Author: banglarbhore

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা দলের নাম ভাঙিয়ে বা অন্য দলের কেউ চাঁদাবাজি করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। কেউ চাঁদাবাজির সাথে যুক্ত হলে বিএনপির নেতাকর্মীরা তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবেন। কোনভাবেই চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি। সাইফুল ইসলাম ফিরোজ আরো বলেন, এলাকার সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা সবাই বাংলাদেশি। এ দেশে কোন বিভেদ নেই। সামনে দুর্গাপূজায় কেউ যেন অপ্রীতিকর কিছু না ঘটাতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার…

Read More

শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া দূরারোগ্য রোগে আক্রান্ত উপকারভোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৬৮ জন উপকারভোগীর মাঝে এই চেক বিতরণ করা হয় । এ সময় উপজেলার ৩ জন ভিক্ষুককে একটি ভ্যান, তিনটি করে ছাগল ও নগদ অর্থ প্রদান ও তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শ্রীপুর প্রেসক্লাবের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পটপরিবর্তনের পর দলীয় প্রভাব খাটিয়ে আবারো বিতর্কে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপন। চাঁদাবাজি ও মারপিট ঘটনার পর এবার অভিযোগ উঠেছে তার ক্যাডারদের বিরুদ্ধে স্থানীয় এক হিন্দু পরিবারের বাগানের গাছ কেটে নেয়ার। জানা গেছে, যশোরের বাঘারপাড়ায় অবৈধভাবে ব্যক্তি সম্পত্তি থেকে গাছ কেটে ফেলে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের কয়েক সদস্য। যারা স্থানীয়ভাবে ওই ইউনিয়নের বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপনের ক্যাডার হিসেবে পরিচিত। বিভিন্ন সময়কার ব্যানার ফেস্টুনের এসব যুবদল নেতার ছবির সাথে দেখা যায় মনিরুজ্জামান তপনের ছবি। বুধবার সকালে উপজেলার খাজুরা পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের পাশে একটি হিন্দু পরিবারের মেহগনি বাগান থেকে ছয়টি গাছ কাটা হয়। দলীয় প্রভাব…

Read More

আশাশুনি সংবাদদাতা আশাশুনির উত্তর চাপড়ার ত্রাস জাকারিয়া হত্যাসহ একাধিক মামলার আসামি ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলুসহ তার সন্ত্রাসী বাহিনীর গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বুধবার বেলা ১১টায় মহেশ্বরকাটি মৎস্যসেডে মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক মেম্বর হাফেজ রবিউল ইসলাম। মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে বক্তব্য রাখেন নিহতের ভাইপো আব্দুল্লাহ আল বাইজিদ সোহাগ, নিহতের পুত্র মোস্তাহিদ হোসেন, বোন রেবেকা খাতুন, জহির উদ্দীন, ইউনিয়ন জামায়েতের আমির মাওলানা আব্দুস ওয়াদুদ প্রমুখ। নিহতের বোন বলেন থানা থেকে অভিযোগ দিতে গেলে আমরাদের মামলা নিচ্ছে না পুলিশ কারণ চেয়ারম্যানের পক্ষীয় লোকজন বলাবলি করছে আমরা থানায় পনের লাখ টাকা দিয়ে ম্যানেজ করে নেব। চেয়ারম্যান ও তার লোকজন…

Read More

♦ ‘টেণ্ডার ও প্রকল্পের কমিশন বাণিজ্য তদারকি করতেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস ও শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা ও বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু’ ♦ ‘ হিন্দুুদের কাছ থেকে কোটি টাকা চাঁদা তুলে নিজ নামে কেনেন ৪২ শতক জমি   ♦‘ভয়ে এলাকা ছাড়া এখনো অনেক হিন্দু পরিবারের সদস্য’ প্রতীক চৌধুরী যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের তিনবারে সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায় আওয়ামী লীগের শাসন আমলে অবৈধভাবে কামিয়েছেন শ’ শ’ কোটি টাকা। এমপি হওয়ার আগে আধা পাকা টিনের ঘরে বসবাস করলেও ১৫ বছরে নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। অসংখ্য গাড়ি, বাড়ি, ফ্ল্যাট ও জমির মালিক বনে গেছেন তিনি। নিয়োগ বাণিজ্য, টেণ্ডার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা পরিষদের মালিকানাধীন ৬০ হাজার টাকা মূল্যের রেন্ট্র্রি গাছ চুরি নিয়ে জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রথমে গাছ বিক্রি করে তা ধরা পড়ার পর নিজে বাঁচার জন্য ক্রেতা দু’জনকে বলি দিতে করা হয়নি কোন দ্বিধা। তাছাড়া, গাছের মূল অংশ হাতে পেয়েও তা উদ্ধারে তেমন কোন ভূমিকা না রাখায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। এমনকি যে পদমর্যাদা ব্যবহার করে বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে তেমন পদ জেলা পরিষদে আছে কিনা সেটি প্রধান নির্বাহী কর্মকর্তা জানেন না। তবে গাছ চুরির বিষয় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পরিষদর কর্মচারি সূত্রে…

Read More

কেশবপুর সংবাদদাতা কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে নিউজ ক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত হয় ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় কেশবপুর নিউজ ক্লাবের হল রুমে। এতে প্রধান অতিথি ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক সম্রাট হোসেন, মাসফি চৌধুরী অরিন, মিরাজুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে প্রশাসনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা গ্রহণে ভূমিকা রাখবেন। আমরা ছাত্র সমাজ যে সকল সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করবেন…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে দখলমুক্ত করা ফুটপাত ফের দখল করার অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ১১ জুলাই দুপুরে নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় ১৮টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পরবর্তীতে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় দুর্বৃত্তরা ওই ফুটপাত পুনরায় দখল করতে বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু করে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নতুন করে বাঁশের খুটি, কাঠের প্রাচীর ও টিনের চাল দিয়ে বেশ কয়েকটি দোকানঘর নির্মাণ করে ফুটপাত দখল করা হয়েছে। যে কারণে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল সবুজবাগে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কাজের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্যসহকারী আব্দুল মোতালেব, ঠিকাদার সৈয়দ শাহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, পৌরসভার নিজস্ব অর্থায়নে ১১০ মিটার সিসি ঢালাই রাস্তাটি নির্মাণে ব্যয় হবে ৩ লাখ দুই হাজার টাকা। দোয়া পরিচালনা করেন সবুজবাগ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাহিদুল ইসলাম। দীর্ঘদিনের কাক্সিক্ষত এ রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং খাবার বিতরণ করেন।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ২০১৩ সালের ২৪ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর রহমান নামের এক ছাত্র শিবির কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের সাবেক সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও স্থানীয় সাংবাদিক তুজুলপুরের বহুল আলোচিত ইয়ারব হোসেনসহ ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০ জনের বিরুদ্ধে ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের সলেমান সরদার বাদি হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে মঙ্গলবার এ মামলাটি দায়ের করেন। বিচারক নয়ন কুমার বড়াল মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামিরা হলেন, সাতক্ষীরার…

Read More