বাংলার ভোর ডেস্ক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ তিনজনের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দদমন কমিশন (দুদক)। অন্য দুজন হলেন- নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও রংপুরের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। রোববার দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এই তথ্য জানান। শাহীন চাকলাদারের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নামে যশোর চিত্রাড় মোড়ে যাবির ইন্টারন্যাশনাল নামে পাঁচ তারকা হোটেল এবং শহরের কাঁঠালতলায় ‘হোয়াইট হাউস’ নামে সুরম্য অট্টালিকা রয়েছে। অভিযোগে আরও…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক দেশেকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকালে যশোরে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসর এবং সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে সমাবেশ হয়। দাকোপে মন্দিরে উড়োচিঠি প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষ একসাথে হিন্দুদের পূজা করে। পূজাতে গিয়ে খেলনা কেনে। আরতিতে অংশ নেয় সকল ভেদাভেদ ভুলে। এই সম্প্রতির দেশ বাংলাদেশ। এই সম্প্রীতি ভাঙছে শেখ হাসিনা। ভারতে বসে ভারতকে উস্কে দিচ্ছেন তিনি। পাকিস্তান আমল থেকে…
বাংলার ভোর প্রতিবেদক বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ইমতিয়াজ আহমেদ জাবেরের কবর জিয়ারত ও তার পরিবার সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। শনিবার দুপুরে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামে তার বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান যশোরের নবাগত জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম শহিদ জাবেরের পিতা নওশের আলী ও তার মা শিরিনা খাতুনকে সান্তনা দিয়ে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নির্দেশে আমরা এসেছি। তিনি বলেন, জাবেরের আত্মাহুতির মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি। জাবের নেই কিন্তু সরকার ও প্রশাসন আপনাদের পাশে আছে এবং থাকবে। এ সময় আরো…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছার নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু ও সদস্য নজরুল ইসলামকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই অভিযোগে নাভারণ ৯ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য রজব আলী, তবিবর রহমান তবি ও তরিকুল ইসলামকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। গত ২০ সেপ্টেম্বর রাতে যশোর জেলা বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে, দলীয় পরিচয়ে নানা ধরনের অপকর্মের দায়ে নাভারণের ১৫ ব্যক্তির সাথে দলীয় নেতৃবৃন্দের কোনো সংশ্রব না রাখার আহবান জানানো হয়েছে জেলা বিএনপির…
কোটচাঁদপুর সংবাদদাতা ২৮ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা বিএনপি’র জনসভা সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপি কোটচাঁদপুর উপজেলা ও পৌর শাখা উদ্দগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক…
তালা সংবাদদাতা ‘জাল যার জলাকার তার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টানা বর্ষণে এলাকা প্লাবিত হওয়ার প্রেক্ষিতে সাতক্ষীরার তালায় চাড়িভাঙ্গা উত্তর কুলাচ বিলের সরকারী (খাসখাল) উন্মুক্ত করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় কয়েক হাজার মৎস্যজীবী। শনিবার সকালে তালা উপজেলার ঘাটেরঘাট নামক স্থানে রূপালী মৎস্যজীবী সমবায় সমিতি তালা সাতক্ষীরার আয়োজনে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্যজীবী আবু হায়াত নিকারী, তানছেল নিকারী, আব্দুল হাই নিকারী, জুলমাত নিকারী,মুন্না নিকারী, একরামুল নিকারী, নূরী বেগম, আয়েশা বেগম, টুকটুকি খাতুন প্রমুখ। এ সময় বক্তরা চাড়িভাড়া উত্তর কুলাচ বিলের শালতা নদীর সকল সংযোগ খাসখাল উন্মুক্ত ও জলমহল অবমুক্তির দাবি…
সাতক্ষীরা সংবাদদাতা অতীতে অনেক সরকার দেশে বিভিন্ন সংস্কার করেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, কিন্তু কোন কোন কর্মসূচি মানুষকে শান্তি দিতে পারেনি। আমারা বিশ্বাস করি, মানব রচিত মতবাদ ভুলে ভরা। এটা একটা ভুল মতবাদ। যতদিন এই মতবাদ নিরে যারা আন্দোলন করবে, রাজনীতি করবে, তাদের দ্বারা দেশে শান্তি প্রতিষ্ঠা কিছুতেই সম্ভব হবেনা। বরং আল্লাহর মতবাদই আদর্শ মতবাদ। আর সেটা হল ইসলামী মতবাদ, এটাই হক, এটাই সঠিক, কোন ভুল নেই এখানে। এই নির্ভুল জীবন বিধান অর্থাৎ ইসলামী আইন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এ দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে হলে মানব রচিত মতবাদ…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আশরাফ-উজ-জামান খান সভাপতি ও আব্দুল্লাহ আল ফুয়াদ সাধারণ স¤পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে সহসভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী ও মোল্যা আব্দুস সাত্তার, যুগ্ম স¤পাদক পদে উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুম বিল্লাহ ও গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান জয়লাভ করেছেন। নির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদে নূরুল ইসলাম খান, রমেশ চন্দ্র দত্ত, মেহেদী হাসান জাহিদ, আয়ুব খান ও অলিয়ার রহমান নির্বাচিত…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা ও ১২ বাংলাদেশী নারীসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন রোহিঙ্গা নারী, ১২ বাংলাদেশী নারী ও দুইজন পুরুষ। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নাটোর, নারায়ণগঞ্জ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে। শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির পরিচালক আজিজুর শহীদ। তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটিলা সীমান্তে একটি মাইক্রোবাসের গতি রোধ করে তল্লাশী চালানো হয়। এসময় ওই মাইক্রোবাসের ভিতর থেকে ৩ রোহিঙ্গা নারী, ১২ বাংলাদেশী নারী, একজন পুরুষ ও মাইক্রোবাস চালককে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর অঞ্চলে ফল ও সবজি বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ এবং বিশেষায়িত কোল্ডস্টোর নির্মাণের বিষয়ে স্থানীয় কৃষকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর সদর উপজেলার বারিনগর ছোট হৈবতপুর ব্রিজ সংলগ্ন মাঠে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভা হয়। এতে স্থানীয় কৃষকদের মধ্যে শাকসবজি রক্ষণাবেক্ষণ ও কৃষি ক্ষেত ও শাকসবজি চাষাবাদ সম্পর্কে ও এর সমাধানের লক্ষ্যে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক মাজেদুল হক, নুরুল হাসান সাগর, ওবায়দুর রহমান বাবু ও শ্যামল বাবু। মতবিনিময় সভায় এ সময় কৃষকদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আখতারুজ্জামান খান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন…