কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা কালিগঞ্জ কৃষ্ণনগরে পুলিশ সুপার মনিরুল ইসলামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আছর বাদ কৃষ্ণনগর পূজা মন্দিরের সামনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্যে কৃষ্ণনগর ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন গুটি কয়েক সন্ত্রাসীদের জন্য এলাকার মানুষ অশান্তিতে থাকতে পারেনা। আপনারা সহযোগিতা করবেন আমিসহ আমার পুলিশ বাহিনী আপনাদের সাথে থেকে সন্ত্রাসীদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী বক্স গাইন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আজিজ গাইন, যুগ্ম আহবায়ক…
Author: banglarbhore
প্রেস বিজ্ঞপ্তি স্বপ্নতরী যশোরের আয়োজনে শনিবার সকালে কচুয়া ইউনিয়নের রায় মানিক গ্রামে একে বিশ্বাস ড্রিম স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও যশোর জেলার কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার। শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সন্ধ্যা অধিকারী। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সদস্য ও বাউলিয়া বাজার কমিটির সহ সভাপতি মো. হাদিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, সংগীত বিভাগের শিক্ষক রাবেয়া সুলতানা রেবা, সহকারী শিক্ষক তাহানী আক্তার রুপা, উৎপল…
বাংলার ভোর প্রতিবেদক তিন দফা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যাবিপ্রবি শিক্ষার্থী সুমন হোসেন, সরকারি এমএম কলেজের শিক্ষার্থী অপূর্ব বিশ্বাস, নুর ইসলাম, ব্রজেন দাস, কৃষ্ণ কুমার রায়, সনজিৎ সরকার, সত্যজিৎ মন্ডল, প্রসেনজিৎ ঘোষ, শরফুদ্দিন আহমেদ ইমন, কাজল ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। দাবির মধ্যে রয়েছে, চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর, আবেদন কি সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ৫০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং চাকরির পরীক্ষা গুলো নিজ নিজ বিভাগীয়…
সংবাদ বিজ্ঞপ্তি মৈত্রী ভলান্টিয়ার্স শনিবার খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি গ্রামের ভেঙে যাওয়া ঘর মেরামতের জন্য ৪০ পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে। হরিণখোলা প্রাইমারি স্কুলে নির্বাচিত পরিবারের প্রতিনিধিদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন মৈত্রী ভলান্টিয়ার্স’র আহবায়ক অ্যাড. মাহমুদ হাসান বুলু। তার সাথে ছিলেন হারুন অর রশীদ, মফিজুর রহমান রুননু, তরিকুল ইসলাম তারু, আলাউদ্দিন আহম্মদ, বাবুল হাফিজ, চন্দন বিশ্বাস, দীপ কামাল ও সাদ্দাম হোসেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাচাই বাছাই করে নির্বাচন করেন জেসিএফ’র পাইকগাছা শাখার কর্মীরা দুরুল মল্লিক। তিনি হরিণখোলা, নয়া, কালিনগর, দূর্গাপুর, তেলিখালি, সৈয়দখালি, বিগড়দানা, ফুলবাড়ী ও রাধানগর গ্রামের বাড়ি বাড়ি যান এবং ক্ষতির পরিমাণ দেখে ৪০ পরিবারকে নির্বাচন…
বাংলার ভোর প্রতিবেদক ঢাকা বিশ^বিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে সংঘটিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ‘ব্রিং ব্যাক জাস্টিস’ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী নূর ইসলাম বলেন, আমরা ছাত্র আন্দোলনে যারা রাজপথে ছিলাম, তারা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এ দেশকে পুনরায় স্বাধীন করেছি। এই স্বাধীন দেশের সম্মান আমরা সবাই রক্ষা করার চেষ্টা করব। সমন্বয়কের পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করলে, সে যত বড় সমন্বয়কই হোক না কেন, তাকে এ দেশের জনগণ ধরে বেঁধে ফেলবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। কর্মসূচিতে