Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা  সাতক্ষীরার শ্যামনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) জশনে জুলুস উপলক্ষে শুক্রবার সকালে রামনগর, শংকরবাটি, গোবিন্দপুর এলাকার শত শত মুসল্লি শ্যামনগর পৌরসভার হায়বাতপুর জামে মসজিদ থেকে শোভাযাত্রা বের করে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. সামসুরদ্দীন, নকিপুর জমিদার বাড়ি মসজিদের ইমাম মাওলানা মো. হাসানুজ্জামান, মাওলানা বিলাল হুসাইন, গোবিন্দপুর পাকপাঞ্জতন জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল সাহাদাত। আরো উপস্থিত ছিলেন, মুজিবুর রহমান, শেখ আব্দুর রাসেদ, শেখ রফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা পবিত্র ঈদে…

Read More

বাংলার ভোর ডেস্ক ‘পাহাড়ি ও বাঙালিদের’ মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য তিন জেলা। সহিংসতায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে অন্তত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে খাগড়াছড়িতে তিনজন ও রাঙামাটিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ধনঞ্জয় চাকমা (৫০), রুবেল ত্রিপুরা (২৫) ও জুনান চাকমা (২০)। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পার্বত্য শহর রাঙামাটিতে একজন নিহত হয়েছে। তবে তার পরিচয় শনাক্ত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বলেন,…

Read More

বাংলার ভোর ডেস্ক অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তৃতা করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি দেশে জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা তুলে ধরে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেয়া হলে তিনি তা গ্রহণ করেন। ৮ আগস্ট তিনি দায়িত্ব নেন। ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এবারই প্রথমবারের মতো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে নারীদের অধিকার বিষয়ে নারী সিএসও এবং স্থানীয় পরিষেবা প্রদানকারীদের মধ্যে সংযোগ স্থাপনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নারী ও পুরম্নষের দড়্গতা উন্নয়নের লক্ষ্যে উলাশী সৃজনী সংঘ যশোরের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উলাশী সৃজনী সংঘ যশোরের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী। অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা রণজিত কুমার দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার দাস।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে ঘের থেকে মাছ লুটের অভিযোগে সাবেক সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীসহ পাঁচজনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। মোহনপুর গ্রামের মনিরুজ্জামান মামলাটি করেছেন। মামলার অপর আসামিরা হলেন উপজেলার কাজিয়াড়া গ্রামের আব্দুল হালিম, খলিলুর রহমান, ফসিয়ার রহমান ও ফারুখ হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মণিরামপুর থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। মনিরুজ্জামান মামলায় উল্লেখ করেছেন, তিনিসহ কাজিয়াড়া গ্রামের রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম ২০১৭ সাল থেকে পেড়োলী বিলে ১৮ বিঘার একটি ঘের নির্মাণ করে সেখানে মৎস্য চাষ করে আসছেন। আসামিদের সাথে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে গত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার যশোরে জেলার প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে প্রেসক্লাব যশোরে সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে। অথচ সমযোগ্যতা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। বক্তারা বৈষম্য নিরসনে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাবি ও জাবিতে সংঘটিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে জুলাই বিপ্লবীদের “”Bring Back Justice” মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর। বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম নেতৃত্বদানকরী জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন, আইনের শাসন কায়েম হোক। একটি লোকও যেন প্রতিহিংসার বা mob justice-এর শিকার না হয়। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা এখনো উজ্জীবিত আছে এবং তারা এই ধরনের অসহিষ্ণু আচরণ করে ছাত্রসমাজকে কলঙ্কিত করছে। এ কাজ আমাদের নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে এবং মানুষ মারার পক্ষে কোন সচেতন ছাত্র নয়। বৈষম্য বিরোধী…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার বাসিন্দা মধ্যবয়স্ক জামাল হোসেন। পেশায় একজন পায়ে চালিত রিকসার চালক। ভাড়ার জন্য প্রতিদিন শহরের জজকোর্ট মোড়ের বটতলায় রিকসা নিয়ে বসে থাকেন। বৃহস্পতিবার বিকেলেও তাকে নিশ্চুপ রিকসার উপর বসে থাকতে দেখা গেছে। বাজারের দরদাম বিষয়ে কথায় হয় তার সাথে। শেষ কবে গরুর মাংস খেয়েছে জানতে চাইলে অবুঝ বালকের মত হেসে বলেন ‘কুরবানির সময় খাইছি। আর খাওয়া হয়নি। অত টাকা এক সাথে জোগাড় করবো কি করে। পায়ের রিকসা চালায়ে তিন বেলা ভাত জুটানো কষ্ট। গরুর গোস্ত কই পাবো।’ পাশেই বসে আছেন আতিয়ার রহমান নামে আর একজন চালক। মণিরামপুর থেকে প্রতিদিন শহরে রিকসা চালাতে আসেন। ডিমের…

Read More

প্রতীক চৌধুরী ও হাসান আদিত্য সাজানো গোছানো ঘর-গৃহস্থালি ছিল তাদের। এখন সব জলের নিচে। উঠোনে কোমর সমান জল। রান্নাঘর, শোবারঘর, গোয়ালঘরে জল উঠেছে হাটুসমান। বারান্দা থেকে রাস্তা পর্যন্ত বাঁশের সাঁকোই বের হওয়ার একমাত্র পথ। জল আর একটু বাড়লে ছাড়তে হবে বাড়িঘর। এমন পরিস্থিতিতে চোখে মুখে আতঙ্ক নিয়ে সময় পার করছেন তারা। কথাগুলো বলছিলেন যশোরের অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের গৃহবধূ সুপ্রিয়া বৈরাগী। তার মত একই অবস্থা কেশবপুর উপজেলার মধ্যকূল গ্রামের মোস্তাফিজুর রহমানের। তিনি বলেন, টানা বর্ষণে বাড়ির উঠানে হাটুপানি জমেছে। জলবদ্ধতায় পানি বন্দি হয়ে পড়েছি। সবজি ক্ষেতেও ডুবে গেছে। চরম ভোগান্তির মধ্যদিয়ে বসবাস করছি। হরিহর নদীর স্লুইস গেটের ঠিকমত পানি নিস্কাশন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় এক বিএনপি নেতাকে বাড়ি থেকে উঠিয়ে থানায় নিয়ে চাঁদা আদায় ও পায়ে গুলি করার অভিযোগে যশোর আদালতে সাবেক এমপি রণজিৎ রায় ও পুলিশ সুপার আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনার আট বছর পর বৃহস্পতিবার মামলাটি করেছেন বাঘারপাড়া নলডাঙ্গা গ্রামের ভিকটিম আবু ইসা। মামলার অন্য আসামিরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম (খ সার্কেল), বাঘাপাড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ ছয়রুদ্দীন আহম্মেদ, এসআই হান্নান শরীফ, এসআই সোহাগ, এএসআই মাসুদুর রহমান, এএসআই শরিফুল ইসলাম, কনস্টেবল আবু তালেব, সেলিম, আবু সাইদ, মাহাবুবুল আলম, নলডাঙ্গা গ্রামের মফেজ গাজীর ছেলে ইউনুস, মৃত খালেক বিশ্বাসের ছেলে বাকু বিশ্বাস, কৃষ্ণনগরের…

Read More