Author: banglarbhore

পাটকেলঘাটা সংবাদদাতা প্রধান শিক্ষক মাস্টার আব্দুল হাইয়ের অপসারণসহ দুর্নীতির তদন্তের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ, শেখ মিরাজুল, শান্ত ,ইকবাল হোসেন সাগর, রাগিব আব্দুল্লাহ মুবিন, মিঠু প্রমুখ । এ সময় শিক্ষার্থীরা এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ চাই বলে স্লোগান দিতে থাকে। এর আগে শিক্ষার্থীরা পাটকেলঘাটা ভূমি কমিশনারের কার্যলয়ে গিয়ে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনী ক্যাপ্টেন ফাইম এবং ভূমি কমিশনার প্রধান শিক্ষককে অপসারণ এবং সব দুর্নীতির তদন্ত করা হবে বলে আন্দোলন রত ছাত্রদের আশ্বাস প্রদান করা হলে ছাত্ররা অবরোধ তুলে নেয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা তালা সহকারী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অভিযোগ যেন পিছু ছাড়ছে না যশোরের বাঘারপাড়া উপজেলার ২ নং বন্দবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপনের। এবার তার অনুসারীদের বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির অভিযোগ। জানা গেছে, যশোরের বাঘারপাড়ায় খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে প্রতিকার চেয়ে ভুক্তভোগী বিদ্যালয়টির প্রধান শিক্ষক আতিয়ার রহমান উপজেলা বিএনপির শীর্ষনেতাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। যার অনুলিপি জেলা বিএনপি ও দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের কাছে দেয়া হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টার দিকে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরের মাটিতে বছর জুড়ে নানা ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। গত কয়েক বছর শীতের সবজি ফুল ও বাঁধা কপি গ্রীস্মে আবাদ করে লাভবান হচ্ছে কৃষক। বাজার ব্যবস্থাপনা ভালো থাকায় কৃষকরা বেশি সুবিধা পাচ্ছেন। কৃষকরা বলেন, গ্রীস্মকালীন ফুল ও বাঁধাকপি বছরের আষাঢ়ের প্রথমে শুরু হয়। প্রতিবিঘা জমিতে ৩-৪ হাজার পর্যন্ত চারা রোপণ করা যায়। বীজতলায় চারাগাছ থেকে শুরু করে মাত্র ৩ মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা উৎপাদন খরচ করে, বিঘা প্রতি প্রায় লক্ষাধিক টাকা বিক্রি করা যায়। উপজেলার সাফদারপুরের কৃষক আমিরুল ইসলাম বলেন, এবছর তীব্র গরম ও বেশি পরিমাণ বৃষ্টিতে প্রতিকুল আবহাওয়াতেও তিন মাস, অর্থাৎ ৯০ দিনের…

Read More

রাজু আহমেদ, বেনাপোল বেনাপোল বন্দরে বিভিন্ন এলাকায় বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী পরিচয়ে কেউ চাঁদাবাজি বা মানুষকে ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জনগণকে আহবান জানিয়েছেন পৌর বিএনপির সেক্রেটারি আবু তাহের ভারত। বৃহস্পতিবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনায় একথা বলেন তিনি। আবু তাহের ভারত বলেন, সহস্রাধিক ছাত্র, জনতার জীবনের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন নতুন সরকার ব্যবস্থায় দেশে গণমানুষের নতুন করে কথা বলা আর বেঁচে থাকার স্বাধীনতা এসেছে। মুসলিম, হিন্দুসহ সব সম্প্রদায়ের মানুষ কোন প্রকার ভীতি ছাড়ায় স্বাধীন ভাবে জীবন যাপন, নিজ নিজ ধর্ম পালন ও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। এ সময় একটি মহল বর্তমান অন্তর্বর্তিকালিন…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ার ১৮ মাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন গত বুধবার এ অভিযোগের শুনানি করেন। সেখানে অভিযোগের অনেক প্রমান মিলে যায় অধ্যক্ষের বিরুদ্ধে।অধিকতর তদন্তের জন্য পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়। অভিযোগ রয়েছে কলেজের অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার ও তার আপনজন এবং আত্মীয়রা মিলে বিভিন্ন সময়ে কামিয়েছেন কয়েক কোটি টাকা। একাধিকবার এই অধ্যক্ষের অপসারণ দাবি করা হলেও অদৃশ্য শক্তিতে পার পেয়েছেন। এবার প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক অধ্যক্ষের দুর্নীতি খতিয়ে দেখতে ও অপসারণ চেয়ে দুটি আবেদন…

Read More

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নতুন তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান, প্রক্টর হিসেবে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে ফিশারীজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেনকে পদায়ণ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট, প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, স্বৈরাচার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন) কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের খরা ও আর্সেনিক প্রবণ এলাকায় পানি সাশ্রয়ী (এডব্লিউডি) প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্প” অবহিতকরন কর্মশালা বৃহস্পতিবার সকালে উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলেরর অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন জাপানের সেকেন্ড সেক্রেটারি, এম্বাসি অব দায়েচি ইয়োসাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এম শফিকুল ইসলাম। কর্মশালায় যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যাযের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যুবদলের দুই নেতাকে মারধর করা অভিযোগ উঠেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে শহরের বিএনপির দলীয় কার্যালয়ের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- পৌর যুবদলের সদস্যসচিব মেহেদী হাসান বিশ্বাস (৩২) এবং যুবদল নেতা আশিক পলাশ ওরফে সাদ্দাম (৩০)। হামলায় আহত ওই দুই যুবদল নেতা বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মেহেদী হাসান বিশ্বাস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রাখায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের একটি গ্রুপ তার ওপর হামলা চালিয়েছে। এ সময় তার সঙ্গে থাকা সাদ্দামকেও মারধর করে তারা। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান। আহত অবস্থায় রাতে তাদেরকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০০ বস্তা চাল লুটের ঘটনায় বাদী হাসান আলী বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনুকে ১ নম্বর আসামি করে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলা থেকে ১ নম্বর আসামি খায়রুজ্জামান মিনুর নাম বাদ দেন। এতে করে মামলার বাদী অসন্তোষ প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতা হান্টু জানান, হাসান আলীর গুদাম থেকে চাল লুটের ঘটনায় মামলার এজাহার থেকে ১ নম্বর আসামি খায়রুজ্জামান মিনুর বাদ দেয়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। মিনুর বিভিন্ন অপকর্মের কারণে নাভারণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলায় নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপির ৪৯ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগের প্রমাণ না পাওয়ায় বাগআঁচড়ার আব্দুল কুদ্দুস নামে একজনকে অব্যাহতির দেয়ার আবেদন করা হয়েছে চার্জশিটে। তদন্ত শেষে আদাতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ফজলুল হক। অভিযুক্ত আসমিরা হলো, শার্শার নিজামপুর গ্রামের আব্দুর রউফ মিন্টু, গোকর্ণ গ্রামের ওলিয়ার রহমান, দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল ওয়াহেদ, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, তরিকুল ইসলাম, আবুল হাসান জহির, ওয়াছি উদ্দিন, কফিল উদ্দিন, উত্তর বুরুজবাগান গ্রামের সুন্নত আলী, ইব্রাহিম কবির রাসেল, আতিয়ার রহমান দলু বিশ^াস, বড় বসন্তপুর গ্রামের শহিদুল ইসলাম ডাবলু…

Read More