আরেক শিক্ষার্থী মৌসুমী…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় পুকুরে ভাসমান পাঁচ বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করা হয়। পানিতে ডুবে মৃত্যু সন্দেহে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে চেয়েছিলেন স্বজনরা। কিন্তু সুরতহাল প্রতিবেদন করার সময় মেয়েটির ঠোঁটে ছোট্ট দাগ দেখতে পান পুলিশ কর্মকর্তা। তার সন্দেহ হওয়ায় লাশটি দাফনের অনুমতি না দিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। প্রায় দুই মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে ধর্ষণের পর শিশুটিকে শ^াসরোধে হত্যা করা হয়েছে। এরপর ১৬ সেপ্টেম্বর শিশুটির বাবা বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলায় আসামি অজ্ঞাত উল্লেখ করা হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। জানা যায়, গত ২০ জুলাই যশোরের বাঘারপাড়া…
বাংলার ভোর ডেস্ক ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ১৪২৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম। শুক্রবার রাতে ফেইসবুকে হতাহতের প্রাথমিক তালিকা এবং তাদের পরিবারকে সহযোগিতার বিষয়ে কথা তুলে ধরেন তিনি। তারেকুল ইসলাম বলেন, সারাদেশে বিভিন্ন সরকারি, বেসরকারি উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জুলাই মাসে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতের প্রাথমিক তালিকা তৈরি করেছেন তারা। আমরা ১৪২৩ জন শহীদের একটি প্রাথমিক তালিকা আমরা তৈরি করতে পেরেছি। তবে এর মধ্যে সংযোজন-বিয়োজন হবে; এরমধ্যে পুলিশ বা ফ্যাসিবাদের দোসর ছাত্রলীগ বা আন্দোলনে নিহত না হওয়া কেউ থাকবেন। আমরা ভেরিফিকেশেন এবং ভেলিডেশনের কাজটি…
বাংলার ভোর প্রতিবেদক শনিবার যশোর সদর উপজেলার ৫ উপশহর ইউনিয়নের প্রাণকেন্দ্র বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শামিম খান মেজে এববং সাধারণ সম্পাদক পদে ফুয়াদ আহম্মেদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গতকাল বেলা ১২ টায় বাজারের আদর্শ বহুমুখি মাদ্রাসা কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা। নির্বাচনে ১২৯ জন ভোটারের মধ্যে ১২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একজন ভোটার অনুপস্থিত থাকায় ভোট দিতে পারেননি। বেলা ১২ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের নির্ধারিত সময় থাকলেও তার আগেই ভোট গ্রহণ সম্পন্ন হয়ে যায়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন কমিটির উপদেষ্টা আলী কদর। প্রাপ্ত…
প্রেস বিজ্ঞপ্তি দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে রোববার বিকেল ৩টায় শহরের চৌরাস্তায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বিশেষ অতিথি থাকবেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তার বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।-
বাংলার ভোর প্রতিবেদক ইঞ্জিনচালিত ভ্যান হারিয়ে দিশেহারা হওয়া শিশু রিজাউল ইসলামের মুখে হাসি ফুটেছে। নতুন ভ্যান পেয়ে উচ্ছ্বসিত রিজাউলের পরিবার। গত ১৮ সেপ্টেম্বর যশোর শহরের চাঁচড়া বাজার মোড় থেকে দুর্বৃত্তরা রিজাউলে ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনিয়ে নেয়। ঘটনাটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া ফেলে। দুর্বৃত্তদের শাস্তি ও ভ্যান উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে অনেকেই মন্তব্য করেন সোস্যাল মিডিয়ায়। পরিবারের উপার্জনের একমাত্র বাহন হারিয়ে কান্নায় ভেঙে পড়া সেই রিজাউলের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান। শনিবার বিকেলে ঝিকরগাছার বাঁকড়া বাজারে রিজাউলের পরিবারের হাতে নতুন একটি ইঞ্জিনচালিত ভ্যান তুলে দিয়েছেন তিনি।…