যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত (পিএনডি) দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোকলেচুর রহমান। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোকলেচুর রহমানকে ১২ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের পিএনডি দপ্তরের পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো।
শিরোনাম:
- যশোরে স্বাস্থ্য-স্যানিটেশন প্রকল্পের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
- শ্যামনগরে নতুন কৌশলে শামুক পাচার চেষ্টাকালে জব্দ
- কোটচাঁদপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- শার্শায় লিটারের বদলে কেজিতে ডিজেল বিক্রি : ঠকছেন চাষি
- পবন হত্যা : মাগুরায় বাবা-ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন
- সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
- ‘শ্রমিকের হাট’: কেশবপুরে ধান কাটার মৌসুমে ঊর্ধ্বমুখি মজুরিতে চাপে কৃষক
- বড় বোনের মৃত্যু : সাবেক এমপি রশীদুজ্জামানর প্যারোলে মুক্ত
