Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
  • যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ
  • সংস্কারের অভাবে পোড়োবাড়িতে পরিণত মণিরামপুরের নেবুগাতী কমিউনিটি ক্লিনিক
  • Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen
  • ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ

আয়োজকদের উদাসীনতায় দুর্ভোগে শিক্ষার্থীরা : জেলা প্রশাসকের ক্ষোভ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
banglarbhoreBy banglarbhoreJanuary 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) শুরু হওয়ার কথা ছিলো সকাল ১০ টায়। যথারীতি নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে অংশ নেয়া শিক্ষার্থীরা তীব্র ঠা-া আর কুয়াশা উপেক্ষা করে উপস্থিত হন ভেন্যুতে। ঘন কুয়াশার কারণে আয়োজকরা খেলা উদ্বোধন অনুষ্ঠান পিছিয়ে দিলেও শিক্ষার্থীদের কুয়াশা আর শীতের মধ্যে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখেন। এ বিষয়টি জেলা প্রশাসক জানতেন না বলে জানা গেছে। আয়োজকদের উদাসীনতায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ে। এ ঘটনায় জেলা প্রশাসক আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
রোববার সকালে যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটেছে।


আয়োজক সূত্রে ও সরেজমিনে জানা গেছে, যশোরের আট উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থী নিয়ে রোববার সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)। সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা অফিস। যথারীতি নিয়ম অনুযায়ী খেলা শুরু হওয়ার ঘন্টা দুই আগে বাসে করে মনিরামপুর, শার্শা, চৌগাছা ও সদরের বালক ও বালিকারা খেলা স্থলে উপস্থিত হন। তারা খেলার মাঠে উপস্থিত হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বর কর্মকর্তরা শিক্ষার্থীদের তাদের খেলাধুলার পোশাক পরে মাঠে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশনা দেন। এরপর শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উপজেলা দলের ড্রেস পরিধান করে দাঁড়িয়ে যায়। শীত আর কুয়াশার মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হওয়ার পাশাপাশি শীতে কাহিল হয়ে পড়েন শিক্ষার্থীরা। শীতে কাঁপুনিও দিতে দেখা গেছে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদেরও।

এদিকে, প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম অন্যান্য অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, ‘শীত উপেক্ষা করে সকাল থেকেই শিক্ষার্থীরা মাঠের আসে এ কথা সত্য। কিন্তু মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টি সত্য নয় বলে জানান তিনি।’

আয়োজকরা জানান, উদ্বোধনী খেলায় (বালক) মণিরামপুর উপজেলাকে তিন গোলে হারায় শার্শা উপজেলা আর বালিকা বিভাগে মণিরামপুর উপজেলাকে চার গোলে হারিয়েছে শার্শা উপজেলা। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন

    September 3, 2026

    যশোরে রেণু পোনার বাণিজ্য শত কোটি টাকার

    September 2, 2026

    শ্রেণিকক্ষে শিক্ষার্থীর শেখাই হবে সাফল্যের মাপকাঠি : ববি হাজ্জাজ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.