নড়াইল সংবাদদাতা নড়াইলের কালিয়ায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলায় দুজন গুরুতর জখম হয়েছেন। এলাকায় কর্তৃত্ব বজায় রাখতে স্থানীয় পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল হোসেন ধলার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। এলাকাবাসী জানায়, বুড়িখালী গ্রামে এত দিন আওয়ামী লীগ নেতা ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন ধলার আধিপত্য বজায় ছিল। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা মান্নু, মাকসুদ শেখের নেতৃত্বে বিএনপির লোকজন এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করলে উভয় পক্ষে উত্তেজনা শুরু হয়। বৃহস্পতিবার রাতে ধলা মেম্বারের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর ও দলীয়…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের প্রথমবারের মত প্রকাশ্যে অনুষ্ঠিত হলো পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে নাত-ই রাসুল সন্ধ্যা ‘সিরাজুম মুনিরা’। শুক্রবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে হামদ, নাত ও গজল পরিবেশন করেন তাঁরার মেলার শিল্পীরা । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তুজা ছোট। এ সময় অ্যাডভোকেট গাজী এনামুল হক, সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক হাফেজ ইয়াসিন আরাফাতসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের আরএন রোড নলডাঙ্গা রোডের আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের উদ্যোগে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে চতুর্থ ব্যাচের ১৯ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ১৬ জনকে সেলাই মেশিন ও নগদ ৭ হাজার টাকা করে এবং ৩ জনকে মেশিন থাকায় নগদ ১২ হাজার টাকা করে দেয়া হয়। রিপন অটোস যশোরের সার্বিক ব্যবস্থাপনায় সেলাই মেশিন ও টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিপন অটোসের চেয়ামর্যান এজাজ উদ্দিন টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন যশোর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন, আরএন রোড ক্রীড়া চক্রের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব,…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলায় বালির বস্তাবন্দি অবস্থায় প্রতিবন্ধী শরিফুল ইসলাম সাকিব (২০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি শুক্রবার বিকেলে অভয়নগরের একতারপুর পূর্ব পাড়া গ্রামের। নিহত শরিফুল ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সাকিব ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। ১২ বছর পূর্বে তার মা মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বোন ও আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পাননি। শুক্রবার বিকেলে প্রতিবেশী মোমেনা বেগম নিহত সাকিবদের বাড়ির পাশ দিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যশোর জেলার আয়োজনে ১৮৬ জন শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান পূর্বে আলোচনায় আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর কাজী বরকত আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাসানুল বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা আব্দুস সামাদ, সাবেক পরিচালক সালেহ আহম্মেদ, প্রভাষক শামসুজ্জামান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, যশোর স্টুডেন্টস…
বাংলার ভোর প্রতিবেদক চুরির অভিযোগে সাব্বির হোসেন (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে থানা থেকে পালিয়ে যান ওই যুবক। এরপর জঙ্গলের রাজা টারজান বয়ের মতো যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনের কার্নিশে কার্নিশে আট ঘণ্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন তিনি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সিটি প্লাজার পূর্ব পাশের ওয়াচ টাওয়ারের এসির উপর থেকে দুই তলা ছাদের টিনের উপর পড়ে যান ওই যুবক। পড়ে যাওয়ার শব্দ ও আর্তচিৎকারে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। ততক্ষণে সাব্বির কিছুটা স্বাভাবিক হয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিটি প্লাজার দক্ষিণ প্রান্তে সড়কের কাছে সিটি ব্যাংকের সামনে আসেন। এ…
বাংলার ভোর প্রতিবেদক পুনশ্চ সংগীত বিদ্যায়তন যশোরের শিক্ষার্থীদের বার্ষিক সনদপত্র প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন উপভোগ করেছেন মিলনায়তন পূর্ণ দর্শক। বিকেল ৫ টায় একাডেমির আর্ট গ্যালারিতে ২২ জন খুদে শিল্পীর চিত্র প্রদর্শনী মধ্যদিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি পিংকু রিতা বিশ্বাস। সন্ধ্যার পরপরই একাডেমি মিলনায়তনে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেড় ঘন্টার মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে হয় আলোচনা সভা। পুনশ্চ যশোরের অধ্যক্ষ আশুতোষ চন্দ্র পালের সভাপতিত্ব এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি অর্ধেন্দু প্রসাদ ব্যানার্জি। বক্তব্য রাখেন পুনশ্চর সভাপতি পিংকু রিতা বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মশরহাটী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মতিয়ার বিশ্বাস (৪৫)। তিনি উপজেলার মশরহাটী গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার ভৈরব নদ এলাকায় শ্রমিকের কাজ করতেন। অন্যদিকে আহত ব্যক্তিরা হলেন আবদুল হালিম ও লিটন শেখ। আবদুল হালিম উপজেলার বনগ্রাম গ্রাম ও লিটন শেখ মশরহাটী গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মশরহাটী গ্রামে একটি দোকানে বসে চা…
খাজুরা সংবাদদাতা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আমরা রাতের আঁধারে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চাইনা। আওয়ামী লীগ নয়, এখন অদৃশ্য শক্তি বিএনপির প্রতিপক্ষ। নেতার পেছনে ঘুরে নেতা হওয়ার চেষ্টা করবেন না। জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করুন। জনগণই আপনাকে নেতা বানাবে। শুক্রবার যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ও বন্দবিলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। পৃথক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক শামছুর রহমান, পৌর সভাপতি আব্দুল হাই মনা, উপজেলা য্গ্মু আহবায়ক মশিয়ার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী। এদিন বিকেল ৫টায়…
কেশবপুর পৌর সংবাদদাতা বিএনপির তৃণমূল কাউন্সিলের অংশ হিসেবে যশোরের কেশবপুর উপজেলা বিএনপির নর্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও অ্যাড. আনিছুর রহমান মুখুল ১৯ সেপ্টেম্বর এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত আপত্তি গ্রহণ, ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত আপত্তি নিষ্পত্তি/সংশোধন, ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি, মনোনয়ন পত্র জমা, যাচাই ও বাছাই বিকেল ৫টা পর্যন্ত, ২৫ সেপ্টেম্বর…