মাগুরা সংবাদদাতা
মাগুরা-যশোর রোডের ভাবনাটির ঢাল এলাকায় মোটরসাইকেল ও পরিবহনের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মো. রুমান (২৭) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়ারামপুর গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ আলমগীর কবির জানান, বোববার যশোর রোডের ভাবনহাটির ঢাল এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে পরিবহনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক পরিবহনটি পালিয়ে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত রুমান আরএফএল কোম্পানিতে চাকরি করতেন
শিরোনাম:
- যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
- বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
- কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
- কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
- আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
- এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
- যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
