Author: banglarbhore

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে ১৬৯ বোতন ফেনসিডিল উদ্ধার ও এ সময় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। জানা গেছে, জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা গামী পূর্বাশা পরিবহন থেকে স্কুল ব্যাগের ভেতর রাখা ২৪ বোতল ফেনসিডিলসহ মো. লিমনকে (৪০) আটক করে। অপরদিকে, কোটচাঁদপুরের সাফদারপুর পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন শেখ জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর – সাফদারপুর সড়কের কুশকুড়ি মাঠ নামক সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে একটি ইজিবাইক থেকে ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় হোসনে আরা (৩৫) তাসলিমা বেগম (৫০) নামে…

Read More

কপিলমুনি সংবাদদাতা কপিলমুনি সিটি প্রেসক্লাবের আগামী তিন বছরের জন্য পরিচালনা পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সভাপতি এম আজাদ হোসেন (দৈনিক যশোর বার্তা), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান (দৈনিক আমাদের কন্ঠ ও রুপান্তর প্রতিদিন), কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র দে (দৈনিক তথ্য), সহ-সভাপতি বদরুল আলম (দৈনিক কল্যাণ), সহ-সম্পাদক পলাশ মজুমদার (দৈনিক আইন বার্তা), সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন, দৈনিক দৃষ্টিপাত), ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পবিত্র মন্ডল (দৈনিক সমাজের কাগজ), দপ্তর সম্পাদক আ. কুদ্দুস খান (কপিলমুনি নিউজ), প্রচার সম্পাদক জয়…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া প্রতিবছর বর্ষা মৌসুমে ভারি বর্ষণে ডুবে যায় বিল ডাকাতিয়ার বিস্তীর্ণ অঞ্চল। এতে করে বছরের অধিকাংশ সময় এ এলাকা থাকে জলমগ্ন। পানিতে তলিয়ে যায় মাঠ, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মাছের ঘেরসহ আবাদি জমি। সেই সাথে তলিয়ে যায় বসতভিটা। আর বিল ডাকাতিয়ায় বসবাসকারী হাজারো মানুষের দুর্ভোগ কাটে না। এ বছরও সাম্প্রতিক ভারি বৃষ্টির কারণে তলিয়ে যাওয়া বিল ডাকাতিয়ার মানুষগুলো দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। শুকনা খাবার, খেয়ে না খেয়ে দিন কাটছে এই এলাকায় বসবাসকারী লোকগুলোর। শ্রমজীবী মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় রুটি রুজিও বন্ধ হওয়ার পথে। জলমগ্ন এলাকায় দেখা দিয়েছে খাবার পানির অভাব। চলাচলের একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে ডুংগা নৌকা ও…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ জাতীয়বাদী দল বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জুলফিকার আলী সাফুইয়ের সভাপতিত্বে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান (হাবিব), কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন জেলা প্রতিনিধিকে নিয়ে জেলা প্রতিনিধি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের পলাশপোলস্থ জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে উক্ত জেলা প্রতিনিধি কার্যালয়ের উদ্বোধন করা হয়। দৈনিক আলোর পরশ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ৭ জনকে নিয়ে ¬¬পরিচালনা কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্যবৃন্দ হলেন দৈনিক আলোর পরশ সম্পাদক সভাপতি আলতাফ হোসেন, বাংলাভিশন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক ভোরের পাতা’র সাতক্ষীরা প্রতিনিধি এসএম মহিদার রহমান, দৈনিক ৭১ এর বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি অ্যাড. এবিএম সেলিম, দৈনিক কাফেলার স্টাফ…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের ইজিবাইক উল্টে অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে যশোরে রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন- ফরহান হোসেন (১০), মুক্তা খাতুন (১৪), সিয়াম হোসেন (১০), আজিবার রহমান (৫), তানিম হোসেন (৫), আবিদ খান (১২), ঐশি খাতুন (৯), ওয়ালিদ হোসেন (১৩), হুজাইফা খাতুন (১২), আমির হামজা (৮), রোকন হোসেন (১৩) ও আরিফ হোসেন (১১)। এরমধ্যে আজিবার রহমানের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে। আহত শিক্ষার্থীরা জানায়, উপজেলার দাদপুর এলাকা থেকে ফেরার পথে ইজিবাইক চালক দ্রুত গতিতে চালাচ্ছিলেন। এ সময়…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি’র সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আবু বকর আবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের আয়োজনে কেশবপুর পৌরশহরের দৌলত বিশ্বাস চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের যুব সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার…

Read More

প্রেস বিজ্ঞপ্তি শনিবার সকালে রাঙা প্রভাত কিন্ডারগার্টেন স্কুল যশোরের উদ্যোগে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক শরীফ মাস্উদ হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মো. মোক্তার আলী, সাহিকুল আজম, এসএম আজাহার হোসেন স্বপন, আব্দুর রাজ্জাক রাজু, কাজী রাজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাগুপ্তা ইয়াসমিন, সহকারী শিক্ষক সোনিয়া আক্তার, মনোয়ারা বানু এবং ফাহাদ করিম।-

Read More

নাভারণ সংবাদদাতা যশোরের শার্শায় নাভারণ মাছ মাংস ও মুরগী পট্টির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শার্শার প্রাণকেন্দ্র নাভারণ মাছ বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাভারণ মাছ/মাংস ও মুরগি পট্টির ব্যবসায়ি সমিতির আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল হাসান জহির। এ সময় প্রধান অতিথি নাভারণ মাছ/মাংস ও মুরগি পট্টির নতুন ব্যবসায়ি সমিতির সভাপতি সৌরভ হোসেন মিন্টু সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি ফুলেল শুভেচ্ছা শেষে ব্যবসায়িদের উদ্দেশ্যে বলেন, বিগত আওয়ামী স্বৈরশাসকের আমলে যেভাবে লুটপাট করে খেয়ে এসেছে তার কোন প্রতিফলন যেন আপনাদের মাঝে না পড়ে। এ…

Read More

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপি কর্পোরেট এক্সেল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে মাল্টিন্যাশনাল কোম্পানির কর্পোরেট লিডাররা শিক্ষার্থীদের কর্পোরেট চাকরির জন্য মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। ১৯ ও ২০ সেপ্টেম্বর যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপে ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সিনিয়র ম্যানেজার (ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড রিপোর্টিং) জাহিরুল ইসলাম, একই কোম্পানির ম্যানেজার (ফাইনান্সিয়াল প্ল্যানিং এন্ড রিপোর্টিং) সৈয়দ মোহাম্মদ ওয়াকার কাইয়ুম, ম্যানেজার (রেগুলেটরি কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড প্ল্যানিং) নাসের বিন মাজিদ খান এবং সারিকা…

Read More