Author: banglarbhore

মাগুরা সংবাদদাতা মাগুরার শালিখা উপজেলা প্রশাসন আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেল চারটায় আড়পাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় শালিখা উপজেলা প্রশাসন একাদশকে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছেন আড়পাড়া বাজার বণিক সমিতি একাদশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হয়। পরে ট্রাইব্রেকারে ৪ – ২ আড়পাড়া বাজার বণিক সমিতি একাদশ জয়ী হয়। শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলার নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলাম।

Read More

আশাশুনি সংবাদদাতা আশাশুনি উপজেলার প্রতাপনগর আবু বক্কার সিদ্দিক ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহর বিরুদ্ধে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাত, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন দুর্নীতির প্রতিকার দাবিতে ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় তালতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রতাপনগর গ্রামের ভুক্তভোগি বিলকিস নাহার বলেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ আমার মেয়ে দিলরুবা ইয়াসমিনকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি দেয়ার কথা বলে ৫ কিস্তিতে ৯ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েও চাকরি দেননি এমনকি ফোন দিলেও তা রিসিভ করেননি। একই গ্রামের মনজুরুল সানা জানান, আমার কন্যা…

Read More

বেনাপোল সংবাদদাতা দৈনিক নওয়াপাড়া পত্রিকার বেনাপোল প্রতিনিধি সুমন হোসাইনের নামে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের মামলার প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে অনুষ্ঠিত সভায় শার্শা উপজেলাধীন বেনাপোল পৌর প্রেসক্লাব, একতা প্রেসক্লাব বেনাপোল ও জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলার সাংবাদিকরা অংশ নেন। এ সময় সাংবাদিক সুমনের নামে মামলা প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন, বেনাপোল পৌর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, একতা প্রেসক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, একতা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান, সাপ্তাহিক স্মৃতি পত্রিকার বেনাপোল প্রতিনিধি মাসুদ বিশ্বাস প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক এক দশক ধরে যশোর চেম্বার অব কমার্সের ভোট নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী ব্যবসায়ীদের রশি টানাটানি চলছেই। ফলে দীর্ঘদিন নির্বাচিত অভিভাবক শূণ্য প্রতিষ্ঠানটি। প্রশাসক দিয়েই চলছে কার্যক্রম। অভিযোগ আছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বারবার হস্তক্ষেপ করে নির্বাচন বন্ধ করা হয়েছে। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন ভেস্তে দিতেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের ব্যবসায়ী ও শীর্ষনেতারা আত্মগোপনে আছেন। রাজনীতির দৃশ্যপট পরিবর্তন হওয়ায় চেম্বারের ভোট নিয়ে তৎপর হয়েছে বিএনপিপন্থী ব্যবসায়ীরা। ইতোমধ্যে নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর ভোট গ্রহণ হবে। এর আগে কোণঠাসা করে নির্বাচন আয়োজন করায় বিপাকে পড়ে বিএনপিপন্থীরা।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেজপাড়া টিবি ক্লিনিক রোডে আনোয়ারা কুঞ্জ নামে একটি দ্বিতল ভবন ছিল। সেই ভবনের মালিক ছিলেন মরহুম মোকলেসুর রহমান। তার মৃত্যুর পর বাড়িটি শরিকদের ফাঁকি দিয়ে জোরপূর্বক দখল করেছেন তার ছোট ছেলে মাহমুদুর রহমান সোহেল। তিনি শরিকদের না জানিয়ে দ্বিতল বাড়িটি ভেঙে নতুন ৪ তলা বিশিষ্ট বিল্ডিং স্থাপনার কাজ করছেন। যে কারণে জন্মসূত্রে ওই বাড়ির ওয়ারেশ মরহুম মোখলেছুর রহমানের বাকি ২ পুত্র ও ৫ কন্যা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন। জমি রেজিস্ট্রি বন্টন ছাড়াই ছোট ছেলে বাড়ির স্থাপনা শুরু করায় বাকি ৬ ওয়ারেশ বাদী হয়ে যশোর যুগ্ম জজ ১ নং আদালতে বন্টন মামলা করেছে। যার মামলা নং…

