Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মশ্বিমনগর ইউপির ১১ জনপ্রতিনিধি পলাতক

জামায়াত সমর্থিত মেম্বারকে প্যানেল চেয়ারম্যানের দাবি
banglarbhoreBy banglarbhoreOctober 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক রয়েছেন মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১১ জনপ্রতিনিধি। পলাতক থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী।

সাধারণ মানুষ এবং যথাসময়ে পাচ্ছেন না জন্মসনদ, মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সনদ ও প্রত্যয়নপত্র। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। এমন পরিস্থিতিতে জামায়াত সমর্থিত এক ইউপি মেম্বারকে পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেয়া দাবি জানিয়েছেন ইউনিয়ন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার দুপুরে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে নেতৃবৃন্দ স্মারকলিপি দিয়েছেন।

ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মাওলানা নজরুল ইসলামের সাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর মশ্বিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন পলাতক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১২ জনপ্রতিনিধির মধ্যে ১১ জনই আওয়ামী লীগের সমর্থিত হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন।

আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন তারা লুটতরাজ, চাঁদাবাজি, সরকারি ফিসের অতিরিক্ত অর্থ আদায়সহ নানা ধরনের অপকর্ম করেছেন। ফলে রাজনীতির পটপরিবর্তনে জনগণের জনরোষের ভয়ে তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন।

এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। এমতাবস্থায় একজন প্যানেল চেয়ারম্যান নিয়োগ করা জরুরি। জামায়াত সমর্থিত ইউপি মেম্বার আবুল হোসেন জমাদ্দারকে পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেয়া দাবি জানান ইউনিয়ন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের জেলা সুরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, মনিরামপুর থাসা সূরা সদস্য মাওলানা সেলিম জাহাঙ্গীর, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসিনুর রহমান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.