Author: banglarbhore

বাংলার ভোর যশোরে দুই মাসের ব্যবধানে পরপর দুইজন পুলিশ সুপার বদলির পরে এবার বদলি হলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। বরিশালে বদলী করা হলো যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বেলাল হোসাইনকে। তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এখানে আসছেন পুলিশ হেডকোয়াটার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন। গত বুধবার পুলিশ হেডকোয়াটার্স ঢাকার অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) শাহাজাদা মো. আসাদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রজ্ঞাপনে সারাদেশের ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১৭ জন সহকারী পুলিশ সুপার সমমর্যাদারসহ মোট ৪৩ কর্মকর্তাকে স্থানান্তর করা হয়েছে। বেলাল হোসাইন ২০২১…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক ঠিকাদারকে অপহরণের পর অস্ত্রের মুখে জিম্মি করে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে আদালতে মামলা হয়েছে। ঘটনার নয়বছর পর যশোরের আলোচিত টিএসআই রফিক ও আরও সাতজন পুলিশ সদস্যসহ ১২ জনের নামে শহরের চাঁচড়া রায়পাড়ার মোস্তফা কামাল শিফা বাদী হয়ে বৃহস্পতিবার এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এই মামলার পুলিশ সদস্য আসামিরা হলেন, চাঁচড়া ফাড়ির তৎকালিন ইনচার্জ এসআই জামাল উদ্দিন, কনস্টেবল খাইরুল ইসলাম, আবু জাফর, জাহিদ হোসেন, মুজিবুল ইসলাম ও আব্দুল আলিম। অন্য আসামিরা হলেন যশোর শহরতলীর বিরামপুর গ্রামের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চাঁদাবাজির অভিযোগে পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফাসহ সাত জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার শংকরপুর মুরগির ফার্মগেট এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী হবি চৌধুরী এ মামলা করেছেন। আসামিরা হলেন, শহরের শংকরপুর এসহাক সড়কের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা ও তার দুই ভাই গোলাম রসুল ডাব্লু, গোলাম সিদ্দিক, আলমগীর হোসেন পিন্টু, তার দুই ছেলে জুয়েল এবং রুবেল, একই এলাকার মামুন ওরফে নায়ক মামুন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ বিষয়ে তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর অভিযোগ, আসামিরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী ক্যাডার হিসেবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চুরি করতে গিয়ে গেটে পড়ে থাকা বুড়ো আঙ্গুলের ছাপ সনাক্ত করে গরু চুরি মামলার আসামি সনাক্ত করলো পিবিআই যশোর। আসামির নাম মনসুর আলী তালুকদার (৫৪)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চাড়িয়া কালিবাড়ি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় চুরি হওয়া চারটি গরুর মালিক যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের আনিছুর রহমান খান কোতয়ালি থানায় বুধবার একটি মামলা করেছেন। এজাহারে মনসুর আলী তালুকদার ছাড়াও অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়েছে। আনিছুর রহমান এজাহারে উল্লেখ করেছেন, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে তিনি দুইটি গাভী ও দুইটি বাছুর গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে তিনি শব্দ পেয়ে ঘুম থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আলোচিত ও সমালোচিত যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনের সাবেক সংসদ সদস্য রণজিত কুমার রায়ের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিার ‘রণজিতের এমপি পদ ছিলো আলাদিনের চেরাগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে যশোর থেকে প্রকাশিত দৈনিক বাংলার ভোর পত্রিকা। সংবাদে টিনের বাড়ি থেকে সম্পদের পাহাড় হওয়ার নানা তথ্য উপাত্ত তুলে ধরা হয়। দুদকের অভিযোগে রণজিত কুমার রায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানা ধরনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অডিটের নামে শিক্ষক-কর্মচারীদের এক মাসের বেতনের প্রায় ৫০ লাখ টাকা ঘুস আদায় করেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিদর্শক ড. এনামুল হক। ঘটনার দুই বছর পর ঘুসের সেই টাকা ফেরত পেতে অন্তর্র্বতীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। বৃহস্পতিবার ভুক্তভোগী শিক্ষকদের পক্ষে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন মণিরামপুর উপজেলার হাজরাকাঠি দারুল উলুম মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক সৈয়দ আবুল কালাম আজাদ। স্মারকলিপিতে বলা হয়েছে, ২০২২ সালের মার্চ মাসের শুরুতে যশোরের মণিরামপুর উপজেলার মণিরামপুর মহিলা আলিম মাদরাসা, হাজরাকাঠি মহিলা আলিম মাদরাসা, ডুমুরখালি দাখিল মাদরাসা, মনোহরপুর দাখিল মাদরাসা, বালিধা-পাঁচাকড়ি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জালে ধরা পড়েছে একটি ভেজাল লুব্রিকেন্ট (মবিল) গুদাম। প্রথমে সেখানে শিক্ষার্থীরা গেলে গুদামের কর্মচারীরা তাদেরকে লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়েছে। পর খবর পেয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে ওই ভেজাল মবিলের গুদামে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অফিসের কর্মকর্তা। এ সময় ওই গোডাউন মালিক ভেজাল মবিল ব্যবসার দায়ে গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আর যদি নির্ধারিত সময়ে জরিমানা না দিতে পারে তাহলে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, স্থানীয়দের অভিযোগ বেলা ১১টার দিকে ভেজাল মবিলের…

