ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত আমিরুল ইসলাম নামের আরও এক আসামিকে পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুর থেকে আটক করেছে পুলিশ। আটক আমিরুলকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঝিকরগাছা পিয়াল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা আসামিদের মধ্যে আমিরুল ইসলামকে পুলিশ গতকাল আটক করেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত পাঁচজন আসামি আটক হয়েছে। আটক অন্যরা হলেন, শামিম রেজা, মেহেদী হাসান, মনিরুল ইসলাম মনি ও তুষার হোসেন। আটকদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসানকে কুপিয়ে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা ‘যশোরের কাগজের’ ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শনিবার পৌর কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে কেক কাটা হয়। এর আগে যশোরের কাগজের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের ফুলেলে শুভেচ্ছা জানানো হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় যশোরের কাগজের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক রাকিবুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা আঞ্জেলা গোমেজ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর…
বাংলার ভোর প্রতিবেদক ৯৩ ফাউন্ডেশন (এসএসসি ৯৩ ব্যাচ) তাদের ফেসবুক পেজের মাধ্যমে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুটি অত্যাধুনিক হুইল চেয়ার প্রদান করেছে। শনিবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এই হুইল চেয়ারগুলো হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন আর রশীদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) আ.ন.ম বজলুর রশীদ, ডা. ফোয়ারা, ৯৩ ফাউন্ডেশন ফেসবুক পেজের এডমিন আবুল কাশেম, তিতাস আহমেদ, মডারেটর আব্দুল্লাহ বিদ্যুৎ, সদস্য নাজমুল, প্রবীর বিশ্বাস, এনামুল হক, মনস সরকার, প্রশান্ত অধিকারী, বিদ্যুত কুন্ডু, রফিকুল ইসলাম, জাফর ইকবল এবং হাসপাতালের স্টোর কিপার রতন সরকার প্রমুখ। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, ৯৩ ফাউন্ডেশন তার ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন…
‘রপ্তানি হয় প্রায় দুইশ’ কোটি টাকার মাছ। চাহিদার তুলনায় গত তিন বছরে উৎপাদন বেশি প্রায় ৫ লাখ মেট্রিক টন- জেলা মৎস্য কর্মকর্তা’হাসান আদিত্য যশোরে গত অর্থবছরে মাছ উৎপাদন হয়েছে ২ লাখ ৪১ হাজার ১শ ৭ টন। আর ২০২১-২২ অর্থবছরে মাছ উৎপাদন হয় ২ লাখ ৩১ হাজার ১শ ৪৩ টন। গত অর্থ বছরের তুলনায় এবছর উৎপাদন বেড়েছে ৯ হাজার ৯শ ৬৪ টন। যার কারণে গত কয়েকবছর ধারাবাহিকভাবে খুলনা বিভাগে মাছ চাষে সেরা হয়েছে যশোর। এদিকে, প্রতিবছর চাহিদার চেয়েও তিন গুণ বেশি মাছ উৎপাদন করছেন এ জেলার চাষিরা। পুকুর থেকে শুরু করে বিল, বাঁওড়, নদী ও খালে জলশস্য মাছের ভাণ্ডারে পরিপূর্ণ করছেন।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কৌশুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), বিশেষ পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনু বিভাগের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানা গেছে। নতুন নিয়োগে সরকাফা কৌশুলী হয়েছেন, অ্যাড. শেখ আব্দুল মোহায়মেন ও পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর পিপি হয়েছেন আব্দুল লতিফ লতা। এ আদালতের সহকারী পিপি হয়েছেন…
বাংলার ভোর প্রতিবেদক আবুল হুসেন রাষ্ট্রসভার ১৬৫তম পাঠচক্র শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্য সংঘের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রসভার পরিচালক কামরুজ্জামান বাবুল। ‘মুন্সী মেহেরুল্লাহ জীবন ও কর্ম : সমাজে তার অবদান’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন কর্মবীর ও ইসলাম প্রচারক মুন্সি মেহেরুল্লার দৌহিত্র কর্নেল (অব.) মেহের মহব্বত হোসেন। এ সময় অন্যানের মধ্যে আলোচনা করেন প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিলের সদস্য আকসাদ সিদ্দিকী শৈবাল, প্রাচ্যসংঘের সভাপতি কাসেদুজ্জামান সেলিম ও সিনিয়র সদস্য অ্যাডভোকেট এ জে মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাচ্যসংঘের সাধারণ সম্পাদক খবির উদ্দীন সুইট। সভা থেকে আগামীতে মুন্সী মেহেরুল্লাহ’র উপর আরো বেশি চর্চা করার আশাবাদ ব্যক্ত করা হয়।
বাংলার ভোর প্রতিবেদক যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি অডিটোরিয়ামে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি ডা. আহাদ আলীর গ্রন্থ প্রকাশনা উৎসব। অনুষ্ঠানে কবি ডা. আহাদ আলীর ২০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি রাশিদা আখতার লিলির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার কবি কাসেদুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন কৃষ্টি বন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সবুজ শামীম আহসান, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি ড. শাহনাজ পারভীন,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ‘এইচডিও’র প্রধান কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার আলমনগর দাখিল মাদ্রাসা মাঠে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি শহিদুল ইসলাম। সংগঠনের সভাপতি ডা. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা লাল মাহমুদ, সাতক্ষীরার তালা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, দেয়াড়া মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু, ৮নং দেয়াড়া মডেল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, সংগঠনের উপদেষ্টা যশোর জজ কোর্টের অ্যাডভোকেট…
শার্শা সংবাদদাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিন মাস ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মৃত্যুবরণ করেন বেনাপোলের আবদুল্লাহ। আজ শুক্রবার (১৫ নভেম্বর) গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১০ টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া। পরে তাকে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে পারিবারিক কবর স্থানে তার দাফন করা হয়। এ সময় স্থানীয় প্রশাসন, রজনীতিবিদ ও বৈষম্য বিরোধী ছাত্ররাসহ উপস্থিত ছিলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবদুল মান্নান, যশোর জেলা বিএনপির সহদ্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সেনা নিবাসে অনুষ্ঠিত হয়েছে কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন- ২০২৪। বুধবার বেলা ১১ টার দিকে সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (এসটিসিএন্ডএস) এর সম্মেলন কক্ষে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। বুধবার সেনাবাহিনী প্রধান সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এ পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কোর অব সিগন্যালস্ এর জ্যেষ্ঠ অফিসার, এ্যাডজুটেন্ট জেনারেল, কমান্ড্যান্ট, এমআইএসটি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল অভ্যর্থনা জানান। সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে…