বাংলার ভোর প্রতিবেদক যশোরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার বিকেলে যশোর শহরের একটি রেস্টুরেন্টে দোয়া মাহফিল ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক জাগপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শুকুর আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপা যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, জাগপা নেতা রাজু মোল্ল্যা, সৌরভ বিশ্বাস ও রিয়াজ হোসেন। অনুষ্ঠানে বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ববি ও ৮…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক “তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলায় মানোন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। রোববার সকালে যশোরের শামস্ উল হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয় । আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। তিনি বলেন, স্বাস্থ্যবান জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর ও মন সুস্থ রাখতে সকল বয়সী মানুষের নিয়মিত খেলাধুলা প্রয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও সদর উপজেলার ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গির, সদস্য শফিকুজ্জামান,…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর শহরের দড়াটানা, বকুলতলা, মুজিব সড়কসহ বিভিন্ন এলাকায় ফুটপাতে গড়ে উঠেছে অস্থায়ী শরবতের দোকান। গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে শহরের এই ফুটপাতে শরবতের দোকানগুলোতে ভিড় বাড়ছে। সূর্যের উত্তাপ বাড়ার সাথে সাথে বাড়ছে শরবতের চাহিদা। প্রতিদিন শত শত পথচারী ১০ থেকে ২০ টাকায় কিনে খাচ্ছেন বিভিন্ন স্বাদের ঠান্ডা শরবত। তবে এই শরবতের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানিয়েছেন, ফুটপাতের অস্থায়ী দোকানে বিক্রি হওয়া শরবত খাওয়া থেকে বিরত থাকা উচিত। এসব শরবতে ব্যবহৃত বরফ, পানি ও ফ্লেভারের মান যাচাই করা হয় না। ফলে ফুড পয়জনসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে। শহরের বিভিন্ন…
মাগুরা সংবাদদাতা মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য মুন্সী মিরান হোসেন (৪২) শনিবার রাতে ঢাকার একটি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঈদের আগের দিন রাতে স্থানীয় প্রতিপক্ষরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় মিলনের পক্ষের লোকজন শনিবার রাত সাড়ে ১০ টার দিকে হামলায় জড়িত ওই মসজিদ কমিটির সাবেক সভাপতি স্থানীয় বিএনপি নেতা জামিরুল ইসলামের শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের বাড়িতে আগুন দিয়েছে। অন্যদিকে, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের নেতৃত্বে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা শহরে…
বাংলার ভোর প্রতিবেদক চলাচলে জাতীয় নীতিমালা, টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স র্যালি ও মানববন্ধন করেছে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। রবিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স র্যালি শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে শেষে ৫ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছেন অ্যাম্বুলেন্সের মালিক ও চালক কর্মচারীরা। এ সময় বক্তব্য দেন জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি আজাদ হোসেন, সাধারণ সম্পাদক হিরক হোসেন, সহ সভাপতি আব্দুর রাজ্জাক ও শেখ হাফিজ উল¬াহ। বক্তারা বলেন, ‘অ্যাম্বুলেন্স চলাচলে নানা জটিলতা থাকায় এবং জাতীয়ভাবে কোনো নীতিমালা প্রণীত না হওয়ায় মালিক চালকরা হয়রানির শিকার হচ্ছেন। একইভাবে সাধারণ মানুষও কাক্সিক্ষত সেবা পাওয়া থেকে…
বাংলার ভোর প্রতিবেদক ‘বাঘারপাড়া উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা টিএস আইয়ূবের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন। বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা হচ্ছে, পাঁচ আগস্টের পর থেকে বাঘারপাড়ার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনও ইউনিয়ন পরিষদে বসে নির্বিঘ্নে কাজ করছেন। যা টিএস আইয়ূবের কারণেই সম্ভব হয়েছে। আগামীতে সকল চেয়ারম্যান তার নেতৃত্বেই কাজ করবে। বাঘারপাড়ার উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করেই আমরা ঘরে উঠব।’ যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বতের এমন বক্তব্য শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিট ৪৬ সেকেণ্ডের এই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিএনপি নেতাকে এমপি…
বাংলার ভোর ডেস্ক ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সরকারের ধ্বংসাত্মক যুদ্ধের কারণে সমস্ত মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে জিহাদ করার জন্য ফতোয়া (ধর্মীয় ফরমান) জারি করেছে বিশিষ্ট ইসলামী পণ্ডিতদের নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স (আইইউএমএস) অবরুদ্ধ গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ১৭ মাস ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধের পর ১৪ জন বিশিষ্ট মুসলিম পণ্ডিতের সমর্থনে এই বিরল ফতোয়া জারি করা হলো। ইউনিয়নের মহাসচিব আলী আল-কারাদাঘি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, সমস্ত মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধ করতে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে হবে। ১৫ দফা সম্বলিত ফরমানে উল্লেখ করা হয়েছে, গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধে আরব ও ইসলামিক সরকারগুলো…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার দুপুরে শার্শা উপজেলা কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমির অধ্যাপক ফারুক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির গোলাম রসুল। আরো বক্তব্য রাখেন সেক্রেটারি গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম। সমাবেশে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন।
সুমন ব্রহ্ম, ডুমুরিয়া ভদ্রানদীর প্রবল জোয়ারের চাপে গত কয়েকদিন যাবৎ খুলনা-সাতক্ষীরা সড়কে খর্ণিয়া সেতুর দক্ষিণ পাশে খর্ণিয়া ও ভদ্রদিয়া গ্রামে যাওয়ার একমাত্র পাকা সড়কটি উপচে গ্রামের বাড়ি-ঘরে পানি ঢুকছে। যে কোনো সময় বাধ ভেঙ্গে বাড়ি-ঘর প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। পানি বন্ধ করার কোনো উদ্যোগে চোখে পড়েনি। ভদ্রা নদীর তীরে ২ বিঘা জমির মাছের ঘের ভেসে যাওয়ায় লক্ষাধিক টাকার মাছ ও জমির আধা-পাকা ধান নষ্ট হয়েছে। ভুক্তভোগী কৃষক আ. ছাত্তার বলেন, অনেক বছর ধরে খর্ণিয়া এলাকায় ভদ্রানদীর দু’পাশে অসংখ্য ইটভাটা গড়ে তুলে ভাটা মালিকরা চর দখল করে রাখায় নদীটি প্রায় খালে পরিণত হয়েছে। তাছাড়া প্রতি বছর সুকনা মৌসুমের শুরুতে (নদীতে পলি…
কলারোয়া সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্রকে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাইয়ের মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছেন বড় ভাই। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন (৪০) বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। আহত হোসেন আলী (৫০) তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, শনিবার সকালে বাড়ির পাশের সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র ছোট ভাই সোহরাব ও আশারাফের সাথে বাক বিতন্ডা হয় মেঝ ভাইয়ের। একপর্যায়ে আশারাফ ধারালো ছুরি দিয়ে মেঝ ভাই মোশাররফ হোসেনকে আঘাত করে। এ সময় তাকে রক্ষায় বড় ভাই এগিয়ে গেলে তাকেও আঘাত…
