Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক রোববার সকালে যশোর জেলা নদী রক্ষা কমিটির সভা কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়েছে। সভায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, জেলার নদীগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। কোন ঘেরের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে সেখানে অভিযান পরিচালনা করে অপসারণ করতে হবে। জেলার নদ-নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বোচ্চ সাজা দেয়া হবে। জেলার নদীর তালিকা প্রকাশ করে তাতে মানুষের আপত্তি আছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীর মতামত গ্রহণ করা হবে। একই সাথে নদী দূষণমুক্ত করতে অভিযান পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরের উপরিচালককে বলা হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বেওয়ারিশ কুকুর নিধন বা অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়ে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে পৌর প্রশাসকের অনুপস্থিতিতে নির্বাহী কর্মকর্তা মুক্তার আলী এই স্মারকলিপিটি গ্রহণ করেন। অর্ধশতাধিক নাগরিকের সাক্ষরিত এই স্মারকলিপিটি প্রদান করেন ওয়ার্ডবাসীর পক্ষে নাট্যকর্মী মাসুদুজ্জামান। এ সময় তারা বলেন যশোর শহরে বৃদ্ধি পেয়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। রাস্তার ধারে, খাবার হোটেলের সামনে, কাঁচা বাজার, শপিং মলের সামনে অলিতে গলিতে দলবেঁধে চলাচল করছে বেওয়ারিশ কুকুর। ঘা পাচড়া, ক্ষতবিক্ষত, রোগাক্রান্ত এবং ক্ষুধার্থ সব কুকুরের ভয়ে স্কুল কলেজগামী শিক্ষকসহ সাধারণ পথচারী নারী পুরুষ আতঙ্কিত হয়ে পড়ছে। অনেকেই এসব কুকুরের আক্রমণের…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার ভোমরা সিএণ্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মো. জালাল উদ্দীন আকবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু হাসান। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫৪ ভোট। সহ-সভাপতি পদে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু)। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রবিউল ইসলাম ৫৬ ভোট পেয়েছেন। অপর সহ-সভাপতি পদে কাজী ইমাম উদ্দীন ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল আহাদ ৫৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আবু…

Read More

চৌগাছা সংবাদদাতা বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগমের কবর জিয়ারত করেছেন চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। রোববার সকালে সিংহঝুলীর গরীবপুর গ্রামে কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুস আলী দফাদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ, যুবদল নেতা এম ইলিয়াস আলী, ইউনিয়ন বিএনপির ফারুক হোসেন, লিটন আহমেদ, শিমুল রহমান, শরিফুল ইসলাম, টিটো হোসেন, আব্দুল মান্নান, কামাল হোসেন, মারুফ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রত্নগর্ভা মা তহুরা বেগম তৃপ্তি যশোরের চৌগাছা উপজেলার…

Read More

নড়াইল সংবাদদাতা দীর্ঘ ১৫ বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইল সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কাউন্সিলরদের গোপন ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যার পর ফল গণনা শেষে নির্বাচন কমিশন সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক পদে মুজাহিদুর রহমান পলাশ এবং সাংগঠনিক সম্পাদক পদে কামরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনে ৭৮১ জন ভোটারের মধ্যে ৭শ’ ৫৮ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন খুলনা বিভাগীয় বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। দলীয়…

Read More

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া (খুলনা) থেকে টানা বৃষ্টিতে উপজেলার বেশিরভাগ খাল-বিল, চিংড়ি-ঘের, সবজি ক্ষেত, পানিতে তলিয়ে থাকায় অধিকাংশ মানুষের আয়-উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। বন্যার দুর্যোগে পড়া দিনমজুর-দরিদ্র কৃষক অর্ধাহারে-অনাহারে দিন কাটালেও কপালে জুটছে না তেমন কোনো খাদ্য-সহায়তা। ‘চিংড়ি ঘেরে মাছ-সবজি-ধান চাষ কেন্দ্রীক’ জীবন-জীবিকা নির্ভর সমগ্র উপজেলার অধিকাংশ মধ্যবিত্ত-নিম্নবিত্ত-সাধারণ মানুষের জীবনে এবারের অতি-বৃষ্টিতে চরম বিপর্যয় নেমে এসেছে। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত ২ মাসের অতি-বর্ষণে ২০ হাজারের অধিক চিংড়ি ঘের ভেসে যাওয়ায় মাছ ও অবকাঠামোর আনুমানিক ক্ষতি দেড়’শ কোটি টাকা। কৃষি অফিস সূত্রে জানা যায়, দেশের মধ্যে উল্লেখযোগ্য পরিমান সবজির জোগানদাতা এই ডুমুরিয়ায় ঘেরের আইলের পাশাপাশি ক্ষেতের নানা প্রকার সবজির…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার দুপুর ১ টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানায়, এদিন দুপুর ১ টার দিকে তিনি বগেরগাছি বাজারে আসেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদের কয়েকটি কাগজে স্বাক্ষর করতে আসে। পরে স্থানীয় কয়েকজন এসে তাকে ধরে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু একটি হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়রা তাকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ১০ দফা দাবিতে লংমার্চ ও গণসমাবেশ করেছে বিএনপি। রোববার দুপুরে দুপুরে মনিরামপুর থেকে শুরু হওয়া লংমার্চে নেতৃত্ব দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। কয়েক’শ যানবাহনযোগে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ লংমার্চ শেষে ভবদহপাড়ে কপালিয়া রাজবংশিপাড়ার কালিমন্দির মাঠে বিশাল গণ জমায়েত অনুষ্ঠিত হয়। গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভবদহের সকল সমস্যা সমাধান করা হবে। তিনি আরো বলেন, বিগত পতিত স্বৈরাচার সরকারের মন্ত্রী, নেতা আমলারা ভবদহের বিভিন্ন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ফতোয়া বোর্ডের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ মিলনায়তনে “যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উলামায়ে দেওবন্দের অবদান ও আমাদের করণীয়” শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা হাসান জামিল। তিনি ভারত উপমহাদেশে ইসলাম প্রচার ও বাতিলের মোকাবেলায় উলামায়ে দেওবন্দের ভূমিকা তুলে ধরেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শরীফ মুহাম্মাদ, যিনি ট্রান্সজেন্ডার ও সমকামিতার কুফল সম্পর্কে বিশ্লেষণ করেন। তিনি শরীয়ত ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এসবের ভয়াবহ পরিণতি ব্যাখ্যা করেন। বক্তারা উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বের স্বার্থান্বেষী চেতনাধারীরা বাংলাদেশের মুসলিম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রসূতি মৃত্যুর অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে যশোর শহরের দেশ ক্লিনিক কর্তৃপক্ষ। রোববার প্রেসক্লাব যশোরে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ এ সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বারবার আমার ক্লিনিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। এসব অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি, অথচ ষড়যন্ত্রকারীরা ক্লিনিকের মানহানি করতে নতুন নতুন ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি আরও জানান যে, সম্প্রতি এক গর্ভবতী রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। তিনি দাবি করেন, রোগীর চিকিৎসা পরবর্তী যত্নের নির্দেশনা সঠিকভাবে…

Read More