Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের লাল দিঘির পশ্চিমপাড়ে বিএনপি অফিস ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকরা মামলার সন্দিগ্ধ আসামি শফিয়ার রহমান (৪০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। তিনি চাঁচড়া ভাতুড়িয়া এলাকার বাসিন্দা। গত ৪ আগস্ট দুপুরে যশোর শহরে লালদীঘির পাড়ে বিএনপি অফিস কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদস্যরা পুলেরহাট বাজার থেকে শফিয়ারকে আটক করে। পরে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করে বিএনপি অফিস লুট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনার প্রমান পাওয়া গেছে। ৪ আগস্ট বিকেল ৫টার দিকে অজ্ঞাত ১০০/১৫০ জন আসামি বঙ্গবাজারের সামনে দিয়ে লালদিঘির পশ্চিমপাড়ে…

Read More

চৌগাছা পৌর সংবাদদাতা প্রতিবছর ভাদ্রমাসের শেষ মঙ্গলবার যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের ওরস উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছরে মেলার অনুমতি দেয়নি প্রশাসন। প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধ কমিটি গঠনের মাধ্যমে মেলার আয়োজন করেছেন স্থানীয় স্বার্থান্বেষী একটি মহল। অনুমতিহীন এ মেলায় অবৈধভাবে চলছে চাঁদা আদায়, জুয়ার আসর। বসেছে গাজার দোকানও! এতে ধ্বংস হচ্ছে এলাকার যুবসমাজ। বাড়ছে সামাজিক অবক্ষয়। এমন মন্তব্য এলাকাবাসীর। অনুমতি ছাড়াই চারদিন ধরে মেলার নামে চলছে প্রকাশ্য মাদকসেবন ও বেচাকেনা। পাশাপাশি চলছে জুয়ার আসর ও অশ্লীল নৃত্য। তবে উপজেলা ও পুলিশ প্রশাসন এসব বিষয়ে জেনেও নিরব রয়েছেন বলে অভিযোগ সচেতন নাগরিকদের। প্রতি বাংলা সনের ভাদ্র মাসের শেষ মঙ্গলবার…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মাদ হাসিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। ১২ সেপ্টেম্বার বেলা সাড়ে ১১ টার দিকে মুলিয়া ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাসের অপসারণ চেয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের শিক্ষক কাঞ্চিরাম বিশ্বাস, ওয়ার্ড সদস্য সুজন গাইন, জগন্নাথ বিশ্বাস, প্রিয়াঙ্কা বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, কার্ত্তিক মহলদার, বৃষ্টি বিশ্বাস, লিটন মজুমদার, সঞ্জয় রায়, সৈলেন মহলদার প্রমুখ। বক্তারা বলেন, হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি সময়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী পদে ৩টি নিয়োগ হয়েছে। এ নিয়োগে ভারপ্রাপ্ত…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় এক কলেজ শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের ঘটনায় থানায় মামলার পর পুলিশ অভিযুক্ত ধর্ষক মেহেদী হাসান @ সজল (২৪) গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। ধর্ষক সজল উপজেলার কৃর্তীপুর পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ধর্ষিতা নিজেই বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। থানার এজাহার সূত্রে জানা যায়, বাদী এবং তার স্বামী একই কলেজের শিক্ষার্থী। শিক্ষার্থী হওয়ার কারণে তারা বিয়ের বিষয়টি গোপন রাখেন। এদিকে বাদীর মা পৃথক থাকার কারণে তিনি মাঝে পাশর্^বর্তী গ্রামের মায়ের সাথে দেখা করতে যেতেন। এবং তার বিয়ের বিষয়টি তার মাকে জানান এবং মায়ের বাড়িতে নিজ স্বামীকে নিয়ে যেতেন মাঝে মাঝে। এর মাঝে গত ৯ সেপ্টেম্বর বাদীর…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউপির টেংরাখালী জামে মসজিদ, টেংরাখালী বায়তুন নাজাত হাফিজিয়া কাওমী মাদ্রাসার জায়গা উদ্ধার ও টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের মাঠ রক্ষায় এলাকাবাসীর পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় টেংরাখালী গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে ব্যানারে স্লুইসগেট সংলগ্ন খেলার মাঠের ধারে কয়েক হাজার জনগণ স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুনের যৌথ নেতৃত্বে মানববন্ধন করে। এ সময় বক্তরা বলেন, মাদার নদীর চর ভরাটের খাস জায়গার উপর নির্মিত টেংরাখালী ফুটবল মাঠ। মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এলাকার যুব সমাজ। মাঠটি সংস্কার প্রয়োজন। মাঠটি স্থানীয় যুব সমাজ সহ সর্বস্তরের জনগন সংস্কারের উদ্যোগ গ্রহণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন কোন ডেঙ্গু রোগি সনাক্ত হয়নি। তবে জেলার ৭টি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৫১ ডেঙ্গু রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে ঝিকরগাছা ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বর্তমানে যশোরের ৮টি উপজেলার মধ্যে সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ জন। এছাড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ ও শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন রোগি ভর্তি রয়েছেন।…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে সাংবাদিক শামিম রেজার নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকা বাসী। শুক্রবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের এড়ান্দহ গ্রামের পূর্ব পাড়ায় শত শত নারী পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মুহিদুল ইসলাম, জাবেদ আলী, সাইদুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গত ৬ আগস্ট সন্ধ্যায় কুশনা মামা ভাগ্নের বাঁওড়ের মাছ ধরা জাল চুরির অপবাদ দিয়ে চাঁন মিয়া ও সাইদুরকে সন্ত্রাসী সাজ্জাদ, জুবায়ের, সুজন মারধর করে এতে নেতৃত্ব দেয় বকুল। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগ্নে পরিচয়ে বকুল ক্ষমতার দাপট দেখিয়ে সুজনকে দিয়ে একি গ্রামের সাইদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যশোরের অভয়নগর উপজেলা বিএনপির শীর্ষ চারটি পদের নেতা নির্বাচন করা হয়েছে। শীর্ষ পদের নির্বাচিত নেতারা হলেন, সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ও এফ এম গিয়াস উদ্দিন। শুক্রবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে উৎসব এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে মাঝখানে জুমার নামাজ বিরতি দিয়ে শেষ হয় বিকেল ৪ টায়। ভোট গ্রহণ চলাকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোট গ্রহণ করে কেন্দ্র…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিশিষ্ট আইনজীবী, সংস্কৃতিজন প্রয়াত এ কে মঞ্জুরুল হকের নাগরিক স্মরণসভা হয়েছে। শুক্রবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে নাগরিক স্মরণসভা কমিটির আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তরা বলেন, ‘অ্যাডভোকেট এ কে মঞ্জুরুল হক নিভৃতচারী মানুষ ছিলেন। তার কর্মজীবন ও ব্যক্তিজীবনেও অসাম্প্রদায়িকমনা ছিলেন। নড়াইলের মানুষ হলেও এই যশোরে তিনি তাকে প্রতিষ্ঠিত করেছেন। প্রজ্ঞা সৃষ্টিশীল এই মানুষটি যশোরের আইনজীবী ও সাংস্কৃতিক মানুষের মধ্যে শ্রদ্ধাভাজন ও সর্বজনভাজন ছিলেন। তার মধ্যে আইনের জ্ঞান ছিলো প্রখর। সত্য ও সুন্দরের প্রতীক ছিলেন তিনি। সাহসী এই মানুষ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে লড়াই করেছেন অসাম্প্রদায়িক দেশ গড়ার। সাংস্কৃতিক চর্চায় অসাম্প্রদায়িক চেতনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাজারে সব ধরণের সবজির দাম কমেছে। হরেক রকম সবজিতে বাজার ভরপুর। সবজির আমদানি বেশি থাকায় দাম কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে বাজারে আসা নতুন মৌসুমি সবজির দাম কিছুটা চড়া। শুক্রবার শহরের বাজার ঘুরে দেখা গেছে, সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের তরি তরকারিতে ভরপুর কাঁচা বাজার। গত সপ্তাহের তুলনায় কিছু পণ্যেও দামের রদবদল দেখা গেছে। বাজারের অধিকাংশ সবজি ৩০ থেকে ৬০ টাকা কেজি দরের ভিতরে কিনতে পারছেন ক্রেতারা। সবজির দাম কম থাকায় স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মাঝে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি কাঁচা…

Read More