বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রয়াত নায়ক সালমান শাহ’র ৫৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। কাঠেরপুল যুব সংঘের আয়োজনে শহরের গাড়িখানা এলাকায় স্মৃতিচারণমূলক আলোচনা সভা, কেককাটা, সালমান শাহ’র সিনেমা প্রদর্শন ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের অসংখ্য সালমান ভক্ত অংশ নেন। ভক্তরা বলেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে অথচ একটি চক্র বিভিন্নভাবে তা আত্মহত্যা বলে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। সালমান শাহের মৃত্যুর পর তারা আওয়ালীগ ও বিএনপির শাসন আমল দেখেছেন। কিন্তু ন্যায়বিচার পাননি। এবার অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে সালমান হত্যা মামলার সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। কাঠেরপুল যুব…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক বিষয়ক সংস্কারে পাশে থাকতে চায় বিশ্বব্যাংক। এ বিষয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, আমাদের ওপর আস্থা রাখুন। আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছি। বৃহস্পতিবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্বব্যাংক প্রতিনিধিদের কাছে ড. ইউনূস তার সরকারের আর্থিক খাত, দুর্নীতি ও বিচার বিভাগের সংস্কারের উদ্যোগের কথা জানান এবং এক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা চান। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিশ্বব্যাংক প্রতিনিধি আরও বলেন, সরকারের এই সংস্কার উদ্যোগে আমরা উচ্ছ্বসিত। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশাও অনেক। বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের ভাইস…
কেশবপুর পৌর সংবাদদাতা ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে কেশবপুরের সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শহিদ দৌলত বিশ্বাস চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট, অরিন, মিরাজ, আনোয়ার, বাধন, জাহিদ, সোহাগী, পায়েল এবং বিভিন্ন শিক্ষা প্রডিতষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
লেবুতলা সংবাদদাতা যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তেঁতুলতলা বাজারে বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা। প্রধান বক্তা ছিলেন, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শামীম আক্তার। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন ও জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুম রেজা দিপু। এ সময় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি বিল্লাল হোসেন, আশরাফুল ইসলাম,…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আহছানউল্লা তরফদার, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম…
যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন দুই হলের প্রভোস্ট ও পরিবহন প্রশাসকের পদে নতুন তিন শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে। এতে বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. আফরোজা খাতুন ও মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রউফ সরকার। এছাড়াও পরিবহন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন খাদ্য ও পুষ্টি প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিমুল ইসলাম। গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
কেশবপুর সংবাদদাতা কেশবপুর পরিত্রাণ’র আয়োজনে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) উপজেলা শাখার ১৫ জন সদস্যদের সাথে মনোসামাজিক সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে। দাতা সহযোগি সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি সিডার অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় কর্মশালা সম্পাদিত হয়েছে। দুই দিনব্যাপি কর্মশালায় কিশোর কিশোরীদের স্বপ্ন, বাস্তবতা, আবেগ, অনুভূতি, হতাশা, দুঃশ্চিন্তার, ভয় ইত্যাদি বিষয়ে আলোচিত হয়। কর্মশালায় ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস। সহায়ক ছিলেন ভলেনটিয়ার সুজিত দাস। কর্মশালায় সমাপনী দিনে বিশেষ অতিথি ছিলেন পরিত্রাণ’র কর্মসূচি সমন্বয়ক রবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন স্বেচ্ছাসেবক সুমন দাস, সাবিরা খাতুন প্রমুখ
যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। যেখানে মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের আসিফ ইকবাল সৈকতকে সভাপতি এবং ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিপা খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে ছাত্র পরামর্শ, শিক্ষক ও উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবু রায়হান, সৌমিত্র দাস, বিক্রমজিৎ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল খন্দকার সাব্বির, সাইফুল ইসলাম আবিদ, রাফসন জনি রাফাদ, মীর সাকিব হাসান শিশির, সাংগঠনিক সম্পাদক মো সজীব হোসেইন, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম মহিউদ্দিন নাবিল, মাহীদুল হক মাহীদ, প্রচার-সম্পাদক, মোঃ মাসুদ রানা,…
স্বপ্নতরী যশোরের আয়োজনে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যশোরের সহযোগিতায় নতুন খয়ের তলা মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সম্মানিত অতিথি ছিলেন যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক ড. সবুজ শামীম আহসান। সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, নতুন খয়ের তলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এহসানুর রহমান, ইউনিসেফ বাংলাদেশের যশোর জেলার শিশু সুরক্ষা কমিনিউটি মোবিলাইজার মিনা বেগম, ক্রীড়া সংগঠক আব্দুল মান্নান, উপদেষ্টা নূরুল আরিফিন, সংগঠনের সহ-সভাপতি পিন্টু মজুমদার, কোষাধক্ষ্য শাহীনুর আক্তার। থেরাপী প্রদান করেন ডা. প্রজ্ঞা পারমিতা রায় (ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট), আমিনুল ইসলাম (থেরাপি সহকারী), আব্দুল কুদ্দুস ও শফিকুল ইসলাম…
নড়াইল সংবাদদাতা নড়াইলে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের অঙ্গসংগঠন, ও সাংবাদিক সহ ৭২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪শ’ থেকে ৫শ’ জনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইল আমলী আদালতে মামলাটি করেন সদর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে গুলিবিদ্ধ মোহাম্মাদ সোহান বিশ্বাসের চাচা বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ ওয়াহিদুজ্জামান। বাদী পক্ষের আইনজীবী এড. কাজী জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি আদালত আমলে নিয়ে নড়াইল সদর থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলুকে। এছাড়া অন্যান্য আসামিদের মধ্যে সাংগঠনিক সম্পাদক দেবাশীষ…