Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নওয়াপাড়ায় অর্ধ কোটি টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক
  • যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • যশোরে মাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড
  • যশোরে দিনদুপুরে জুয়েলার্স থেকে ৫ ভরি স্বর্ণ চুরির অভিযোগ
  • গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে যশোরে বিক্ষোভ
  • যশোরে অর্থনৈতিক শুমারি ও ব্যবসায়িক নিবন্ধনবিষয়ক সেমিনার
  • দুই কৃষকদল নেতার হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
  • রামপালে ভ্যানরিকশায় নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় বিস্ফোরক আইনের মামলা বিদেশে থেকেও আসামি দুইজন !

banglarbhoreBy banglarbhoreDecember 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছার বাসিন্দা মালেশিয়া প্রবাসী কামরুজ্জামান মিন্টু ও সৌদি প্রবাসী মাহবুব আলম রিপন বিদেশে থেকেও বিস্ফোরক আইনের মামলার আসামি হয়েছেন। বাদির দাবি, গত ১৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর জামতলা মোড় নামক স্থানে আসামিরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এসময় বাদি তাদের চিনতে পারেন। তবে মিন্টু ও রিপনের স্বজনদের দাবি, ১৭ অক্টোবর থেকে মালেশিয়ায় অবস্থান করছেন কামরুজ্জামান মিন্টু। আর রিপন সৌদি আরব গেছেন ৮ নভেম্বর। ওইদিন থেকে তারা সেখানেই আছেন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাদের ফাঁসানো হয়েছে। শুধু মিন্টু কিংবা রিপন নয়, ওই মামলায় সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৩৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০জনকে আসামি করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর অর্ন্তর্বতী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিকরগাছা থানায় এ মামলা দায়ের করেন উপজেলার নওয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলাইমান হোসেন।

জানা যায়, মামলার ১৬ নম্বর আসামি মালেশিয়া প্রবাসী ঝিকরগাছার উপজেলার কৃত্তিপুর গ্রামের শফি বিশ্বাসের ছেলে কামরুজ্জামান মিন্টু। তিনি গত ১৭ অক্টোবর মালেশিয়া গেছেন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন। মামলার ৩২ নম্বর আসামি করা হয়েছে ঝিকরগাছার ঝাউদিয়া গ্রামের কাশেমের ছেলে সৌদি প্রবাসী রিপনকে। যদিও তার পুরো নাম মাহবুব আলম রিপন। এজাহারে তার নাম শুধু রিপন লেখা হয়েছে। তিনি গত ৮ নভেম্বর সৌদি আরবে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদিকে, বাদি এজাহারে উল্লেখ করেছেন, ১৭ ডিসেম্বর বিকেল ৫ টা ৫ মিনিটের দিকে ঝিকরগাছা বাজারে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে ঝিকরগাছার জয়কৃষ্ণপুর জামতলা মোড় নামক স্থানে আসামিদের সমাগম দেখতে পান। এ সময় সাক্ষীদের ফোনে ডেকে নিয়ে স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তখন আসামিরা তাদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। ওই ককটেল বিস্ফোরণে বিকট শব্দে জনমনে আতংক সৃষ্টি হয়। তখন আসামিরা দিকবিদিক ছুটাছুটি করে পালিয়ে যায়। দিনের আলোয় বাদিসহ উপস্থিত লোকজন আসামিদের চিনতে পারেন।

মামলার আসামি কামরুজ্জামান মিন্টুর বাবা শফি বিশ্বাস বলেন, ‘আমার ছেলের নামে রাজনীতিক উদ্দেশ্যমূলকভাবে মামলা দেওয়া হয়েছে। মামলার এজাহারের যে সময় উল্লেখ করা হয়েছে; সেই সময়ে আমার ছেলে মালেশিয়াতে অবস্থান করছে। সে ১৭ অক্টোবর মালেশিয়াতে যায়। ছেলে যুবলীগের রাজনীতি করলেও এলাকায় দলবল নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় ব্যক্তি ছিলেন।’

এ বিষয়ে জানতে মামলার বাদি সোলাইমান হোসেনের মোবাইল ফোনে কল দিলে মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘মামলার কোন আসামি যদি ঘটনার সময় বিদেশে অবস্থান করেন। তদন্তসাপেক্ষে সত্যতা পেলে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে।’ আর জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু বলেন, ‘কোন উদ্দেশ্যমূলকভাবে কেউ যাতে কোন মামলা না করে; সেটা দলীয় ভাবে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া রয়েছে। যদি মামলার আসামীরা ঘটনাস্থলে না থাকে বা বিদেশ থাকে তাহলে আদালতে প্রমাণিত হলে মামলা ঠিকবে না। বিএনপি আওয়ামী লীগের মতো ঢালাও মামলার আসামি করাতে বিশ্বাসী না।’

মামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নওয়াপাড়ায় অর্ধ কোটি টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক

    November 26, 2026

    যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

    November 25, 2026

    যশোরে মাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড

    November 25, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.