্রী সন্ত্রাসীরা লাঠিসোঠা, অস্ত্র নিয়ে টঙ্গী মাঠ দখল করে রাখে।’

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুই পক্ষকে নিয়ে বসা হবে। সেখানে কথা বলে সকল সমস্যার সমাধান হবে।

থানা ঘেরাও সাদপন্থী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ

সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির

তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.