Read More

রাজু আহমেদ, বেনাপোল স্থলবন্দর দিয়ে মাছ, সবজিসহ বিভিন্ন প্রকার কাঁচামাল আমদানিকারকদের সাথে সখ্যতা গড়ে মাদকসহ মিথ্যা ঘোষণার পণ্য আমদানিতে সক্রিয় হয়ে উঠেছে একশ্রেণীর অসৎ ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে তেমনি মাদক ছড়াচ্ছে দেশের অভ্যন্তরে। এদিকে কাঁচামালের ওজন স্কেলে বন্দরে ট্রাক প্রতি বড় অংকের টাকা অর্থ বাণিজ্য করে অনিয়মের সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে দির্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও বন্দর, কাস্টমসের কোন মাথা ব্যথা নেই। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন ব্যবসায়ীরা। আমদানিকারক সোহরাব হোসেন জানান, বেনাপোল বন্দরে চোরাচালান প্রতিরোধে স্থাপিত মোবাইল স্ক্যানিং মেশিনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় আবারো মিথ্যা ঘোষণা দিয়ে মাস, সবজিসহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জয়তী সোসাইটি যশোরের উদ্যোগে শনিবার সংস্থার যশোরস্থ প্রধান কার্যালয়ে পিকেএস পরিবার কল্যান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়। জয়তী সোসাইটি সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ নারী ও শিশুদের উন্নয়নে ২০০২ সাল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এ চক্ষু সেবা প্রদান করা হয়। এদিন ১১০ জন রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়াসহ যাদের চোখে ছানি আছে তাদেরকে বিনামূল্যে অপারেশন ও লেন্স বসানোর ব্যবস্থা করা হয়। পরীক্ষা করে ১১০ জন রোগীর মধ্যে ৫০ জনের ছানি, ৩ জনের নালী সমস্যা সনাক্ত ও অপারেশনের ব্যবস্থা করা এবং ৫৭ জনকে ব্যবস্থাপত্র দেয়া হয়। চক্ষু ক্যাম্পে রোগী দেখেন পিকেএস পরিবার…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে পুলিশ কর্তৃক এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে সন্ত্রাস ও চাঁদাবাজী প্রতিরোধে “মিল কলকারখানা মালিক ও ব্যবসায়ীদের সাথে” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারে যশোর জেলা ট্রাক ট্যাংকলরী মালিক সমিতির সভাকক্ষে অভয়নগর থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর আলম সিদ্দকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) জাহিদুল ইসলাম সোহাগ, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি গণি সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত শতকোটি টাকার হোমিও মেডিসিন জব্দ করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দারা। বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বলেন, বৃহস্পতিবার পণ্য চালানটি জব্দ করা হয়। যার বিল অফ এন্ট্রি নম্বর-৬৮৭০৩, তারিখ ১৮অগাস্ট। আমদানিকারক চট্রগ্রামের ‘দ্য হোমিও ওয়ার্ল্ড গত ২৮ জুলাই ভারত থেকে ২ হাজার ২০০ প্যাকেজের (গ্রোস ওয়েট) ২২ হাজার ২৭৯ কেজি ওজনের হোমিওপ্যাথিক মেডিসিন-আমদানি করে। চালানটি বেনাপোল স্থলবন্দরের ৩৪ নং সেডে রাখা হয়। যার ম্যানুফেস্ট নম্বর ৬০১২০২৪০০২০০৪৬৩২১। জব্দকৃত চালানটির বাজার মূল্য ১০০ কোটি টাকার উর্ধ্বে। পণ্য চালানটি এইচএস কোড ৩০০৪৯০২০ অনুযায়ী ১০ শতাংশ শুল্কহারে রাজস্বের জন্য ৯ লাখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তি করায় মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর সদর হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোর নার্সিং কলেজের সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও যশোর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সরা এ কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোসাম্মৎ সালমা খানম, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ যশোরের নার্সিং ইনষ্ট্রাক্টর…

Read More