কালিগঞ্জ সংবাদদাতা মা বাবার উপর অভিমান করে বাড়ি ছেড়েছে বুদ্ধি প্রতিবন্ধী যুবক শরিফুল ইসলাম (৩৬)। দীর্ঘ ২৫দিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তার মা বাবাসহ পরিবারের সদস্যদের মাঝে চরম হতাশার সৃষ্টি হয়েছে। ছেলেকে ফিরে পেতে সহায়তা কামনা করে যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের দাউদ আলী মোল্লা জানান, ঈদের জামা কাপড় পছন্দ না হওয়ায় অভিমান করে বাড়ি ছেড়েছে একমাত্র ছেলে শরিফুল ইসলাম। তিনি বলেন, গত ১২ মার্চ সন্ধ্যার দিকে শরিফুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের ঘটনায় গত ২৫ মার্চ শার্শা থানায়…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউজপাড়ার প্রাচ্যসংঘের ওবায়দুল বারি হলে পেশাজীবী থানা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বেলাল হুসাইন। তিনি বলেন, যখন থেকেই আমরা ইসলামী আন্দোলনের সাথে স¤পৃক্ত হয়েছি তখন থেকেই দাওয়াতি কাজের সাথে পরিচিত হয়েছি। এবারের দাওয়াতি পক্ষ আমাদের জন্য বিশেষ গুরুত্বের। মহান আল্লাহ তার গায়েবি শক্তি দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে রক্ষা করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, থানা অফিস সেক্রেটারি গাওসুল আযম, থানা তারবিয়াত সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম, টিম সদস্য জাহাঙ্গীর কবির,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সাংস্কৃতিকেন্দ্রের ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাবের দ্বিতীয়তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে যশোর সাংস্কৃতিকেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল আহসান ফারুক। তিনি বলেন, আজকের এই সাংস্কৃতিক অন্ষ্ঠুান প্রাণবন্ত হয়েছে। সংস্কৃতি একটি জাতির আত্মার পরিচায়ক। ইসলামি সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি সমাজ গড়ে তুলতে পারি। তিনি এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সাংস্কৃতিকেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক আশরাফ আলী, নাট্য সম্পাদক মাহদী হাসান, অফিস সম্পাদক তরিকুল…
# হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ # ‘পরিবেশ নষ্ট’ করে এমন বক্তব্য পরিহার করুন: ভারত বাংলার ভোর ডেস্ক ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাতে বাসস এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের মধ্যে বহু আলোচিত এই বৈঠক হয়। বাসস লিখেছে, আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যে বৈঠকটি ‘অত্যন্ত গঠনমূলক…
বাংলার ভোর প্রতিবেদক ৪ এপ্রিল ‘যশোর গণহত্যা দিবস’ স্মরণে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার উদ্যোগে পালিত হয়েছে নানা কর্মসূচি। শুক্রবার দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন এবং শহীদদের স্মরণে মনিহার চত্বরে বিজয়স্থম্ভে পুষ্পার্ঘ অর্পণ। বেলা ১১ টাশ পুষ্পার্ঘ্য অর্পন শেষে বিজয় স্তম্ভ প্রাঙ্গনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইকবাল কবির জাহিদ। বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলার সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য তসলিম উর রহমান, সিপিবি জেলা সভাপতি ইলাহদাদ খান, উদীচী যশোর জেলা শাখার…
বাংলার ভোর প্রতিবেদক ‘ভাই শখ করছিল মোটরসাইকেল। একটাই আদরের ভাই; তাই তো দুই বোন মিলে কিন্নে দেছিলাম। আজ ভাই তো শেষ, ম্যাইয়াডাও শেষ। আরেক মা তো এখনো মেডিকেলে রে। মোটরসাইকেল আজরাইল হইয়া সব কাইড়া নিল।’ আফরোজা ইয়াসমিনের আফসোস যেন থামছেই না। বৃহস্পতিবার যশোরের পুলেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত রুবেল গাজীর (৩৫) বড় বোন আফরোজা। ওই দুর্ঘটনায় রুবেলের বড় মেয়ে ঐশী আক্তারও (১০) নিহত হয়েছে। রুবেলের স্ত্রী জেসমিন সুলতানা (২৮) ও ছোট মেয়ে তায়েবা (৪) গুরুতর আহত অবস্থায় খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত হন আরও এক পথচারী। শুক্রবার সকাল নয়টার দিকে খুলনার খালিশপুর থানার বাস্তুহারা কলোনির ৫ নম্বর…
ঝিকরগাছা সংবাদদাতা বিএনপির (খুলনা বিভাগীয়) ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিস্টরা দেশের গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে। তিনি বলেন, স্বৈরাচার বিরোধী সরকারকে হটিয়ে এই উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন দেশনেত্রী বেগম খাদেলা জিয়া। সেই সরকার দেশের নারী শিক্ষাকে প্রথম অবৈতনিক করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের হাত ধরে ১৯৯৫ সালে গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, যে সময় যশোরের ছেলে মেয়েদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে যেতে হতো। সেসময় যশোর এম এম কলেজে একই সাথে ২২টি, সিটি কলেজে ৮টি, মহিলা কলেজে ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর শহর জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। এ সময় তিনি বলেন, ‘বহু জুলুম-নির্যাতনের পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বমহিমায় টিকে রয়েছে। দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত নিরলসভাবে কাজ করছে। দেশের নিপীড়িত নির্যাতিত মানুষেরা সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়েছেন। সৃষ্টিকর্তা ফ্যাসিবাদকে ধ্বংস করতে এই তরুণ প্রজন্মকে পাঠিয়েছে। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে।’ যশোর শহর শাখার আমীর অধ্যাপক শামছুজ্জামানের সভাপতিত্বে গোলাম রসুল বলেন, ‘১৫ বছর আমরা ব্যবসা বাণিজ্য ঘরবাড়ি রক্ষার কাজে নিয়োজিত ছিলাম, আজ আমরা সুযোগ…
বাংলার ভোর প্রতিবেদক ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশন অনুমোদিত যশোর হার্ট ফাউণ্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভা হয়েছে। যশোরসহ এ অঞ্চলের মানুষের উন্নত হৃদরোগ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। যশোর হার্ট ফাউণ্ডেশনের সার্বিক অগ্রগতি অবগত করাসহ পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরের আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোর হার্ট ফাউণ্ডেশনের সভাপতি ও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এণ্ড রিসার্চ ইনস্টিটিউটের উপদেষ্টা (সাবেক সিইও) বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার এম এ রশিদ। সভা সঞ্চালনা করেন যশোর হার্ট ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন শিম্বা। উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসেস’র প্রাক্তন সিনিয়র ফেলো কারডিও…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকায় প্রেমিকের বিরুদ্ধে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে প্রেমিক ও তার এক বন্ধুর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। বাদীর দাবি, শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে তাজের সঙ্গে তার তিন বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে তাজ তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে কৌশলে বুনোপাড়ার একটি তিনতলা ফ্ল্যাটে নিয়ে যায়। ফ্ল্যাটের বাইরে পাহারায় ছিল তাজের বন্ধু আনন্দ, যিনি শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত অশোকের ছেলে। ফ্ল্যাটে ঢোকার পর তাজ তরুণীকে জুস খেতে দেন। জুস পান করার পর তিনি অচেতন…
