Author: banglarbhore

নড়াইল সংবাদদাতা ১৩তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা, এক দাবি নিয়ে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মাছিমদিয়া পিটিআই ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন জেলার প্রশিক্ষণরত প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দরা। মানববন্ধনে বক্তব্য দেন সহকারি শিক্ষক মো.ইব্রাহিম মোল্যা, কেয়া ঘোষ, নাজমুল ইসলাম, সিকদার মেহেদী হাসান সজীব, রাশা নন্দী, জুয়েল রানা, সৌরভ রায়, মাহামুদুল হাসান, সামাউল নাহার বৃষ্টি প্রমুখ। বক্তারা বলেন, ‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগা। সর্বসাকুল্পে একজন প্রাথমিক স্কুলের সহকারউ শিক্ষক ১৯ হাজার ৩০০ টাকা পেয়ে থাকেন। তারা ১০ম গ্রেডে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় মাসিক সভা জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার সাকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল ধরনের সমস্যা ও যেকোনো ধরনের অসুবিধা তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নিতে সকল কর্মকর্তাদের দায়িত্ব শীল হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক জেলা ও উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের মতামত নিয়ে বিভিন্ন ধরনের সমাধানের কথা বলেন। জেলার মানুষের নৈতিক চাহিদা, শহরের যানজট মুক্ত, আইনশৃঙ্খলা, পাসপোর্ট অফিস, ভূমি অফিস, বিআরটিএ ও সাবরেজিষ্ট্রি অফিসসহ সকল অফিস থেকে দুর্নীতি ও জনগণের হয়রানি যাতে না হয় তার জন্য প্রত্যেককে সজাগ হতে বলেন। সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম, পদোন্নতি…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও সাতক্ষীরা রাইফেল ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা রাইফেল ক্লাব। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক জি.এম শহিদুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, শুট্যার আছির উদ্দীন বাবু ও ইসরাত আনোয়ার প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক সুস্থ দেহে বেঁচে থাকার আকুতি নিয়ে দূরারোগ্য ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তার অস্বচ্ছল রিকশা চালক স্বামী। যশোর জেলার সদর উপজেলা আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের শরিফুল ইসলাম মিন্টুর স্ত্রী ৪২ বছর বয়সি বৃদ্ধা হেলেনা বেগম দীর্ঘদিন যাবৎ স্তন ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারে আক্রান্ত জরাজীর্ণ দেহে একের পর এক বাসা বেঁধেছে নানা দুরারোগ্য রোগব্যাধি। অসুস্থতা ও বয়সের ভারে তিনি ন্যুয়ে পড়েছেন। বর্তমানে তিনি প্রায় বিছানায় শয্যাশয়ী। নিজের দেহটাকে এখন নিজের কাছেই বোঝা মনে হয়। দিনমজুর রিক্সাচালক স্বামী শরিফুল ইসলাম মিন্টু সহয়-সম্বল বিক্রি করে ও ঋণ নিয়ে পাশাপাশি প্রতিবেশীদের সাহায্য…

Read More

বাংলার ভোর ডেস্ক দেশে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। তিনি নগরের চকবাজার থানা এলাকার বাসিন্দা। আদালত অভিযোগ আমলে নিয়ে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে দিয়ে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। মামলায় ২০১৪, ২০১৮, ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী…

Read More

শ্রীপুর সংবাদদাতা মাদক ব্যবসায়ী সেবনকারী, বিকাশ প্রতারক ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন শ্রীপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জি। আমি আপনাদের সবাইকে নিয়েই একটা সুন্দর শ্রীপুর গড়তে চাই। তিনি বুধবার তার কার্যালয়ে শ্রীপুর প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক ও জি কে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ড. মুসাফির নজরুল, সদস্য সচিব আশরাফ হোসেন পল্টু, সদস্য এম আর জিন্না, সিনিয়র সাংবাদিক মো. সাইফুল্লাহ, মো. মিজানুর রহমান, নাসিরুল ইসলাম, কাদিরপড়া ইউনিয়ন চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খান, জিয়াউর রহমান, খান আবু হাসান লিটন, মুজাহিদসহ শ্রীপুরে…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শাখা শিবিরের সাবেক সভাপতি আবুজর গিফারী ও শিবিরকর্মী শামীম হোসেনকে হত্যার দায়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে বিজ্ঞ আমলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আদালতে আবুজার গিফারীর বাবা নুর ইসলাম ১১ জন ও শামীম হোসেনের পিতা রুহুল আমিন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেন। মামলাটি আমলে নিয়ে কালীগঞ্জ থানার ওসিকে এজাহারভুক্ত করতে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আমলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আদালতের বিচারক রোমানা আফরোজ। দুটি মামলার আসামিরা হলেন, ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কমকর্তা আনোয়ার হোসেন, সাবেক এসআই নিরব হোসেন, সাবেক এসআই আশরাফুল আলম, সাবেক অতিরিক্ত…

Read More

শ্যামনগর সংবাদদাতা শ্যামনগরে সৈদালীপুর ভূমিহীনদের ইজারা নেওয়া সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল করে ভূমিহীনদের বাড়িঘর মসজিদ ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে উচ্ছেদ ও মিথ্যা মামলা থেকে রেহায় পেতে ভূমিদস্যু আলমগীর ও ভটুক বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন করেছে ভূমিহীনরা। বুধবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সৈদালীপুর ৩৮ ঘর ভূমিহীন ও মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন ভূমিহীন মোহাম্মদ আলী হোসেন, কোহিনুর বেগম, আব্দুল হাই, রমেসা বেগম ও মুজিবর রহমান (মসজিদের ইমাম)। বক্তারা বলেন, আমরা ৩৮ টি পরিবার ২০০৪ সালে ডিসিআর হিসেবে ইজারা নিয়ে বসবাস করলেও গত ৯ মার্চ ২৩ সালে তৎকালীন পুলিশ প্রশাসন দিয়ে…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ কৃতি সন্তান প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের প্রয়াত নুরুল ইসলাম মোল্লার বড় ছেলে। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রথম ও বিশ্ববিদ্যালয়ের সপ্তম ভিসি। তার নিজ গ্রামের সর্ব শ্রেনীর মানুষের হৃদয়ের স্পন্দন ও সর্বজন বিদীত একজন সৎ মানুষ হিসাবে পরিচিত।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের খড়কি এলাকার কামরুজ্জামান শুকুর ওরফে বাবু হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। ঘটনার আট বছরের মাথায় ভুক্তভুগি শুকুরের বাবা মতিয়ার রহমান বাদী হয়ে ১০ জনকে আসামি করে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান ফন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলার জাহিদ হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সাধারণ সম্পাদক সাল সাবিল আহম্মেদ জিসান, শাহ আব্দুল করীম রোডের জহিরের ছেলে তৌহিদ, মিশনপাড়ার রাজা মিয়ার ছেলে রাজিব, মাগুরা জেলার শালিখা উপজেলার নাঘোসা গ্রামের নুর ইসলাম নাহিদ, যশোর শহরের খড়কি হাজামপাড়ার বর্মন, শার্শা…

Read More