Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের খাটুরা বাঁওড় দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় মৎস্যজীবী সমিতি। বুধবার দুপুরে হরিহরনগর ইউনিয়নের খাটুরা বাঁওড় পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন হরিহরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার রেজাউল ইসলাম। তিনি বলেন, খাটুরা বাঁওড়টি মৎস্যজীবী সমিতির নামে ইফাদ তফসিলভুক্ত। সমিতির সদস্যরা সম্মিলিতভাবে এখানে মাছ চাষ করেন। হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন ধরের সাথে তিন বছরের মাছ চাষের জন্য চুক্তি করা হয়। চুক্তি শেষ হলে দুই বছর খাজনা না দিয়ে বাঁওড়টি অরক্ষিত করে রেখে একটি ভুয়া চুক্তি দেখিয়ে দখলের চেষ্টা…

Read More

নড়াইল সংবাদদাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান। তিনি ‘মাটি ও মানুষের শিল্পী’ হিসেবে পরিচিত। যার রঙ তুলিতে দারিদ্র-ক্লিষ্ট ও খেটে খাওয়া মানুষগুলো হয়েছেন পেশিবহুল এবং শক্তিশালী। এই গুণী চিত্রশিল্পীর ৩০তম মৃত্যুবার্ষিকী কাল। এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও এস.এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে সুলতান স্মৃতি সংগ্রহশালায় শিল্পীর রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শিশুদের অংকিত চিত্র প্রদর্শনী, শিল্পী জীবন ও কর্মেও ওপর আলোচনা ও পুরস্কার বিতরণ এবং গ্রামীণ লোক সংগীত পটগান। এস.এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জ্জ্বী জানিয়েছেন, দুর্গাপূজার বিভিন্ন কর্মসূচির…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জের পল্লীতে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জখম হয়েছেন মনিরুল (২৫), রাশিদা (৩০) ও শাহিনুর (৬৫)। আশঙ্কাজনক অবস্থায় মনিরুল খুলনা মেডিকেলে চিকিৎসাধিন। ঘটনাস্থল থেকে তিনজনকে দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। সরেজমিন ও থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের বন্দীপুর গ্রামের শাহিনুর, ওমর গাজী গংয়ের পৃথক ১০টি বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের কবীর হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ২৫/৩০ জন দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর লুটপাট করে। এ সময় মনিরুল ইসলাম (২৫), শাহিনুর রহমান (৬৫), রাশিদা খাতুনকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে জখম…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেবী দুর্গার আমন্ত্রণ, অধিবাস বা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এছাড়াও মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ। বুধবার দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা। এ উপজেলায় মোট ৪৯টি দুর্গা মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব শুরু হয়েছে। ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ, ঘণ্টা আর কাঁসার ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। আজ বৃহস্পতিবার মহাসপ্তমী, শুক্রবার মহাঅষ্টমী আর শনিবার হবে মহানবমীর পূজা আর রোববারে দুর্গাদেবীর মহাদশমী বিহিত পুজার বিসর্জন হবে। দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে উপজেলার নবাগত ইউএনও অনুজা মন্ডল, সেনাবাহিনীর মেজর মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২০২৪-২৫ অর্থবছরের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বুধবার দুপুরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যশোর সদরের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের যশোর অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ইকরামুল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদুর রহমান। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার আবু ইছা, শামীমা পারভীন, প্রতিমা রানী। এ সময় স্থানীয় ৭০ জন…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা কোটচাঁদপুরে গ্রাম্য সালিশে ধর্ষণকাণ্ডে লাখ টাকা জরিমানায় মীমাংসার চেষ্টার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার রাজপুর গ্রামের দক্ষিণপাড়ায় ভুক্তভোগী বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে প্রতিবেশি আমিরুল ইসলাম ফুঁসিলয়ে ধর্ষণ করে। এতে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়ে যায়। একপর্যায়ে ধর্ষণ ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীর ভাইকে টাকার প্রলোভন ও হুমকি ধামকি দেয়া হয়। একই সাথে অভিযুক্ত আমিরুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন ও ভাবী আঞ্জুরা খাতুন ভুক্তভোগীকে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটায়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বিচার দাবি করলে স্থানীয় পর্যায়ে গত ৬ অক্টোবর সন্ধ্যায় মীমাংসার জন্য শালিস বৈঠক হয়। এতে ধর্ষকের ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন শালিসকারী সাফা…

Read More

ছুটিপুর সংবাদদাতা যশোরের চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ৫ শতাধিক পরিবারের মাঝে নতুন পোশাক ও মিষ্টি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম চৌগাছা উপজেলা শাখা। বুধবার বিকেলে উপজেলার কামিল মাদ্রাসা মাঠে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা জামায়াত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করনে দলটি চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ নির্বানের প্রার্থী সহকারি অধ্যাপক কেন্দ্রীয় জামায়াতের সুরা সদস্য আরশাদুল আলম। বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান, সহকারী সেক্রটারি মাস্টার কামাল আহমেদ, গিয়াস উদ্দীন। উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি ডাক্তার জিল্লুর রহমান, জামায়াত নেতা রিজাউল ইসলাম,…

Read More

ছুটিপুর সংবাদদাতা যশোরের চৌগাছায় কোনো টেণ্ডার ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে। গাছ বিক্রি করা টাকার কোনো হিসেব জানেনা সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। অভিযুক্ত বন কর্মকর্তা বলছেন তিনিও জানেননা গাছ বিক্রির টাকার খবর। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, উপজেলার সুখপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লক নির্মাণের জন্য টাকা বরাদ্দ দেয় সরকার। নির্মাণ কাজে বাধা হয় বিদ্যালয়ের ৩০/৪০ বছর বয়সী একটি মেহগনি ও একটি রেইন্ট্রি কড়ই গাছ। বিদ্যালয় কর্তৃপক্ষ গাছ কাটতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন। পরে যথাযথ নিয়ম না মেনে টেণ্ডার ছাড়াই গাছ দুটি ১ লাখ ৩০…

Read More

কুষ্টিয়া সংবাদদাতা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামে বজ্রাঘাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৯ জন। বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-দৌলতপুর উপজেলার হোসনেবাদ এলাকার কৃষক নিজাম উদ্দিন, তারজুল ইসলাম, আওলাদ হোসেন ও ফারাকপুর গ্রামের জরুরা খাতুন। স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাতে একই এলাকায় ১৩ জন তড়িতাহত হন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সবাই মাঠের কাজ করছিলেন। এসময় প্রচণ্ড জোরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তারা একটি ছাপড়া (একচালা) ঘরের নিচে গিয়ে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। অন্য ৯ জনের মধ্যে…

Read More

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউল হাসান। রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। উপাচার্যের সম্মতিক্রমে বুধবার তিনি উক্ত পদে যোগদান করেন। অফিস আদেশে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি যবিপ্রবির শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। দায়িত্ব প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে ড. রাফিউল হাসান বলেন, আমি যবিপ্রবির সাবেক শিক্ষার্থী। শিক্ষক হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একটি দপ্তরের দায়িত্ব পেয়েছি যেটি যবিপ্রবির এলামনাই হিসেবে…

Read More