Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
  • ১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২২, ২০২৪

 যশোর শহরের দড়াটানা ও ঢাকা ব্রিজ এলাকায় ভৈরব নদে ভয়াবহ পানি দূষণ

মানবস্বাস্থ্য ও প্রাণিজগতের জন্য গুরুতর হুমকি
banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ভৈরব নদ এবং তার আশেপাশের এলাকায় পানির মান পরীক্ষার পর পরিবেশ অধিদপ্তর শঙ্কাজনক তথ্য প্রকাশ করেছে। দড়াটানা এবং ঢাকা রোড ব্রিজ পয়েন্টে নদীর পানিতে অক্সিজেন সংকট এবং তীব্র দূষণের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। এই দূষণের কারণে পানিতে প্রাণীজগতের অস্তিত্ব রক্ষিত হওয়ার সম্ভাবনা নেই। একই সাথে স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক নদী রক্ষা কমিটির সভায় এসব কথা জানান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক জানান, যশোরের ১৯টি নদীর মধ্যে ৮টি নদীর পানি পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৪টি নদীর ৬টি পয়েন্টে পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তবে, আপার ভদ্রা, বুড়ি ভৈরব ও হরিহর নদীতে কোনো উল্লেখযোগ্য দূষণের প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু দড়াটানা এবং ঢাকা রোড ব্রিজ এলাকায় পানি পরীক্ষায় ভয়াবহ দূষণের চিত্র ধরা পড়েছে। ভৈরব নদের দড়াটানা ও ঢাকা রোড ব্রিজের পানিতে ডিজলভ অক্সিজেন (ডিও) এবং জৈব রাসায়নিক অক্সিজেন (বিওডি) এর মান স্বাভাবিকের তুলনায় অনেক কম। যা জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক। দড়াটানা পয়েন্টে ডিও মান ৩ দশমিক ৮১ এবং ঢাকা রোড ব্রিজে ৪ দশমিক ৬৯। যা পৃথিবীতে প্রাণীর বেঁচে থাকার জন্য অপর্যাপ্ত। জৈব রাসায়নিক অক্সিজেন (বিওডি) মান দড়াটানা পয়েন্টে ৯ এবং ঢাকা রোড ব্রিজে ১০ যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

এমদাদুল হক জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নেয়া হলে দূষণের মাত্রা আরও বাড়তে পারে। বিশেষত, মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি পানিতে বৃদ্ধি পেয়েছে। যা মানুষের শরীরে প্রবেশ করলে ক্যানসারসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের সৃষ্টি করতে পারে।

সভার সভাপতি ও জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম জানিয়েছেন, নদী রক্ষায় প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী পাড়ে অবস্থিত বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে সতর্ক করে দিয়েছেন। যাতে কেউ নদীতে বর্জ্য না ফেলে। এছাড়া, পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে যেন দ্রুত জোয়ারের পানি দড়াটানা পয়েন্টে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

এ সভায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, সিনিয়র সহকারী কমিশনার ফারজানা ইসলাম প্রমুখ।

দূষণ শহরের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ

সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির

তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.