Author: banglarbhore

– প্রেস বিজ্ঞপ্তি রেমিট্যান্স উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয় কর্তৃক আয়োজিত ২য় পর্বের লটারিতে প্রথম পুরস্কার জিতেছেন বিকেবি মণিরামপুর শাখার গ্রাহক শিরিনা বেগম। এ উপলক্ষে বুধবার ব্যাংকের মনিরামপুর শাখায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের বিভাগীয় কার্যালয় খুলনার মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া। বিকেবি মণিরামপুর শাখার ম্যানেজার মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের যশোর মুখ্য অঞ্চলের ডিজিএম এনায়েত করিম ও বিভাগীয় কার্যালয় খুলনার ডিজিএম আসলাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুখ্য আঞ্চলিক কার্যালয় যশোরের এসপিও মুহাম্মদ বনী আমীন। পরে প্রধান অতিথির নেতৃত্বে ব্যাংকের নির্বাহীবৃন্দ ১ম পুরস্কার হিসেবে ওয়ালটন কোম্পানীর ১টি ফ্রিজ শিরিনা বেগমের হাতে তুলে দেন। পুরস্কার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের মধ্যে এই প্রথম যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে ‘জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে’র দুই সপ্তাহব্যাপি প্রস্তুতি ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আজ (বৃহস্পতিবার) বিকেল চারটায় সদর উপজেলার হামিদপুরস্থ একাডেমিতে ন্যাশনাল ক্যাম্প উদ্বোধন করা হবে। মাঠ প্রস্তুতি, আবাসিকসহ সকল ধরনের কার্যক্রমের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। একাডেমি সূত্রে জানা গেছে, বুধবার রাতে ৩৮ সদস্যের জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দল সদর উপজেলার হামিদপুরস্থ শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে পৌঁছায়। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির শিক্ষার্থীরা। তারা আরও জানান, শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে আলোকসজ্জা করা হয়। এছাড়া টিমের জন্য তিনটি মাঠ প্রস্তুত করা হয়েছে। তাদের থাকার জন্য ভাষা সৈনিক মুসা মিয়া ভবনের তৃতীয় তলার ফ্লোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ছয় দফা দাবিতে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে শহরের মনিহারস্থ চৌরাস্তা এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর আগে সকাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হয় ক্যাম্পাসে। পরে মিছিলসহকারে মণিহার চত্বরে জড়ো হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন…

Read More

খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজের উন্নয়নে ৭ লাখ অনুদান দিয়েছেন নবাগত সভাপতি শামীম আকতার। বুধবার প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের এক জরুরি সভা শেষে এ অনুদান প্রদান করেন তিনি। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার। তিনি বলেন, আজ আমাদের পরিবারের পক্ষ থেকে কলেজের উন্নয়নে ৭ লাখ টাকা প্রদান করা হয়েছে। আরশাদ-আছিয়া ওয়েলফেয়ার সোসাইটি নামে আমাদের পারিবারিক একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। এর মাধ্যমে একটি প্রতিবন্ধী বিদ্যালয়, মাদরাসা ও এতিমখানা পরিচালনা করা হয়। পাশাপাশি এলাকার সুবিধাবঞ্চিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জমি রেজিস্ট্রির নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে শহরের গরীব শাহ সড়ক সংলগ্ন কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোর শাখার সহকারী পরিচালক আল আমিন। তিনি জানান, ‘জমি রেজিস্ট্রেশন কার্যক্রমে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান শেষে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে আল আমিন বলেন, ‘সাব রেজিস্ট্রার অফিসের পেশকার ভৈরব চক্রবর্তী ও টাইপিস্ট আসমা খাতুনের কিছু কর্মকাণ্ড আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, অভিযানকালে কাউকে…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো ওই গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (২) ও জহির উদ্দিনের মেয়ে মেহরিনা খাতুন (২)। ওই গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন জানান, দুপুরের দিকে মরহুম সুলতান দাদার পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের সিঁড়ির কাছে সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (২) এবং জহির উদ্দীনের মেয়ে মেহেরিনা খাতুন (২) কে সিঁড়ি থেকে একটু দূরে পানিতে ভেসে থাকা অবস্থায় দেখতে পায়। দ্রুত তাদেরকে পানি থেকে উপরে…

Read More

বাংলার ভোর ডেস্কআজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নয়। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিস্কার করে বলেছি, ডিসেম্বর মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’ মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাঁকে জানিয়েছি। যার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  ছয় দফা দাবি না মানলে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের যশোরের ছাত্ররা। মঙ্গলবার দুপুরে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোরের ছাত্র প্রতনিধিদের সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে ছাত্র প্রতনিধিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তানভীর আহমেদ রমেল। ছয় দফা দাবির হলো, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  বাংলা নববর্ষ ১৪৩২ এর দ্বিতীয় সন্ধ্যায় (মঙ্গলবার) যশোর সাহিত্য পরিষদ কার্যালয়ে এক মনমুগ্ধকর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের  ডিআইজি রেজাউল হক পিপিএম, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, স্থানীয় সরকারের উপ পরিচালক  রফিকুল হাসান ও সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল এতে সভাপতিত্ব করেন। সামান্য সময়ের নোটিশে অনানুষ্ঠানিক এই অনুষ্ঠানে বিভাগ এবং জেলার শীর্ষ সরকারি  কর্মকর্তাদের উপস্থিতি সাহিত্য পরিষদের নিবেদিত প্রাণ কর্মী কবি সাহিত্যিকের অংশগ্রহণে প্রাণবন্ত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষা বোর্ডের সোমবার সন্ধ্যায় বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএস মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন, অনুষ্ঠানের আহবায়ক ও বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন, সেকশন অফিসার মমিন উদ্দীন, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ পরিদর্শক…

Read More