Read More

কালিগঞ্জ প্রতিনিধি সাতক্ষীরার কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও প্রাইভেট গাড়ি জ্বালানোর ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান। আসামি করা হয়েছে সাবেক চেয়ারম্যান হত্যা মামলার আসামিসহ বিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনককে। এতে করে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বর্তমান চেয়ারম্যান সাফিয়া। মামলার নথি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কালিগঞ্জ থানায় গত ২৪ আগস্ট মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১১/১৪৬। অপরদিকে সাতক্ষীরার সিটি কলেজের পিছনে একটি বাড়িতে রাখা চেয়ারম্যান সাফিয়া পারভীনের নিজস্ব প্রাইভেট গাড়িতে আগুনের ঘটনায় গত ৫ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বন্যাদুর্গত মানুষের পাশে খেলাফত মজলিস যশোর জেলা শাখা। বৃহস্পতিবার খুলনার পাইকগাছায় বন্যাদুর্গত মানুষের জন্য ত্রান ও পুনর্বাসন সহায়তায় নগদ অর্থ প্রদান করেছেন নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যশোর জেলা শাখা মাওলানা আব্দুল্লাহ, খুলনা জেলা সভাপতি মাওলানা ইমদাদুল হক, খুলনা জেলা প্রতিনিধি ওহিদুজ্জামান, যশোর জেলা সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, উলামা সম্পাদক মাসুউদর রহমান, জেলা শ্রমিক মজলিস সভাপতি আব্দুল খালেক, সেক্রেটারি রফিকুল আলম, মনিরামপুর উপজেলা খেলাফত মজলিস সভাপতি তমিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ, জেলা ছাত্র সংগঠন সভাপতি মাসুম বিল্লাহ তামিম।

Read More

বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘ ৩৭ বছর পর লেবুতলার এলাকার মানুষ ফিরে পেয়েছেন সরকারি রাস্তা। বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় যশোর জেলা প্রশাসক এবং সহকারী কমিশনার ভূমি’র নির্দেশে লেবুতলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাস্তার সীমানা লাল পতাকা উড়িয়ে চিহ্নিত করা হয়। জানা গেছে, যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীরনারায়নপুর গ্রামে ২.২৭ একর জমি সাধারণের চলাচলের রাস্তা হিসেবে একাধিকবার প্রমাণিত হলেও স্থানীয় কয়েক ব্যক্তির তঞ্চকতার মাধ্যমে তা রেকর্ড করে নেয় যা গত (২৬ মে) ৮৪/ঢষষষ/ ২০২২-২৩ নং মামলার আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন করে সরকারের পক্ষে যশোর জেলা প্রশাসকের নামে ১ নং খাস…

Read More