মাগুরা সংবাদদাতা ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড এলাকায় নবগঙ্গা নদের উপর নির্মিত স্লুইসগেটের একাংশ ভেঙে পড়েছে। শনিবার ভোর ৬ টার দিকে রাতভর বৃষ্টির পানির চাপে এ ভাংন দেখা দেয়। এতে করে এ সড়কে যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। জানা গেছে, গত ২০১৯ সালে শহরের গুরুত্বপূর্ণ এ ব্রিজ সংলগ্ন সাইড ওয়াল নির্মাণ করা হয়। কিন্তু কাজের নিম্নমানের কারণে মাত্র কয়েকবছরের বৃষ্টির পানেত তা ধসে গেল। এর ফলে সড়কে যাতায়াত ঝুঁকিপূর্ণ হওয়ায় যান চলাচল ধীর হওয়ায় সড়কে বেড়েছে যানজট। এদিকে ধসে যাওয়া অংশে বৈদ্যুতিক পিলার থাকায় দ্রুত ওই পিলার তুলে ফেলা হয়। এবং পাশর্^বর্তী পারনান্দুয়ালী গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ…
Author: banglarbhore
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার তিন ইউনিয়নের সীমনায় অবস্থিত পুড়াপাড়া বাজার। প্রতিবছর এ বাজার থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় হলেও সঠিক পরিকল্পনার অভাবে মাত্র ২শ’ মিটার রাস্তার জন্য প্রায় ৪০ হাজার মানুষের ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত। বাজারে প্রবেশ মুখে মাত্র ২শ মিটার রাস্তার বেহাল অবস্থা। বাজারের মেইন স্ট্যাণ্ডে সম্প্রতি কংক্রিট ঢালায় রাস্তা নির্মাণ করা হয়েছে। কিন্তু রাস্তা ও বাজারের পানি নিস্কাাশনের কোনে ব্যবস্থা রাখা হয়নি। রাস্তার পূর্বদিকের অংশে বারোমাসই পানি জমে থাকে। পানি কমার সাথে সাথে কাঁদায় ডুবে থাকা রাস্তা দেখে বোঝার উপায় থাকে না এটি কোনো বাজারের পাকা রাস্তা। অথচ কংক্রিট ঢালায় রাস্তাটি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর কোতয়ালী থানাধীন ইছালি ইউনিয়নের হাশিমপুর গ্রামের ওয়াদুদ হোসেনের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতির ঘটনায় নগদ অর্থ, স্বর্ণ অলংকর ও মোবাইল ফোন লুটপাটের ঘটনা ঘটেছে। যার অনুমানিক বাজার মূল্য আঠারো লক্ষাধিক টাকা। জানা গেছে, শুক্রবার রাত অনুমানিক ৩ টার সময় হাশিমপুর গ্রামের বাজার সংলগ্ন ওয়াদুদ হোসেনের বাড়িতে ৬ জন ডাকাত সদস্য মুখে মুখোশ পরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল পিস্তল, শর্ট গান ও রামদা ধরে নিয়ে বসতবাড়ির জানালার গ্রীল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে। সাজ্জাদ ও শাওনের মুখ লুঙ্গি ও ছেড়া কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরবর্তীতে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা, স্বর্ণালংকার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৬২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি ও র্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার সকালে বেনাপোল সীমান্তে যৌথ অভিযানে বাহাদরপুর এলাকা থেকে গাঁজাসহ এই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বিজিবি ৪৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ধান্যখোলা বিওপি এবং র্যাব-৬ এর যশোর ক্যাম্পের টহলদল বাহাদুরপুর গ্রামে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক, ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল এবং বিজিবি’র কোম্পানী কমাণ্ডার সুবেদার নিতিশ চন্দ্র এর নেতৃত্বে এলাকার সাগরের বাড়ি তল্লাশিকালে ঘরের মধ্যে থেকে ভারতীয় ৬২ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জনকে আটক করা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বোর্ডে এ বছরের এইচএসসি পরীক্ষা ফলাফল চ্যালেঞ্জ করে ৬৬ হাজার আবেদন জমা পড়েছে। বোর্ড কর্তৃপক্ষ ১৫ অক্টোবর যে ফলাফল ঘোষণা করেছে সেটি মানতে পারেনি এসব পরীক্ষার্থী। এ কারণে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই আবেদন করেছে। এর অর্ধেকের বেশি আবেদন পড়েছে ইংরেজিতে। যশোরে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারই সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়েছে। এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে আটটি সাধারণ বোর্ডের মধ্যে যশোর বোর্ডের অবস্থান সপ্তম। যশোর শিক্ষাবোর্ডে গড় পাশের হার ৬৪.২৯ শতাংশ। যশোর শিক্ষাবোর্ড থেকে এ বছর এক লাখ ২২ হাজার ৫১১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৭৮ হাজার…
বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘ ১৫ বছর পর আজ শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। তবে দলের শীর্ষ নেতাদের পছন্দে নয়; তৃণমূল কর্মীদের ভোটের মাধ্যমে হবে এই সম্মেলন। যাতে শীর্ষ চার পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় ১০ প্রার্থী। দেড় দশক পর ভোটের মাধ্যমে এই এ নির্বাচন হওয়ায় কাউন্সিলর, নেতা, কর্মী-সমর্থকদের মধ্যে বইছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। কাউন্সিলরদের মন জয় করতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। নির্বাচনের ব্যাপারে কাউন্সিলররা সরাসরি মুখ না খুললেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর দলীয় কোন্দলে জর্জারিত এ উপজেলার নেতাকর্মীরা। সম্প্রতি দু’গ্রুপের সংঘর্ষের জেরে স্থগিতও করা হয় বর্তমান কমিটি। উপজেলার ১১টি ইউনিয়নের ৭শ’…
যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ইনস্টিটিউট, ল্যাব, সহকারী প্রভোস্ট সহ বিভিন্ন প্রশাসনিক পদে একযোগে মোট ১৭ জন শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার, সিএসআরআইএল ল্যাবরেটরি, ড. এম. এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট, সাইবার সিকিউরিটি সেন্টার, আইসিটি সেল, আইকিউএসি, ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের পরিচালক ও উপ/সহকারী পরিচালক ও সহকারী হল প্রভোস্ট। ২৪ অক্টোবর যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্বপ্রাপ্ত সকলেই বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সকল বেতন-ভাতাদি প্রাপ্ত হবেন। যবিপ্রবি সেন্টার ফর সফস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড রিসার্চ ল্যাব (সিএসআরআইএল) ও জিনোম সেন্টারের…
বেনাপোল সংবাদদাতা বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক মানের ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৭ অক্টোবর তিনি এটি উদ্বোধন করবেন। এ উপলক্ষে দুদিনের জন্য এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শনিবার (২৬ অক্টোবর) ও রোববার (২৭ অক্টোবর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি। এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে তা পেছানো হয়। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। সেই সঙ্গে…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সব জেলা ও মহানগরে দলটির নতুন আমিরের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে নতুন আমিরদের নাম ঘোষণা করা হয়। ঢাকায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মপরিষদের ওই বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। তিনিই নতুন আমিরদের নাম ঘোষণা করেন। ওই বৈঠক থেকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৬ সাল পর্যন্ত দেশের ৬৪ জেলা ও বিভিন্ন মহানগর মিলে ৭৮ জন আমিরের নাম ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক গোলাম রছুল। এর আগে তিনি যশোর শহর শাখার আমির ছিলেন। সংগঠনটির স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরা-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের গণসংযোগ অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেলে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ও নলতা ইউনিয়নের পাড়ায় পাড়ায় ধানের শীষের পক্ষে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। ইঞ্জিনিয়ার মুকুল এলাকায় এসে সাধারণ মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে সকলের সাথে কুশল বিনিময় করে হৃদয় কেড়েছেন। তৃণমূল পর্যায়ে জনসংযোগ কালে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তিনি বলেন আমি মানুষের ভালোবাসায় এই জনপদে উন্নয়ন ও সম্ভাবনায় কাজ করতে চাই।