Author: banglarbhore

যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে কেশবপুরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে উপজেলার বাউশলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, এডাব যশোরের সহসভাপতি শাহজাহান নান্নু, স্পিক আপ বাংলাদেশ কেশবপুরের কো-অর্ডিনেটর প্রতিভা শীল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবপাচার ও…

Read More

শ্যামনগর সংবাদদাতা শ্যামনগরে অনভিজ্ঞ প্যাথলজিস্ট আর মানহীন যন্ত্রপাতি, সাথে অস্বাস্থ্যকর পরিবেশ সবকিছু মিলে মানুষের জীবন নিয়ে সেবার নামে চলছে তেলেসমাতি। সরকারি অনুমোদন ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সকল বিধি মালার পাতা উল্টিয়ে রেখে কিছু প্রভাবশালী ব্যক্তি উপজেলা জুড়ে ডায়াগনস্টিক ও ক্লিনিকের নামে চালাচ্ছে অপব্যবসা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কটোর নির্দেশনার পরও মাঠপর্যায়ে কোন পদক্ষেপ না থাকায় দিন দিন অদৃশ্য অপশক্তির আচ্ছাদনে বেড়েই চলেছে এই সকল অবৈধ প্রতিষ্ঠান। আর তা নিয়ে জনগণের মনে বাসা বেধেছে নানান প্রশ্ন। জানা গেছে, উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ফ্লাট ভাড়া নিয়ে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার। বিভিন্ন নামি-দামি ডাক্তারের সাইনবোর্ড টাঙিয়ে নিজেদের ঠিক করার দালালের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে…

Read More

বাংলার ভোর ডেস্ক প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে একমত বলে তিনি জানান। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভার পর ফয়েন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের ছয়টি সেক্টরের সংস্কার নিয়ে ছয়টি কমিশন গঠন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা রিজওয়ানা। তিনি বলেন, এই কমিশনগুলোর কার্যপরিধি এখনও ঠিক করা হয়নি। তারা প্রাথমিকভাবে কাজ শুরু করবে। সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ…

Read More

বাংলার ভোর ডেস্ক নিপীড়িত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পেশাগত অধিকার সংগঠন ‘জার্নালিস্টস ফর জাস্টিস। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘নির্যাতিত সাংবাদিকদের কথা’ শীর্ষক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেন আহ্বায়ক কাজী জেসিন। এ সময় তিনি গত ১৫ বছরে নিপীড়িত সাংবাদিকদের তালিকা করা হবে বলে জানান। সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলফাজ আনাম, সদস্য জাহেদ চৌধুরী, অলিউল্লাহ নোমান, মারুফ মল্লিক ও এহসান মাহমুদ উপস্থিত ছিলেন। কাজী জেসিন বলেন, ‘প্রায় দুই দশক ধরে বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ও সংবাদকর্মী নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। কিন্তু নিপীড়িত…

Read More

বাংলার ভোর ডেস্ক সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কারে উদ্যোগ নেয়াসহ আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থা। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ সময় তিনি এ উদ্যোগ নেয়ার কথা জানান। তিনি জানান, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) আইন প্রণয়ন, সম্প্রচার আইন প্রণয়ন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইন, বিধি ও নীতিমালার প্রয়োজনীয় সংস্কার, সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কার, অনলাইন নিউজ পোর্টালের লাইসেন্স দেওয়ার নীতিমালা যুগোপযোগী করা ও তথ্য অধিকার আইন ২০০৯-এর কতিপয় ধারা সংশোধন করে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। ১০০…

Read More

বাংলার ভোর ডেস্ক নির্বাচনের মহাসড়কে উঠতে প্রধান উপদেষ্টার ঘোষিত সংস্কার কাজগুলো দ্রুত শেষ হবে— এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বুধবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে বক্তব্য রেখেছেন এবং তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, সেখানে সংস্কারে যারা দায়িত্বে তাদের নামও উল্লেখ করেছেন। তিনি মোটামুটিভাবে তার যে একটা ভিশন, এই অন্তবর্তীকালীন সরকারের, সেটা তিনি মোটা দাগে তুলে ধরেছেন।’ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষিত সংস্কার রূপরেখার বিষয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এখানে আমি মনে করি যে, সংস্কারের কথা আমরা সবাই বলেছি, সংস্কার প্রয়োজনৃ গণতান্ত্রিক অধিকার একেবারে ধ্বংস করে ফেলেছিল। সেক্ষেত্রে অতিদ্রুত…

Read More

বাংলার ভোর ডেস্ক সাদা পোশাকে পাকিস্তানে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজ জেতার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। তখনই পুরো দলের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। ঐতিহাসিক সিরিজ জেতায় সেখানে পুরো দলকে প্রধান উপদেষ্টা সংবর্ধনা দিয়েছেন। সাধারণভাবে বাংলাদেশ ক্রিকেটে একটি বিষয় প্রচলিত আছে যে, সংবর্ধনা মানেই পুরস্কার। প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে এমন আলোচনাই হচ্ছিল। ক্রিকেটাররা হয়তো গাড়ি, বাড়ি, জমি কিংবা টাকা পয়সা পেতে যাচ্ছেন! কিন্তু পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিএনপির দলীয় কার্যালয়ে ওই ভোট গ্রহণের আয়োজন করা হয়। নির্বাচনে বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার কেএম খলিলুর রহমান ৩০৫ ভোট পেয়ে সভাপতি, গাজী কামরুল ইসলাম ৩২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও আসাদুজ্জামান আসাদ ২৯৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৪৫৯ জন নেতার মধ্যে ৪৫০ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন…

Read More

মহেশপুর সংবাদদাতা ঝিনাইদহের মহেশপুরে এলাকাবাসীর গণপিটুনিতে রাশেদ শেখ (৩৮) নামে এক গরু চোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ ওই গ্রামের মিঠু শেখের ছেলে। এছাড়াও গণপিটুনিতে রাজেদুল ইসলাম ও বজলুর রহমান বটু নামের আরো দুই জন আহত হয়েছেন। আহত বজলুর রহমান বটু মহেশপুর শহরের মাংস ব্যবসায়ী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর রাতে তিন চোর আব্দুর রাজ্জাকের গোয়াল ঘর থেকে বাছুরসহ গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তা দেখে ফেলে বাধা দেয়ার চেষ্টা করেন ওই গ্রামের তহিদুর রহমান। এসময় চোরেরা তহিদুল ইসলামকে ছুরি দিয়ে আঘাত করে গরু নিয়ে পালিয়ে যান। পরে আহত তহিদুলের…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে সাংবাদিক শ্যামল সরকারসহ মানবতা ও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত সাংবাদিকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর শহরের গাজীর মোড় চত্বরে বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনতার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনতার ব্যানারে বক্তারা বলেন,পতিত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে কেশবপুরের কুলাঙ্গার, ধর্ম ব্যবসায়ী, নিয়োগ বাণিজ্যের হোতা, ভারতের দালাল, এজেন্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আসামি সাংবাদিক শ্যামল সরকারসহ ৩২জন প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগ সরকারের মদদ দিয়ে এবং টকশোতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রক্তঝরানোর মতো মানবতা ও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত সাংবাদিক শ্যামল সরকারসহ সকল সাংবাদিকের গ্রেফতারের দাবি জানায়।…

Read More