Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় বড় ভাইয়ের ক্রিকেট ব্যাটের আঘাতে ছোটভাই আল হাসান (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে ঝিকরগাছার গাজীর দরগায় এতিমখানা মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এঘটনা ঘটে। আহত আল হাসান ওই এলাকার মৃত সোহাগ গাজীর ছেলে। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাসান ও হুসাইন দুই ভাইয়ের মধ্যে বাকবিডণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই হোসাইন তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে হাসানের মাথায় আঘাত করে। এঘটনায় তার মাথায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং জনগণের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ নেতৃবৃন্দের ওপর বর্বোরচিত হামলা চালায়। সন্ত্রাসী নৃশংস হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমকে হত্যা করে। এছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ অসংখ্যা নেতাকর্মীকে গুরুতর আহত করে। নেতৃবৃন্দ নৃশংস হামলায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের ওপর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের নবাগত জেলা প্রশাসক আজহারুল ইসলামের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক জীবনের বিনিময়ে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। যারা শহিদ হয়েছে ও আহত হয়েছেন তালিকা করা হচ্ছে। বিগত সরকারকে ক্ষমাচ্যুত করার জন্য ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তেমনি রাষ্ট্রের পুনর্গঠন নিশ্চিত করতে নিজেদের জায়গা থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সদর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে যশোরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত যশোরে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে যশোরের অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বর্ষণে দুর্ভোগে পড়েছেন নিম্নআয় ও জলাবদ্ধ এলাকার মানুষ। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার থেকেই যশোরে বৃষ্টিপাত শুরু হয়েছে। কখনো ভারি, কখনো হালকা এই বৃষ্টিপাত শনিবার বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত যশোরে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। এদিকে, অব্যাহত এই বৃষ্টিপাতে যশোরের অনেক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সম্প্রতি ভারতীয় সীমান্তে স্বর্ণা দাস এবং জয়ন্ত সিংহ নামের দুই বাংলাদেশী হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখা। শনিবার বেলা ১২ টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও সংহতি জানিয়ে জেলা বিএনপির নেতাকর্মী, বিএনপিপন্থী শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তরা বলেন, ভারত এদেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে নিজেদের দেশের মানুষকে বিভ্রান্ত করেছে। নানাভাবে তারা বাংলাদেশের বাজারকে ব্যবহার করে জনগণের ভোগান্তি বাড়িয়েছে। বক্তরা ফেলানী থেকে শুরু করে স্বর্ণা-জয়ন্ত সব হত্যার বিচারের দাবি জানান। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে যশোর সদরের সুদীপ্তা সাহা ও তার স্বামী রাফিউজ জামানের আটক ও শাস্তির দাবিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, যশোর পৌর এলাকার বেজপাড়া এলাকার বাসিন্দা নন্দ লাল সাহার কন্যা সুদীপ্তা সাহা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত ব্লগে ইসলাম ধর্ম, পবিত্র আল-কুরআন এবং হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর নানা মন্তব্য ও কটুক্তি করে আসছেন। এমনকি বর্তমানে তিনি স্বামী রাফিউজ জামান ও সন্তানকে নিয়ে যুক্তরাজ্যে বসবাস করলেও থেমে নেই ধর্ম নিয়ে তার অপপ্রচার চালানো । এরই মাঝে গত ১২ সেপ্টেম্বর ২০২৪ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সুদীপ্তা সাহার স্বামী…

Read More

বাংলার খেলা প্রতিবেদক শুক্রবার বিকেলে যশোর শহরতলীর উপশহর ডি ব্লক প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে জয়ী হয়েছে রুমি এন্টারপ্রাইজ। তারা টাইব্রেকারে ২-০ গোলে কেআর ডলফিনকে পরাজিত করে। খেলরা শুরুতে কেআর ডলফিনের কাজী রনি ১ গোল করে দলকে দলকে এগিয়ে নিলেও কিছুক্ষণ পর রুমি এন্টারপ্রাইজের রাতুল গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরান। খেলার দ্বিতীয়ার্ধে কেআর ডলফিনের কাজী জামাল গোল করে দলকে এগিয়ে নিলেও বেশি সময় তা ধরে রাখতে পারেননি। রুমি এন্টারপ্রাইজের জুয়েল গোল করে আবারো খেলায় সমতা আনেন। পরবর্তীতে নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত ভাবে শেষ হলে রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন। টাইব্রেকারে রুমি এন্টারপ্রাইজ ২-০ গোলের ব্যবধানে কেআর ডলফিনকে পরাজিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আগামী ৩০ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর এ তফসিল ঘোষণা করা হয়। তফসীল অনুযায়ী আগামী ১৯ অক্টোবর মনোনয়নপত্র বিক্রি এবং ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দিতে হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ নভেম্বর। এর আগে গত ৭ সেপ্টেম্বর আপিল বোর্ড ও নির্বাচন বোর্ড গঠন করা হয়েছিল। সংস্থার প্রশাসক ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন সাক্ষরিত এক পত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আপিল বোর্ডের আহবায়ক করা হয়। এ ছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে সদস্য করা হয়। এদিকে, জেলা প্রশাসক…

Read More

খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহসভাপতি মাওলানা বাকি বিল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। শুক্রবার দুপুর ২টায় যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এশার নামাজ পর বারান্দিপাড়া ঈদগাহে জানাজা শেষে বারান্দিপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মাওলানা বাকি বিল্লাহর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন খেলাফত মজলিস যশোর জেলা শাখা। বিবৃতিদাতারা হলেন খেলাফত মজলিস যশোর জেলা শাখা মাওলানা আব্দুল্লাহ, সেক্রেটারি হাফেজ মীর মহর আলী, জেলা সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, উলামা সম্পাদক মাসুউদর রহমান, জেলা শ্রমিক মজলিস সভাপতি আব্দুল খালেক, সেক্রেটারি রফিকুল আলম, জেলা ছাত্র সংগঠন সভাপতি মাসুম বিল্লাহ তামিম।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সাংস্কৃতিক সংসদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি তরিকুল ইসলামে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার নায়েবে আমির বেলাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন পেশাজীবী থানা কমিটির সেক্রেটারি আবু ফয়সাল, যশোর সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি অ্যাডভোকেট উবায়ের হোসেন, সদস্য শেখ জাকির হোসেন, শাহারিয়ার মিঠু, আল সুফিয়ান, সানজিদা মাহমুদ, সেলিম উদ্দিন প্রমুখ।

Read More