মাগুরা সংবাদদাতা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাগুরায় সার্ভেয়ারদের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে। সোমবার সকাল থেকে ডিসি অফিস, জেলা ও উপজেলা ভূমি অফিস, জেলা পরিষদ, পৌরসভাসহ সকল অফিসের সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতরা এই কর্মসূচি পালন করছেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুই দিনব্যাপি পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় এক দফা দাবিতে বক্তব্য রাখেন, সদর ভূমি অফিসের আবুল বাসার সার্ভেয়ার জেলা প্রশাসক কার্যালয়ের আশরাফুল ইসলাম, মহম্মদপুর উপজেলা ভূমি অফিসের আবু সালেহ সার্ভেয়ার এবং জেলা পরিষদের আজমল হক। এর আগে তারা গত ১ থেকে ৩ অক্টোবর একই দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি…
Author: banglarbhore
এইচ রহমান, ঝিকরগাছা থেকে ফিরে যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শাহনুর কবীরের অবসরকালীন সময়ে নানা নাটকীয়তার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এবং কলেজ সভাপতি ভূপালী সরকারের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ঝিকরগাছা মহিলা কলেজের একাধিক শিক্ষক সূত্রে জানা গেছে, সোমবার ছিল ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শাহনুর কবীরের অবসরের দিন। বিগত ৬ আগস্ট দুর্নীতির দায়ে অধ্যক্ষ শাহনুর কবীর স্বেচ্ছায় ঝিকরগাছা মহিলা কলেজ থেকে পালিয়ে যান। এরপর গত ৩০ সেপ্টেম্বর অধ্যক্ষ শাহনুর কবীর কলেজে উপস্থিত হন। কূটকৌশলী শাহনুর কবীর বিএনপির একাংশের কিছু নেতাকে কাজে লাগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রকে উপেক্ষা করে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রান্তিক মানুষের আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাতক্ষীরা শহরের নবারুণ স্কুল মোড়ে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এই মানববন্ধনের আয়োজন করে। বক্তারা সাতক্ষীরার প্রান্তিক মানুষের আবাসন নিশ্চিতের পাশাপাশি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার আহবান। এ সময় বক্তব্য রাখেন নাগরিক নেতা আলী নূর খান বাবুল, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জাসদ নেতা ইদ্রিস আলী, উদীচীর সিদ্দীকুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক আহসান রাজীব, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান, সহসভাপতি শাহেদ হোসেন, সাধারণ সম্পাদক…
শালিখা সংবাদদাতা মাগুরার শালিখায় প্রতিবন্ধী তোয়েব আলীর ‘বিশ্বাস এন্টারপ্রাইজ’ নামে প্লাস্টিক চুর্ণ তৈরি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক শ্রমিক প্রায় এক বছর বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিবেশীর প্রতিহিংসার কারণে এ সমস্যা হয়েছে বলে তোয়েব আলী জানান। রোববার সরেজমিনে দেখা যায় একটি ভাংড়ির দোকানেরর সাথে একটি প্লাস্টিক চুর্ণ করা মেশিন বসানো হয়েছে বাগানের মধ্যে নদীর কূলে। কারখানাটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার ব্রিগেডের ছাড়পত্রসহ যাবতীয় কাগজ পত্র ঠিক এবং পানি নিস্কাশনের সুব্যবস্থা থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে কারখানাটি চালু করতে পারছে না। কারখানায় স্থানীয় শতাধিক নারী-পুরুষ কাজ করে জীবিকা নির্বাহ করে আসলেও হঠাৎ কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কাজ না থাকায় অর্থাভাবে…
দেবহাটা সংবাদদাতা ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর রাস্তাটি স্থানীয় মেম্বার আব্দুল আলিমের উদ্যোগে এবং অর্থায়নে সংস্কার করা হয়েছে। জানা গেছে, স্থানীয় যুব কমিটির সদস্যদের সাথে নিয়ে সোমবার বিকেলে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জরাজীর্ণ সড়কে ইট ও রাবিস ফেলে সংস্কার করে চলাচল উপযোগী করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কোমরপুর যুব কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম, সেক্রেটারি নজিবুল্লাহ, ইয়াছিন, কামরুল, আবু সাইদ, মোহাম্মদ আজিম প্রমুখ।
পারুলিয়া (দেবহাটা) সংবাদাতা দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ’২৪ পালিত হয়েছে। রোববার বেলা ১১টায় র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি সচিব খালিদ হোসেন, নওয়াপাড়া ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আবুল খায়ের প্রমুখ।
কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জের মথুরেশপুরের সমাজসেবক শেখ আব্দুর রব নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার উদ্বোধন করেছেন। রোববার বিকেল সাড়ে ৫টায় মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট এলাকায় মথুরেশপুর ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য এসএম আবু তাহের তোহারের সভাপতিত্বে ও গুমানতলী কামিল মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক শেখ আব্দুর রব। তিনি বলেন, প্রত্যন্ত এলাকা নিজদেবপুর গ্রাম, এখানে মানুষের বিশুদ্ধ খাবার পানির কষ্ট দীর্ঘদিনের। চলাচলের পথ বিঘ্ন লেগেই আছে। তাই এলাকার মানুষের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার স্থাপন করে দিয়েছি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য এসএম আবু হাসান, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মশার বিস্তার রোধে মশার লার্ভা বিনষ্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে পৌর প্রশাসক (উপজেলা সহকারী কমিশানর (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সপ্তাহব্যাপি চলমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে শুরু হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন এলাকায় ঘুরে লার্ভিসাইট চিহ্নিত করে মশার লার্ভা নষ্টের জন্য এমন উদ্যোগ নেয়া হয়। এ সময় পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সহকারী অ্যধাপক সামিউল মনির, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, সাংবাদিক উৎপল মন্ডল, ডাঃ আবু কওছার প্রমুখ। এ সময় পৌর প্রশাসক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কাজে যোগ দিতে পারেননি প্রতিষ্ঠানটির চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক) শরিফুল ইসলাম। দ্রুত সময়ের মধ্যে তার বদলি কার্যকর করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার দাবিতে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারক লিপি দিয়েছে। শনিবার বেলা ১১টার দিকে চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক) শরিফুল ইসলাম কাজে যোগদান করতে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় শরিফুল ইসলামের সাথে বহিরাগত লোকজন আসলে তাদের ধাওয়া দিলে তারা দৌঁড়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীরা…
বাংলার ভোর প্রতিবেদক জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ ভূমিকা রাখায় সপ্তমবারের মত জেলার শ্রেষ্ঠ হয়েছে যশোরের চৌগাছা পৌরসভা। জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে রোববার যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়েছেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তন্নী, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামদিয়ার মো. আব্দুস সালাম, বন্দবিলার ওবায়দুর রহমান ও পাতিবিলার আজমিন আরা, বাঘারপাড়ার গ্রাম পুলিশ দিলিপ কুমার দাস, যশোদা সরকার ও চৌগাছার গ্রাম পুলিশ সোলাইমান হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা…