মাগুরা সংবাদদাতা মাগুরায় স্বপ্নপূরণ কল্যাণ সংস্থার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষ চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সংস্থার সভাপতি নজরুল ইসলাম মিশরের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০ টায় প্রতিষ্ঠান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক পৌর কমিশনার বিএনপি নেতা কুতুব উদ্দিন। সংস্থার সহ সভাপতিসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক সাইদুর রহমান প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
Author: banglarbhore
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানি স¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ওই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, যশোর জেলার অন্তর্গত কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভেতর অবস্থিত ২৭ বিল। এ বিলের চারপাশে ৬টি ইউনিয়নের ৬৮টি গ্রাম রয়েছে। এ বিলে প্রায় ৮ হাজার হেক্টর ধানী জমি রয়েছে। প্রায় তিন যুগ যাবৎ বিলটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ক্রমান্বয়ে স্থায়ীরূপ লাভ করেছে। গতবছরও এ বিলে ৮০ ভাগ জমিতে বোরো আবাদ হয়নি। মানুষের বসতবাড়িতে পানি, রাস্তাঘাট ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে…
মাগুরা সংবাদদাতা মাগুরায় এক দফা দাবিতে মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চার ঘন্টা কর্মবিরতি পালণ করেছে এখানকার কর্মরতরা নার্সরা। মাগুরা জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব আমেনা খাতুন বলেন, সিনিয়র নার্স ও শিক্ষানবীশ হিসেবে আমরা প্রায় ৫ শতাধিক নার্স কর্মবিরতি পালন করছি। কর্মবিরতি কালে তিনি আরো বলেন প্রায় এক মাস ধরে আমরা একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। শিউলি শবনম বলেন, আজ চার ঘন্টা কর্ম বিরতি পালন করছি। দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাবো। এ সময় মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগ, ইমারজেন্সি ওটি, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত ছিল।
ইব্রাহিম ঈশান মাগুরায় সড়ক ও জনপথ বিভাগ সওজের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহার নির্দেশে একই অফিসের উপসহকারী প্রকৌশলী শিমুল হুসাইনকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহকে ঢাকায় বদলি করা হয়েছে। মাগুরা সদর থানায় তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। এ ঘটনায় সোমবার সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে বদলি আদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই প্রজ্ঞাপনে এএম আতিক উল্লাহকে ৯ অক্টোবরের মধ্যে দায়িত্বভার অর্পণের নির্দেশও দেয়া হয়েছে। তবে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহ বলেন, উপসহকারী প্রকৌশলী শিমুল পূর্বতন নির্বাহী প্রকৌশলী আশিকের যোগসাজশে সরকারি অর্থ তছরুপের চেষ্টা চালাচ্ছিলেন। আমার অনুমতি ছাড়া অফিসের বেশ…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভবানীপুর ও সৈয়দালীপুর এলাকায় সাবেক যুবলীগ সভাপতি সাইফুল্লাহ ও তার সহযোগী আবুল কাশেম ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ উঠেছে। প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ মানুষের প্রায় ৯০ বিঘা আয়তনের চিংড়ি ঘের জবর দখলের পায়তারা করছে তারা। বিগত দিনে জমি মালিকদের নানাভাবে হয়রানির পর এখন তারা জাল কাগজপত্র করে ওই জমি দখলে লাঠিয়াল বাহিনী নিয়ে বার বার মহড়া দিয়ে এলাকায় আতংকজনক পরিবেশের সৃষ্টি করছে। এলাকাবাবাসীর অভিযোগ বিগত আ.লীগ সরকারের সময় শীর্ষ নেতাদের আশির্বাদ থাকার পাশাপাশি নিজেরা যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় ধরাকে সরাজ্ঞান করে এ মানিকজোড়। তাদের বিরুদ্ধে নানা অভিযোগে ডজন খানেক মামলা থাকলেও বর্তমানে স্থানীয়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, অতীতের সকল অপরাধের বিচার হবে। অন্যায় করে কারও পার পাওয়ার সুযোগ নেই। রাষ্ট্র সংষ্কার চলছে সবক্ষেত্রে। মিডিয়াতেও সংস্কার করা হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সকালে সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাইফুল ইসলাম সজল, সাইফুর রহমান সাইফ, সাবেক সভাপতি এম আইউব, সরোয়ার হোসেন, হানিফ ডাকুয়া, জুয়েল মৃধা, টিআই তারেক, জুবায়ের আহমেদ, গোলাম মোস্তফা মুন্না, এম আর খান মিলন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের…
সাতক্ষীরা সংবাদদাতা স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করে বাদী তানিয়া খাতুন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগলেও মিলছে না কোন আইনী প্রতিকার। এতে করে তিনি পরিবার নিয়ে বাড়ি ছেড়ে বাস করছেন অন্যত্র। মামলা সূত্রে জানা যায়, সাতক্ষীরা দেবহাটা থানার কালাবাড়িয়া, রামনাথপুর গ্রামের রুহুল আমিনকে গত ৫ আগস্ট সন্ধ্যার দিকে উপজেলার রামনাথপুর শরত বাবুর মৎস্য ঘেরের সামনে চিহ্নিত সন্ত্রাসী আবু হেনা সাকিলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী তানিয়া খাতুন বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আমলী ৭ নং আদালতে মামলা করলেও অদ্যাবধি কোন আসামি আটক হয়নি। এ অবস্থায় আসামিরা বাদীকে প্রাণনাশেও হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে না নিলে…
মাগুরা সংবাদদাতা আসন্ন শারদীয় দুর্গাপূজাউদযাপন উপলক্ষে মাগুরা জেলার দুর্গাপূজা মণ্ডপে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাগুরা জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার, জেলা আনসার কম্যান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ বছর জেলার চার উপজেলায় ৫৬১ টি পূজা মণ্ডপে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ২৫২ পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্য মাগুরা সদর ১২৩২ সদস্য।
কেশবপুর সংবাদদাতা কেশবপুর শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজের তালা ভেঙে নিজেকে প্রিন্সিপাল দাবি করেছেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম। গত ৪ জুন ২০২২ সাবেক অধ্যক্ষষ মশিয়ুর রহমান অবসর গ্রহণের পর থেকে কলেজটিতে অধ্যক্ষ নিয়োগ নিয়ে টানাপড়েন চলে আসছে। দীর্ঘদিনেও ওই সমস্যার সমাধান না হলেও গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অধ্যক্ষ পদ পেতে আরপ্রাপ্ত অধ্যক্ষ জিএম সাজ্জাত হোসেন কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা সাখাওয়াত হোসেনের সেঝো ছেলে সৈয়দ জাহিদ হোসেনকে সভাপতি ও অপর একজনকে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করে এডহক কমিটি অনুমোদনের জন্য গত ৯ সেপ্টেম্বর অনলাইন ও সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিধি উপেক্ষা…
শ্রীপুর সংবাদদাতা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সেপ্টেম্বর মাসে খুলনা বিভাগের সেরা ১০ উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। সোমবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক পত্র সূত্রে এ খবর জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে উপজেলার ০-১ বছরের শিশু জন্ম নিবন্ধনে মাসিক টার্গেট ছিলো ৩১৮টি। অপরদিকে মৃত্যু নিবন্ধনে ০-১ বছরের মধ্যে মাসিক টার্গেট ছিলো ১০১ টি। পরিসংখ্যান অনুযায়ী শ্রীপুর উপজেলার জন্য নির্ধারিত টার্গেট অতিক্রম করেছে। নিবন্ধনের হার শতকরা ১০৪ ভাগ। এ সাফল্যের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, এ অর্জন পুরো উপজেলাবাসীর। বিশেষভাবে জন্ম ও…