Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ‘যশোর এক্সপোর্ট প্রসেসিং জোন’ (ইপিজেড) প্রকল্পের আওতায় ভূমি উন্নয়নে ১৫৪ কোটি ৩ লাখ ৭ হাজার ৫৭২ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টার কার্যলয়ের পক্ষ থেকে বৈঠকে ‘যশোর এক্সপোর্ট প্রসেসিং জোন’ প্রকল্পের আওতায় ভূমি উন্নয়নের একটি প্রস্তাব উপস্থান করা হয়। প্রস্তাবটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্পের আওতায় ভূমি উন্নয়নের পূর্ত কাজ ক্রয়ের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুলুপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক পরিবারের ৫ সদস্যকে অচেতন করে দুর্বৃত্তরা প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে। ভুক্তভোগীরা হলেন, অহিদুজ্জামান (২৪), নাসরিন সুলতানা বেবি (৫২), অন্তু (২৫), শুকুরুন্নেসা (৬৫) ও সাবিয়া খাতুন (২০)। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, দুই দিন আগে পাঁচজন (দুই পুরুষ, তিন নারী) মাছ ব্যবসায়ী পরিচয়ে ভাড়াটিয়া হিসেবে ওই বাড়িতে ওঠেন। বৃহস্পতিবার রাতে খাবারের দাওয়াত দিয়ে পরিবারের সদস্যদের অচেতন করা হয়। পরদিন সকালে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আক্রান্তরা শঙ্কামুক্ত।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী মো. আজিজুর রহমান জেলা প্রশাসকের কাছে জমি বুঝে পাওয়ার জন্য লিখিত আবেদন জানিয়েছেন। আজিজুর রহমান তার আবেদনে উল্লেখ করেছেন, তিনি ও তার ভাই আব্দুল আলিম ২০১৪ সালে চৌগাছা উপজেলার পলুয়া মৌজার ৪২ শতক জমির মধ্যে ৩২ শতক ক্রয় করে দীর্ঘ দিন ধরে ভোগদখল করছেন। তবে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী বাহিনীর প্রধান মহাতাব উদ্দিন, আশাদুল ইসলাম ও ফারুক হোসেন তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। আজিজুর রহমানের অভিযোগ, আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর প্রধান মাহাতাব উদ্দিন প্রতারণার মাধ্যমে একটি দাগ জালিয়াতি করে তাদের জমির দাগের সাথে মিলিয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় প্রেসক্লাব যশোরের হলরুমে একর্মশালা করা হয়। জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমতুল্লাহ বিন হাবিব এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার। কর্মশালায় সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আফিল মুরগি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ফার্মটির একটি শেডে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। বিকেল চারটের পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। যশোর ও মণিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ করেন। তবে এর মধ্যে শেডে থাকা প্রায় ৫০ হাজার মুরগি পুড়ে ছাই হয়ে যায়। মুরগি ও মেশিনারিজ সরঞ্জামে প্রায় ১৮-২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফার্ম কর্তৃপক্ষ দাবি করেছেন। তবে ক্ষতির সঠিক  পরিমাণ এখনও নিরূপণ হয়নি বলে জানিয়েছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ। আফিল মুরগি ফার্মের ব্যবস্থাপক মফিজ উদ্দিন জানান, দুপুর…

Read More

বাংলার ভর প্রতিবেদক যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। চাঁদাবাজ, পেশিশক্তি, দুর্নীতিমুক্ত দেশ গড়তে মানুষ আগামীতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। স্বচ্ছ রাজনীতি করার জন্য আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতকে ভোট দিতে চায়। পেশাজীবী পরিষদ যশোর আয়োজিত দায়িত্বশীল শিক্ষা শিবিরে এ কথা বলেন তিনি। শুক্রবার সকালে সার্কিট হাউজ পাড়াস্থ প্রাচ্যসংঘের ওবায়দুল বারী হলে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস। বক্তব্য রাখেন জি এম আবু ফয়সাল, গাউসুল আযম, মাওলানা সফিকুর রহমান, সৈয়দ শামসুল ইসলাম, ডাক্তার শরিফুজ্জামান রন্জু,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কারিগরি শিক্ষার গুরুত্ব এবং পলিটেকনিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কাফন মিছিল করেছে। ক্যাম্পাস চত্বর থেকে শুরু হওয়া এই র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানার ভৈরব চত্বরে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাদা কাপড় মাথায় বেঁধে তাদের দাবি তুলে ধরেন। ভৈরব চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং পলিটেকনিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনার কথা উল্লেখ করেন। তারা তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র আল আমিন, নিপুন হাসান এবং বর্তমান…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে পৌর সুপার মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের বৈকালিক কাঁচা বাজার হাটায় এই বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কেশবপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম নুর মুহম্মদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা খলিলুর রহমান। আই.ইউ.জি.আই.পি প্রকল্পের আওতায় মার্কেট নির্মাণ কাজ করা হচ্ছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম। সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা অশোক রায়, আবুল হোসেন, আফজাল হোসেন দোদুল, কাজী আব্দুস সবুর হেলাল, আব্দুল মালেক, আব্দুল রশিদ খান, আমিরুল ইসলাম রন্টু, কেশবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, জেলা ডেপুটি  কমান্ডার আবুল হোসেন, আব্দুল আজিজ, লিয়াকত আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, ইচ্ছে করলেই ইতিহাস মুছে ফেলা যায় না। ১৯৭১…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলায় রূপদিয়ায় বিএনপি সমর্থিতদের ১৪টি ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা জড়িত নয়। পারিবারিক ও জমিজমা সংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জের ধরে ভাংচুরের ঘটনাকে কেন্দ্র রাজনৈতিক রঙ লাগিয়ে ফায়দা লুটতে চাচ্ছে একটি পক্ষ। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ দাবি করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল। গত ১৩ এপ্রিল সকালে যশোর সদর উপজেলার রূপদিয়ার মধ্যপাড়ায় ১৪টি বাড়ি-ঘরে সন্ত্রাসীরা নির্বিচারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। হামলাকারীরা সংখ্যায় ছিল ৪০ থেকে ৫০ জন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে অধ্যাপক গোলাম রসুল বলেন, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে…

Read More