শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরের একটি বসতবাড়ি থেকে ৪৫ টি বিষাক্ত কালকেউটে ও পদ্মগোখরো সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সুন্দরবন উপকূল সংলগ্ন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট এলাকার মহিউদ্দীন সরদারের বসতবাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়। বাড়ির মালিক মহিউদ্দীনের বরাত দিয়ে জান্নাতুল নাঈম জানান, রোববার চাচার বাড়ির সামনের পুরাতন পাচিলটি ভেঙে নতুন পাচিল করার জন্য পাচিল ভাঙার জন্য কাজ শুরু করেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্চা দেখতে পায়। পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন। সাপুড়ে এসে একে একে দুটি বড় সাপসহ মোট ৪৫ টি সাপের বাচ্চা উদ্ধার করতে সক্ষম হন।…
Author: banglarbhore
যবিপ্রবি সংবাদদাতা স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ দেয়ার জন্য আল্টিমেটাম দেন। ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ দেয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা । রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আজকের মানববন্ধনে আমাদের প্রধান দাবি হলো একজন স্থায়ী উপাচার্য নিয়োগ। মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, যেন দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন স্থায়ী…
বাংলার ভোর প্রতিবেদক ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদানসহ চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। ইনস্টিউট ক্যাম্পাসে রোববার দুপুরে দাবি আদায়ে আয়োজিত কর্মসূচিতে ভুক্তভোগী ১৮ শিক্ষকের সঙ্গে অংশ নেন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। এ সময় বক্তব্য দেন, ইন্সট্রাক্টর (সিএমটি) সাঈদুর রহমান, ওয়ার্কশপ সুপার (সিভিল) আমেনা খাতুন, ইন্সট্রাক্টর সবুর খান এবং শিক্ষার্থী প্রতাপ পাল, অরন্য, রাকিবুল হাসান, ইমামুল হোসেন প্রমুখ। বেতন বঞ্চিত শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি ৪৯টি প্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষক। ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটিতে ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং ইন হ্যান্ডসামেন্ট’ প্রজেক্টের মাধ্যমে অ্যাকাডেমিক কাজে অংশগ্রহণ করে আসছেন তারা। প্রোজেক্টের কাজ…
বাংলার ভোর প্রতিবেদক প্রাকৃতিক ভারসাম্য অটুট রাখার প্রয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখা বৃক্ষরোপণ করার মতো কার্যক্রম হাতে নিয়েছে। জনগণের জীবনমান ভারসাম্যপূর্ণ রাখতে অধিক পরিমাণ বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী। রোববার সদর উপজেলার কচুয়া হাইস্কুল মাঠ হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা গাছ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। কচুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ অনুষ্ঠানে ইনামুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ করে অধ্যাপক আশরাফ আলী বলেন, গাছ লাগানোর কাজে প্রত্যেককে স্ব-উদ্যোগে প্রচেষ্টা চালানো উচিত। ফলজ ও ঔষধি গাছ…
বাংলার ভোর প্রতিবেদক ১ কোটি ৩৩ লাখ টাকার চেক ডিজ অনার ঘটনায় আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে সমন জারির আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী গাজী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের যশোর শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মুহাম্মদ মনজুরুল ইসলাম তার বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অভিযোগে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকায় অবস্থিত আবুল ইসলাম জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্স সোশ্যাল ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে বিনিয়োগ মঞ্জুরীপত্রের…
বাংলার ভোর প্রতিবেদক শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে যশোরে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা বলয়ের কোন প্রকার কমতি হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা হবে। বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে দমন করা হবে। তবে প্রতিটি ঘটনা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। কোন গুজবের প্রশ্রয় দেয়া হবে না। ফেসবুক বা অনলাইনে ফালতু গুজবে কেউ কান দেবেন না। বাস্তবতাকে সামনে রেখে কাজ করার আহ্বান জানান। রোবববার বিকেলে জেলা প্রশাসকের কালেক্টরেট সভাকক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের…
বাংলার ভোর প্রতিবেদক আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে যশোর অঞ্চলের নদ-নদী বাঁচানোর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক সমাজ। রোববার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপি প্রদান, পদযাত্রা, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর ও নাগরিক অধিকার আন্দোলন যশোর দিবসটি উদযাপন করে। যশোর জেলার ভৈরব নদ, কপোতাক্ষ নদসহ অন্যান্য নদের প্রবাহ সৃষ্টির লক্ষ্যে দ্রম্নত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে রোববার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।…
বাংলার ভোর প্রতিবেদক সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সমাবেশ করে। সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, এ বছর কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হওয়ায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। এ ছাড়া অর্ধবার্ষিক পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়ায় তারা তেমন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। এ অবস্থায় তাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতির পর্যাপ্ত সময় নেই। এই অবস্থা বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীরা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে অবস্থিত সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় করেছেন অধ্যক্ষ প্রফেসর ড. খোন্দকার এহসানুল কবির। রোববার সকালে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন খন্দকার রুবাইয়াত, ফাহিম আল ফাত্তাহ, মাহাবুর রহমান, আবু সাইদ, হাসান ইমাম, সোহানুর রহমান সোহান। শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, কলেজ ক্যান্টিন চালু করা, অডিটোরিয়ামের ব্যবস্থা করা, সকল ধর্মের ধর্ম পালন এবং সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি করা, কলেজ মাঠ সংস্কার ও খেলাধুলার আয়োজন করা, নিরাপদ ক্যাম্পাস…
বাংলার ভোর প্রতিবেদক লিবিয়ায় পাচারের শিকার সৈয়দ আব্দুস সালাম (৪২) নামে যশোরের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দেশে ফেরার পর রোববার যশোরের মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে তার জবানবন্দি গ্রহণ করা হয়। তিনি বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের মৃত সৈয়দ তোজাম্মেল হোসেনের ছেলে। পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, সৈয়দ আবদুস সালামকে পাচারের মামলাটি আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তকারী কর্মকর্তা জানতে পারেন ভিকটিম সৈয়দ আবদুস সালাম লিবিয়াতে আটক আছে। তখন বিদেশে থাকা মানব পাচারকারী চক্রের সদস্য আসামি নওয়াব আলী সম্পর্কে খোঁজ খবর নেয়া শুরু করা হয়। এরপর নওয়াব আলী ভিকটিম…