ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছার নবাগত উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চলে এই আয়োজন। সকলের উদ্দেশ্যে নতুন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, আমি আপনাদের এখানে নতুন। আমাকে আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের সেবায় অগ্রসর হতে পারবো। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার আমির অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারী মাওলানা আব্দুল আলীম, অর্থ সম্পাদক শেখ আব্দুল রকিব, পৌর আমির অধ্যাপক মশিউর রহমান, জেলা ও উপজেলার সূরা…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবাইকে সর্তক করে বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে শাস্তি পেতে হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দায়িত্ব নেয়ার এক মাস তিন দিন পর জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয়। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয়…
বাংলার ভোর প্রতিবেদক তালাক দেয়ার পর ক্ষিপ্ত হয়ে ছেলের বাড়িতে হামলা চালিয়ে মারপিটে জখম ও ভাংচুরের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ সেপ্টেম্বর যশোর শহরতলীর চাঁচড়া বেড়বাড়ি মেহগনি বাগান এলাকায়। আসামিরা হলেন, ভাতুড়িয়া কলেজের পেছনের মফিজ মিস্ত্রি (৪০), শামছু (৩০) ও সুমাইয়া খাতুন (১৮) এবং শম্পা খাতুন (২৮), একই এলাকার জিতু (২৫) এবং আদু মিস্ত্রির স্ত্রী মাহফুজা বেগম (৬৫)। বেড়বাড়ি এলাকার শহিদুল ইসলাম (৪২) এজাহারে উল্লেখ করেছেন, তার ছেলে সীমান্তের (২০) সাথে আসামি সুমাইয়া খাতুনের (১৮) বিয়ে হয়। কিন্তু বিয়ের পর তাদের মধ্যে বনিবনা না হওয়ায় গত ২ সেপ্টেম্বর সীমান্ত তালাক দিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয় সুমাইয়ার…
সুস্থ দেহে বেঁচে থাকার আকুতি নিয়ে দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাচাতে চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তার অস্বচ্ছল রিকশা চালক স্বামী। যশোর জেলার সদর উপজেলা আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের শরিফুল ইসলাম মিন্টুর স্ত্রী ৪২ বছর বয়সি বৃদ্ধা হেলেনা বেগম দীর্ঘদিন যাবৎ স্তন ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারে আক্রান্ত জরাজীর্ণ দেহে একের পর এক বাসা বেঁধেছে নানা দুরারোগ্য রোগব্যাধি। অসুস্থতা ও বয়সের ভারে তিনি নূয়ে পড়েছেন। বর্তমানে তিনি প্রায় বিছানায় শয্যাশয়ী। নিজের দেহটাকে এখন নিজের কাছেই বোঝা মনে হয়। দিনমজুর রিক্সা চালক স্বামী শরিফুল ইসলাম মিন্টু সহয়-সম্বল বিক্রি করে ও ঋণ নিয়ে পাশাপাশি প্রতিবেশীদের সাহায্য সহযোগীতা কয়েক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ নেছার উদ্দিন ও তার স্ত্রীকে আটকে রেখে মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা। বুধবার বেলা ১১ টার দিকে যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। গত সোমবার রাতে যশোর শহরের কাঁঠালতলা এলাকায় আলমগীর কবিরের বাসায় ওই শিক্ষার্থী ও তার স্ত্রীকে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় পরের দিন মঙ্গলবার ভুক্তভোগী কোতয়ালী মডেল থানায় মামলা করলে অভিযুক্ত বাড়িওয়ালার স্ত্রীকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মানববন্ধনে বক্তারা জানান, যশোর শহরের কাঁঠালতলা এলাকার আলমগীর কবীরের শিশু সন্তানকে…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসে যশোরে দোয়া মাহফিল হয়েছে। বুধবার বাদ আছর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থতা লাভের মধ্যদিয়ে আবারও দেশের গণতন্ত্রকামী মানুষের নেতৃত্ব দেবেন। ১/১১ অনির্বাচিত সরকার তাকে যেভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনাও তাকে ঠিক একইভাবে কারাবন্দি করেছিল। তাদের লক্ষ্য ছিল তিলে তিলে দেশনেত্রীকে খালেদা জিয়া নিঃশেষ করে দেয়া। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ নৈকট্য এবং জনগণের দোয়ায় তিনি…
বাংলার ভোর প্রতিবেদক নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালের নার্সদের উদ্যোগে বুধবার বেলা ১১টায় হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। দাবি পূরণ না হলে অব্যহত কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। যশোর নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের নাসিং ইনস্ট্রক্টর ইনচার্জ আরজিনা খাতুন জানান, বিভিন্ন দাবি নিয়ে নার্সরা সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় মহাপরিচালক তাদের সঙ্গে ‘বাজে আচরণ’ করেন। তিনি বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ‘ভুল’ ছিল। ‘তিনি আমাদের নিয়ে, আমাদের পেশা নিয়ে…
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী কর্তৃক ষড়যন্ত্রমূলক মামলা থেকে রক্ষা পেতে এবং সরকারি খাস জমিতে এলাকার যুবকদের খেলার মাঠ দখলমুক্ত রাখার দাবিতে এলাকার যুব সংগঠন টেংরাখালী যুব কল্যাণ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। বুধবার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন দুপুর ১ টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন- অত্র এলাকা সুন্দরবন সংলগ্ন নিম্ন এলাকা হওয়ায় নদীর জোয়ারের পানিতে সবসময় প্লাবিত হয়। এ প্লাবিত খাস জায়গায় একটি জায়গা এলাকার যুবকরা খেলার মাঠ হিসাবে ব্যবহার করে। এলাকার মানুষ অতি দরিদ্র হওয়ায় মাঠ সংস্কার হয় না। এলাকার যুব সমাজ মাঠ…
কোটচাঁদপুর সংবাদদাতা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর থেকে কোটচাঁদপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেখা মিলছে না। ঠিক মতো অফিস করছেন না তারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশী সাধারণ জনগণ। কার্যালয় ছাড়ার এক মাসের অধিক সময় পেরিয়ে গেলেও তাদের কেউ এখনো কার্যালয়ে ফেরেননি। চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। সরেজমিনে বুধবার সকালে উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ। একই অবস্থা অন্যান্য ইউনিয়ন পরিষদগুলোরও। তবে দুই একটা ইউনিয়ন পরিষদে উদ্যোক্তারা উপস্থিত থাকলেও চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রার্থীদের। তবে কিছু কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে থেকে…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৪০৭ নেতার মধ্যে ৩৫৮ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে ওই ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচন করেন। এর মধ্যে ২৪টি ভোট বাতিল হয়। ভোটে অনুপস্থিত থাকেন ৪৯ জন নেতা। নির্বাচনে মাহমুদুল হাসান ৩৩৪ ভোট পেয়ে সভাপতি, আব্দুল গফ্ফার সরদার ৩১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও শেখ রুবেল হাসনাত পাশা ৩৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন…