ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ১৮ বিঘা নিজস্ব সম্পত্তির মধ্যে আনুমানিক ১২ বিঘা জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ঘটনায় অবৈধ দখলদারদের উচ্ছেদসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রনী খাতুন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিদ্যালয়ের সম্পত্তি বেদখল, নিয়মবহির্ভুত ভাড়া নির্ধারণ, আর্থিক অনিয়ম ও কথিত মালিকানা হস্তান্তর সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হলে উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে। এর প্রেক্ষিতে ইউএনও প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের নথিপত্রসহ তলব করেন। জানা যায়, কথিত ২১৪ জন ভাড়াটিয়ার মধ্যে মাত্র একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক পবিত্র ঈদকে সামনে রেখে যশোর শহরের রেডিমেড পোশাকের বাজারে জমে উঠেছে কেনাকাটা। বিভিন্ন নামিদামি ব্র্যান্ড ও ছোট-বড় প্রতিষ্ঠানে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এবং ইফতারের পরও দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। ক্রেতারা দোকান ঘুরে ঘুরে নিজের ও প্রিয়জনদের জন্য পছন্দের পোশাক কিনছেন। বুধবার শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, দোকানে দোকানে থরে থরে সাজানো রঙ বেরঙের নতুন পোশাক। নারী, পুরুষ ও শিশুদের জন্য আলাদা আলাদা কালেকশন সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। বিশেষ করে শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে। শহরের কালেক্টরেট মার্কেটে কেনাকাটা করতে আসা আবু হুরাইয়া নামে এক ক্রেতা বলেন,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে শিশু সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না মা মিরা বেগমের। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। বুধবার দুপুরে নড়াইল বাসস্ট্যান্ডের সুপারিতলা ভিসা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরা বেগম বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকার পাকগাংনী ইউনিয়নের বুড়িগাংনী গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তিনি যশোর শহরের কোতোয়ালী মডেল থানা এলাকার ঝুমঝুমপুরে আনোয়ার বিডিআরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশু আদ-দ্বীন হাসপাতাল থেকে সন্তানকে ডাক্তার দেখিয়ে ইঞ্জিনচালিত রিকশাযোগে বাসায় ফিরছিলেন মিরা বেগম। রিকশাটি মণিহার এলাকা অতিক্রম করে নড়াইল বাসস্ট্যান্ডের সুপারিতলা ভিসা অফিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে লিটন ট্রাভেলসের একটি…
বাংলার ভোর প্রতিবেদক সাতক্ষীরার তালা উপজেলায় সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার জেরে এক সাংবাদিকের বাড়িতে মধ্যরাতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও জামায়াত নেতাসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদাউস মোড়ল, স্থানীয় জামায়াত নেতা দেলোয়ার শেখসহ কয়েকজন গোপালপুর ইকোপার্ক সংলগ্ন নবনির্মিত মিনি স্টেডিয়াম এলাকা থেকে পাঁচটি খেজুর গাছ, চারটি তাল গাছসহ বিভিন্ন প্রজাতির সরকারি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করেন বলে অভিযোগ ওঠে। গত ১…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক মূল্যে খাদ্যপণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়। অভিযানে সদর উপজেলার সেমাই কারখানা, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং শাড়ি-কাপড়ের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। অভিযানকালে নীলগঞ্জ এলাকার মেসার্স নওয়াব স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা ২৫ হাজার টাকা এবং ৪০ ধারায় ধার্যকৃত মূল্যের অধিক দামে খাদ্যপণ্য বিক্রি করায় আরও ২৫ হাজার টাকা জরিমানা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর প্রেসক্লাব হলরুমের গুমোট পরিবেশে তখন পিনপতন নীরবতা। টেবিলে বসে কাঁদছেন এক অসহায় নারী। পাশে বসে তার ১৬, ১০ ও ৪ বছরের তিন কন্যা। সবার ছোট চার বছরের শিশু আন আসকা আলম হৃদা। যে বয়সে বাবার কাঁধে চড়ে ঘুরে বেড়ানোর কথা, সেই বয়সে সে আজ সংবাদ সম্মেলনে। টেবিলের ওপর ছোট্ট দুটি হাত রেখে, তার ওপর মাথা গুঁজে ফ্যালফ্যাল চোখে চেয়ে আছে ক্যামেরার লেন্সের দিকে। চঞ্চল এই শিশুটি গত তিনদিন ধরে তার বাবাকে দেখছে না। সময় অসময়ে বাবাকে বাবা বলে ডেকে খাবারের জন্য বাহানা ধরতে পারছে না। সে হয়তো বুঝতেও পারছে না, এক কোটি টাকা নামের এক পাহাড়সম…
এম আই মুকুল, জীবননগর চুয়াডাঙ্গার জীবননগরের সফল কৃষি উদ্যোক্তা রুহুল আমিন তার খামারে উৎপাদিত দুই প্রজাতির সিডলেস আঙ্গুর উপহার দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদকে। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে তিনি নিজ বাগানের আঙ্গুর মন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় মন্ত্রী বলেন, দেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের বিস্তৃত সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলবায়ু উপযোগী উন্নত জাতের ফল উৎপাদনে উদ্যোক্তাদের অগ্রগতি কৃষিখাতে নতুন দৃষ্টান্ত। তিনি রুহুল আমিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উচ্চমূল্যের ফল চাষে সরকার প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও নীতিগত সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন। প্রসঙ্গত, রুহুল আমিন এক যুগেরও বেশি সময় ধরে জীবননগরে তার প্রতিষ্ঠিত ‘রুহুল এগ্রো লিমিটেড’ ও ‘গ্রীণ প্লানেট এগ্রো’…
তালা (পৌর) সংবাদদাতা সাতক্ষীরায় সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সকাল দশটায় তাালা উপজেলার প্রধান ফটকের সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল ইউনিটের সম্মিলিত আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু, আব্দুল মতিন, উপজেলা প্রেসক্লার সহ-সভাপতি আবু সাঈদ, এমএ ফয়সাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক ইমন, নাজমুল হাসান মাহি প্রমুখ। এ সময় বক্তারা সম্প্রতি শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় মাসিক সমন্বয় সভা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা ১৬৮ টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে পৌরসভাস্থ শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সমন্বয় সভা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসা শেখ অহিদুল আলম। সহকারী উপজেলা শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, সংবর্ধিত অতিথি সদ্য বিদায়ী শিক্ষা কর্মকর্তা বিদুৎ রঞ্জন সাহা, উপজেলা ইউআরসি মকবুল হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হালিমা খাতুন রিনা নামে এক নারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার সকালে যশোর-খুলনা সড়কের ঘুনি এলাকায় রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়। তিনি শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার বাসিন্দা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল ইসলাম খান জানান, অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে হালিমা খাতুন রিনাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুই হাজার ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। এদিকে, পৃথক অভিযানে গাঁজা রাখার অভিযোগে জসিম উদ্দিন…
