বাংলার ভোর প্রতিবেদক নার্সিং ও মিডওয়াইফারি সংস্কর পরিষদ যশোরের উদ্যোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চাকরিতে নার্সিং ক্যাডার ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন নার্সরা। সেই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করার দাবি জানিয়েছেন তারা। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে পতাকা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে এ দাবি জানান নার্সরা। বক্তব্য রাখেন, বিএনএ যশোর জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, যশোর নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের নাসিং ইনস্ট্রক্টর আরজিনা খাতুন, জান্নাত আরা, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তহমিনা…
Author: banglarbhore
সাতক্ষীরা ও তালা সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় তালা সরকারি কলেজ হলরুমে বিএনপি আয়োজিত মত বিনিময় সভার শুরুতে কোনরআন থেকে তেলাওয়াত করেন তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন। সভায় দলের উপজেলা সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়ার) সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। যুবনেতা মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন…
আশাশুনি সংবাদদাতা আশাশুনির আনুলিয়া ইউনিয়নে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে কাকবাসিয়া খেয়াঘাটের যাত্রীছাউনি ও ১০০ মিটার রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে সংশ্লিষ্ট এলাকাবাসী। খোলপেটুয়া নদীর অব্যাহত এ ভাঙন প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা না নিলে বেড়িবাঁধ ভেঙে আনুলিয়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী খাজরা ও প্রতাপনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, ইউনিয়নের কাকবাসিয়া খেয়াঘাট, বিছট প্রাইমারি স্কুল সংলগ্ন প্রায় ৬০০ মিটার এলাকায় খোলপেটুয়া নদী ভাঙনে ও দক্ষিণ একসরা গ্রামের চাঁদবাড়িয়া খেয়াঘাট সংলগ্ন কপোতাক্ষ নদের প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকালের ভাটা থেকে শুরু করে দুপুরের জোয়ার…
বিশেষ প্রতিনিধি পণ্যজট কমাতে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে কার্গো ভেহিকেল টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়েছে। তিনশ’ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি আগামী অক্টোবর মাসে চালু হবে বলে জানিয়েছেন স্থলবন্দর কর্তৃপক্ষ। কার্গো ভেহিকেল টার্মিনাল চালু হলে একসঙ্গে এখানে রাখা যাবে ১২ থেকে ১৫শ’ পণ্যবাহী ট্রাক। এর ফলে কমে যাবে ভোগান্তি, বাড়বে বাণিজ্য এবং আয় হবে অতিরিক্ত রাজস্ব। স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে প্রায় ২৪ একর জমির উপরে ৩শত ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই কার্গো ভেহিকেল টার্মিনালটি। এর মধ্যে জমি অধিগ্রহণ বাবদ ১০৯ কোটি এবং নির্মাণ কাজ বাবদ ২২০ কোটি টাকা বরাদ্দ হয়। সড়ক ও রেল যোগাযোগ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সাথে মতবিনিময়। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষে এই মতবিনিময় সভা হয়। সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘বর্তমানে সম্ভাবনার যে দ্বার উন্মোচন হয়েছে তা ধারণ করে সরকার দেশ এগিয়ে নিতে কাজ করছে। সেই এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমরা আমাদের চোখ ও কান হিসেবে সংবাদ মাধ্যমকে মনে করি। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। যশোরের দুঃখ ভবদহ সমস্যা নিরসন নিয়ে নবগত এই জেলা প্রশাসক বলেন, ‘এবার ভারি বৃষ্টিতে ভবদহ এলাকা বেশি প্লাবিত হয়েছে। এর মধ্যে টানা তিনদিন বিদ্যুৎ না থাকার কারণে বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে পানি সরানোর…
বাংলার ভোর প্রতিবেদক ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে সংগ্রাম কমিটি। যশোরের মণিরামপুর উপজেলার জলাবদ্ধ মশিয়াহাটী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘ ৪৪ বছর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জনপদের মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার। ভবদহ স্লুইস গেট প্রস্তাবসহ নদীর পানি ব্যবস্থাপনায় প্রাকৃতিক ব্যবস্থার উপর হস্তক্ষেপের কারণ। এই জনপদে ভবদহ স্লুইস গেট একটি মরণ ফাঁদ, এর কোনও কার্যকারিতা এবং পানি নিষ্কাশনের ক্ষমতাও নেই। পাম্পের মাধ্যমে সেচ প্রকল্প তার উৎকৃষ্ট প্রমাণ। নেতৃবৃন্দ বলেন, ২০০ থেকে ৩০০ ফিট প্রশস্ত ও সুগভীর নদী হত্যা করা হয়েছে। বর্তমানে প্রশস্ততা ১৫ থেকে ২৫ ফুট, আর নদী ভরাট হয়ে গেছে। গত ৪৪ বছরে…
বাংলার ভোর প্রতিবেদক তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জালাল উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন, যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, হুফজুল ফাউন্ডেশন বাংলাদেশের খুলনা জোনের সেক্রেটারি মীর মোহর আলী, অ্যাডভোকেট গাজী এনামুল হক, অ্যাডভোকেট রোকনুজ্জামান, জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম প্রমুখ।…
খাজুরা সংবাদদাতা সকাল ৯টা ১৫ মিনিট। ষষ্ঠ শ্রেণিতে ঢুকলেন, সহকারী শিক্ষক মাও. আব্দুর রাজ্জাক। আজ তার প্রথম ক্লাস বাংলা বিষয়। ক্লাস শেষে বেরিয়ে আসলেন ১০টা ১০ মিনিটে। এরপর কিছুক্ষণের বিরতিতে খোসগল্প করছিলেন শিক্ষক মিলনায়তনে। হঠাৎ তিনি চেয়ার থেকে কাত হয়ে পড়ে যাচ্ছিলেন। এমন সময় পাশে বসা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ূব হোসেন ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম ধরলেন তাকে। সাথে সাথে ছুটে এলেন অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা। দেখতে দেখতে তাদের হাতের ওপরই স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন দীর্ঘদিনের সহকর্মী আব্দুর রাজ্জাক। খবরটি পৌঁছানো মাত্রই বিভিন্ন শ্রেণিকক্ষ থেকে দৌঁড়ে এলো শ’ শ’ শিক্ষার্থী। মুহূর্তের মধ্যে চারিদিকে কান্নার রোল পড়ে গেল। বুধবার সকাল…
বাংলার ভোর ডেস্ক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার হাজারও শহিদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণঅভ্যুত্থানের ফসল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সরকারের কোনো কোনো কার্যক্রম সবার কাছে হয়তো সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে। কিন্ত এই সরকারের ব্যর্থতা হবে আমাদের সবার ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা। এটি আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশ-বিদেশ থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন…
বাংলার ভোর প্রতিবেদক দুর্নীতির অভিযোগ এনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদকে এক অনুষ্ঠানে অবরুদ্ধ করে রাখার পর ক্যাম্পাস ছাড়া করতে বাধ্য করেছে সাধারণ শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এরপরও মঙ্গলবার ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা আবারো তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের এক শিক্ষকের উচ্চতর ডিগ্রি নেয়ার জন্য ফেয়ারওয়েল ছিলো বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে। সেই অনুষ্ঠানে অতিথি ছিলেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ। ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার পরও…