কালীগঞ্জ সংবাদদাতা শিবলী নোমানী। একাধারে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মুসলিম বিবাহ সম্পন্নের কাজী। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। তবুও চলছে মুসলিম বিবাহ রেজিস্ট্রার কাজ। পলাতক থেকেও তিনি বিয়ের কাজ কিভাবে সম্পন্ন করছেন এটা নিয়ে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন। শিবলী নোমানী ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার মোমিন মৌলভীর ছেলে। তার বাবা ছিলেন একজন চিহ্নিত রাজাকার। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন শিবলী নোমানী। পৌরসভার তিনটি ওয়ার্ডের এই কাজীর বিরুদ্ধে শিবির কর্মী আবুজর গিফারী ও শামীম রহাসেন হত্যাসহ…
Author: banglarbhore
ভোমরা সংবাদদাতা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের চেকপোস্টে কাভার্ড ভ্যান তল্লাশী করে ২ জন আটক ও একটি কাভার্ড ভ্যানসহ কোটি টাকা মূল্যের পণ্য সামগ্রী জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার বিজিবি প্রেস ব্রিফিং মাধ্যমে বলেন, সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা বিওপির সদস্যগণ বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে ২ জন আসামিসহ ভারতীয় উন্নতমানের সার্জিক্যাল সূতা, পানির মটরের ওয়াসার এবং যানবাহনের ইলেকট্রিক ফিউজসহ একটি বাংলাদেশি কাভার্ড ভ্যান আটক করে। ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদে পুলিশ ইমিগ্রেশনের উত্তর পার্শ্বে ভোমরা আইসিপির নায়েব সুবেদার মোঃ সুলতান আহমেদের নেতৃত্বে দায়িত্বরত সদস্যগণ ভারতের ঘোজাডাঙ্গা থেকে ভোমরা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে…
বাংলার ভোর ডেস্ক: গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। প্রতিদিনই ঝরছে শত শত প্রাণ। বাদ যাচ্ছেনা নারী-শিশুরাও। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে দিনভর উত্তাল ছিল যশোর। সোমবার জেলার সর্বস্তরের ছাত্র-জনতা, ওলামা মাশায়েখ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। দিনভর বিক্ষোভ মিছিল সমাবেশ ও প্রতিবাদি শ্লোগানে উত্তাল ছিল যশোর। ছবি তুলেছেন ফটোসাংবাদিক জয়ন্ত বসু।
শ্যামনগর সংবাদদাতা “বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত ৭ এপ্রিল বেলা ১১ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। শুরুতেই সাংবাদিক মাসুম বিল্লাহ শিশু কন্যা রামিছা মালিছা মধু আহরণের গান শুনান। এরপর সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে, খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক মশিউর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুলাহ আল রিফাত, শ্যামনগর থানার…
আশাশুনি সংবাদদাতাবাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে উক্ত ত্রাণ বিতরণ করেন, ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ১০৫ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার কৃষ্ণা রায়, পানি উন্নয়ন বোর্ড খুলানা বিভাগীয় তত্বাবধায়ক সৈয়দ শাহিদুল আলম, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহি প্রকৌশলী শাখাওয়াত হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসসহ অন্যান্যরা।এসময় জিওসি…
বাংলার ভোর প্রতিবেদকযশোরের শার্শায় মহাসড়কের পাশ থেকে একটি বড় দেশি নিমগাছ কর্তনের অভিযোগ উঠেছে কনেক পাল ও মুকুল হোসেন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। রোববার (৬ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার বাগুড়ী বেলতলা বাজারে এ গাছ কর্তনের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বাগুড়ী বেলতলা বাজারে কনেক পালের দোকানের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে থাকা বড় নিমগাছটি গত রোববার রাতের আঁধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ক্ষমতার জোরে কনেক পাল ও মুকুলের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৫/৬ জন কর্তন করে। পরে স্থানীয় ও বেলতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে গাছ বিক্রির বিষয়টি জানাজানি হলে নিন্দার ঝড় ওঠে। অনেকেই এই কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার…
চৌগাছা সংবাদদাতাযশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জামায়াতের কেন্দ্রীয় কর্মসুচি জনসংযোগ ও দায়াতি পক্ষ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার বিকেলে কামিল মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি, টিম সদস্য এবং উপজেলার সকল রুকুনরা অংশগ্রহণ করেন।উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী।এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। দলটির প্রত্যেক নেতাকর্মী এতই যোগ্যতা সম্পন্ন যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শৃঙ্খলা আনয়ন ও নেতৃত্ব…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, কোনোভাবে বাংলাদেশের সংস্কৃতি ও বর্তমান সময়ের প্রেক্ষাপটের সাথে সাংঘর্ষিক এমন কোনো কিছু পহেলা বৈশাখের অনুষ্ঠানে করা যাবে না। প্রত্যেক সংগঠনকে তাদের বৈশাখের অনুষ্ঠানের বিষয় ও স্ক্রিপ্ট নিয়ে নববর্ষ উদযাপন উপকমিটির সঙ্গে আলোচনা করতে হবে। উপকমিটি যাচাই করবেন স্ক্রিপ্ট ও অনুষ্ঠানমালায় কোন ত্রুটি আছে কিনা। এছাড়া জেলা প্রশাসনের অনুমতি ছাড়া জেলার কোথাও ৩ দিন কিংবা ৭ দিনব্যাপি মেলা বা অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। যেকোন প্রকার লটারির আয়োজন থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…
ইসরায়েলি পণ্য বয়কটের ডাক চৌগাছায় স্বতস্ফূর্ত হরতাল পালন বাংলার ভোর প্রতিবেদক গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। প্রতিদিনই ঝরছে শত শত প্রাণ। বাদ যাচ্ছেনা নারী-শিশুরাও। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে দিনভর উত্তাল ছিল যশোর। সোমবার জেলার সর্বস্তরের ছাত্র-জনতা, ওলামা মাশায়েখ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। দিনভর বিক্ষোভ মিছিল সমাবেশ ও প্রতিবাদি শ্লোগানে উত্তাল ছিল যশোর। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নির্বিকার। কোথায় সেই মানবাধিকার? যেখানে শিশু, নারী, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্বশক্তি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বক্তারা আরও বলেন, ‘আমরা মুসলমান, আমরা…
বাংলার ভোর প্রতিবেদক ৪ এপ্রিল যশোরের গণহত্যা দিবস স্মরণে বাম গণতান্ত্রিক জোট যশোরের আয়োজনে আলোচনা সভা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই আলোচনায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাংবাদিক ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। জোটের যশোর জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে অনুষ্ঠিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সিপিবি নেতা গাজী গোলাম মোস্তফা, জেলা বাসদের আহ্বায়ক শাহজাহান আলী, শহীদ পরিবারের সদস্য ও বাসদ নেতা হাসিনুর রহমান, উদীচী…
