নিজস্ব প্রতিবেদক যশোরের ঝিকরগাছা মহিলা কলেজে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় ঝিকরগাছা মহিলা কলেজ শিক্ষক কনফারেন্স রুমে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাধতক্ষ ইলিয়াস উদ্দীন। আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক তবিবুর রহমান, আসাদুজ্জামান, খলিলুর রহমান, আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, আব্দুল হক, আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আমিনুর রহমান পিন্টু।
Author: banglarbhore
ছুটিপুর সংবাদদাতা চৌগাছা উপজেলার দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (স.) পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করে ১০ম শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন। প্রধান অতিথির বক্তব্য পেশ করেন সিনিয়র সহকারী শিক্ষক মহাসিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক পান্নু আহমেদ। বক্তব্য রাখেন শিক্ষক আবুল লতিফ, সিনিয়র শিক্ষক ফিরোজা পারভীন, সিনিয়র সহকারী শিক্ষক মনোয়ারা খাতুন, ১০ম শ্রেণির ছাত্রী লাবনি খাতুন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক সেলিম উদ্দিন। দোয়া ও মোনাজাত শেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
সাতক্ষীরা সংবাদদাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমম্বয়কদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপি আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রবিউল বাসার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় ছাত্র-জনতা মৈত্রী সফররত প্রতিনিধি দলের সমম্বয়ক মো. ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন রাজ, আশরেফা খাতুন, আবু বকর খান, ফারহানা ফারিয়া, মইনুল ইসলাম, বিশ্বজিৎ দত্ত, তৌহিদুল ইসলাম শুভ, বাবু খান, জান্নাতসহ সাতক্ষীরার সমন্বয়করা।
ঝিনাইদহ সংবাদদাতা ঝড়ে বিদ্যুতের তারের ওপর পড়েছিল পেঁপে গাছ। সেই গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মোকছেদ মোল্লা। তাকে উদ্ধার করতে গিয়ে মারা যান আরো দুজন। সোমবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সুড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মোকছেদ আলী মোল্লা ওরফে আঙ্গার আলী, তার ভাবী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপেগাছ ভেঙে পড়ে। সে সময় তিনি তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে…
সাতক্ষীরা সংবাদদাতা টানা বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে সাতক্ষীরাবাসি। অঝর বৃষ্টিতে জলাবদ্ধ সাতক্ষীরার নতুন নতুন অঞ্চল আরও প্লাবিত হয়েছে। এদিকে, জেলার বিভিন্ন এলাকার ঘের ও ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত জেলায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার বিকেল থেকে স্বাভাবিক হতে পারে আবহাওয়া, এমনটি জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। তিনদিনের টানা বৃষ্টিপাতের কারণে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় শত শত হেক্টর জমির ঘের, ফসলের ক্ষেতসহ বিভিন্ন জলাভূমি ডুবে গেছে। সাতক্ষীরা…
সুমন ব্রহ্ম, ডুমুরিয়া থেকে চার দিনের টানা অতি বর্ষণে ডুমুরিয়া উপজেলার মৎস্য ও কৃষি খাতের বিপুল ক্ষতি হয়েছে। দেয়াল চাপা পড়ে প্রাণ হারিয়েছে এক শিশু। গত বৃহস্পতিবার দুপুর থেকে গত রবিবার রাত পর্যন্ত একটানা অতিবর্ষণে খুলনাঞ্চলের আশ-পাশ তথা ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়াসহ সবখানেই ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় সকল চিংড়ি ঘেরই ভেসে গেছে। সেই সাথে ঘেরের আইলে চাষ করা বিভিন্ন প্রকারের শাক-সবজি পানির নিচে তলিয়ে যাওয়ায় সম্পূর্ণ পঁচে নষ্ট হয়ে গেছে। এতে করে মাছ ও সবজি চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। উপজেলার সাজিয়াড়া এলাকা কৃষক পলাশ কুন্ডু বলেন, ডুমুরিয়া বাজারের ব্যবসা বন্ধ করে গফ্ফার সড়কের পাশে ৮ লাখ টাকা খরচ…
বাংলার ভোর প্রতিবেদক কয়েকদিনের টানা বর্ষণের কারণে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর সদর উপজেলার সামনে পুরাতন বটগাছটি সোমবার সকালে রাস্তায় উপড়ে পড়ে। বটগাছটি রাস্তার উপড়ে পড়ার কারণে সকাল ৯ টা থেকে প্রায় দেড় ঘন্টা যশোর-নড়াইল সড়কের সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাছের নিচের অবস্থিত কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি টিম গাছটি উদ্ধার সরানোর পর সকাল সাড়ে দশটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। যশোর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অতি বর্ষণের কারণে গাছের গোড়া নরম হয়ে যাওয়ায় গাছটি গোড়া থেকে উপড়ে পড়ে গেলে যান চলাচলে বিঘ্ন ঘটে। এদিকে গাছটি সড়কের…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী হাজেরা বেগম (৪০) নিহত হয়েছেন। একই ঘটনায় স্বামী আকিছুর রহমান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকালে শহরের ১ নং ওয়ার্ডের ইছাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বামীর বড় ভাই আনিছুর রহমান ও স্থানীয়রা জানান, আকিছুর রাতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিয়ে রাখে। সকালে স্ত্রী হাজেরা চার্জারের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্ত্রীকে উদ্ধার করতে গেলে স্বামী আকিছুরও বিদ্যুতায়িত হন। পরে স্বজনরা তাদের দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন এবং আকিছুর রহমানকে হাসপাতালে ভর্তি করেন। পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর…
পাঁজিয়া সংবাদদাতা কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে পবিত্র ঈদ -ই-মিলাদুন্নবী উপলক্ষে শিশুদের হামদ/নাত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণী, দোয়া ও মিলাদ মাহফিল ১৬ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট ওজিয়ার রহমান, আনছার ভিডিপি কর্মকর্তা আশিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমান ও কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কেশবপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের জমিদার বাড়ির দক্ষিণ পাশে কপোতাক্ষ নদের তীরে মহাকবি মাইকেল মধূসুদন দত্তের স্মৃতি বিজড়িত ‘কাঠ বাদাম’ গাছটি গত রোববার রাতের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে। প্রায় ৩০৯ বছর বয়সি ইতিহাসের সাক্ষ্যবহনকারী ‘কাঠবাদাম’ গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কপোতাক্ষ নদের তীরের এ কাঠবাদাম গাছের নিচে বসে কবি ছোটবেলায় কবিতা রচনা করতেন। এমনকি কবি একসময় একটানা ১৪ দিন এই গাছটির নিচে অবস্থান করেছিলেন। কবির পরিবারের সদস্যরা কাঠবাদামতলা ঘাটে স্নান করতেন। এ ঘাটটি ‘বিদায় ঘাট’ হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল। কবির স্মৃতি অম্লান রাখতে যশোর জেলা পরিষদ কর্তৃপক্ষ কাঠবাদাম গাছের গোড়া ইট দিয়ে বাঁধাই…