Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক সারা দেশে বন্যা পরিস্থিতির খোঁজখবর রেখে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় তিনি এই নির্দেশনা দেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আজ কেবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যদের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ১০ জেলা বন্যাকবলিত হয়েছে এবং সর্বশেষ হিসাবে ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টারা এসব জেলা পরির্দশন করবেন বলে তিনি উল্লেখ করেন।…

Read More

বাংলার ভোর ডেস্ক উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির পানির প্রভাবে দেশের ১০জেলায় প্রায় ৩৬ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এর মধ্যে চার জেলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট ৫ লাখ ৮৬ হাজার ৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ২ হাজার ২৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোয় মোট ৮২ হাজার ৬৯৪…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল জেলা আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার যশোর স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোহাম্মদ সামছুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন, তৎকালীন পৌর সচিব শফিকুল আলম লিটু, কাউন্সিলর আহম্মদ আলী খান, কাউন্সিলর তেলায়েত হোসেন, ইজারাদার রফিকুল ইসলাম, ইজাজুল হাসান বাবু। দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নীতিমালা ২০০২-এর ৩ (ঘ) অনুচ্ছেদ ভঙ্গ করে আসামিরা ১৪১২ সালে নড়াইল পৌরসভার রূপগঞ্জ সাধারণ হাট ও নড়াইল বাস টার্মিনাল ইজারা দিয়ে ৭ লাখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেলে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের জেল রোড হয়ে উপশহর খাজুরা বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনা পরিকল্পিত ভাবে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব চালিয়ে বিএনপিসহ আওয়ামী লীগের বিরোধী মতের অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের নৃশংসভাবে হত্যা করা হয়। শাপলা চত্ত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা…

Read More

যশোর জেলার এক ঝাঁক তরুণ প্রবাসীর সমন্বয়ে যুক্তরাজ্যে গঠিত “যশোর কমিউনিটি, ইউকে কর্তৃক আয়োজিত “যশোরিয়ান মিলন মেলা ২০২৪ “ ঈস্ট লন্ডনের হেইনল্ট ফরেস্ট পার্কে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়। আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো, কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এবং ১৯৫২ থেকে ২০২৪ পযর্ন্ত বাংলাদেশের সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন মাধ্যমে অনুষ্ঠানটির প্রথম পর্ব শুরু হয়। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সভাপতি ইউনুস হাসান লিমন ও সাধারণ সম্পাধক এস এম ওয়াহিদ সিদ্দিকী জনি। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মো: আবু রেজা তুহিন, উপদেষ্টা ডা: মিজানুর রহমান, উপদেষ্টা ব্যারিস্টার মো: মাহমুদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি কামরুল ইসলাম মেজোকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। একই ওয়ার্ডের কর্মী সাউদ আল ড্যানিকে প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে। বৃহস্পতিবার নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, কামরুল ইসলাম মেজো পুলিশের তালিকায় শীর্য সন্ত্রাসী হিসেবে পরিচিত। ২০০০ সালের দিকে ওই এলাকার নাসুয়া বাহিনীর ক্যাডার ছিল মেজো। পরে জেল বিদ্রোহে নাসুয়ার মৃত্যু হবার পর সন্ত্রাসী দলের কর্তৃত্ব নেয় মেজো। এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ এমন কোন অপরাধ নেই যে মেজো ও তার দলবল করেনি। সর্বশেষ গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আন্দোলনের পর শিক্ষার্থীরা পদত্যাগের জন্য অধ্যক্ষসহ চার শিক্ষকের সাদা কাগজে নিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আন্দোলনের মুখে ওই চার শিক্ষক পদত্যাগের সাদা কাগজে স্বাক্ষরে বাধ্য হন। এর হলেন, অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, চিপ ইন্সট্রাকটর (ননটেক) শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, হোস্টেল সুপার বাবলু রহমান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আজিজুর রহমান অধ্যক্ষ থাকাকালে সিন্ডিকেট তৈরি করে গত ছয় বছর ধরে লাগামহীন দুর্নীতি করে আসছেন। পরিপত্রের নির্দেশনা লঙ্ঘন করে শিক্ষার্থীদের থেকে অধিক অর্থ আদায় করে লুটপাট করেছেন। শিক্ষার্থীদের কাছ থেকে ম্যাগাজিনের বিল নিয়ে গত ছয় বছরে একটিও ম্যাগাজিন প্রকাশ না করে সেই অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মুসলিম উদ্দিন সরকার আর নেই। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে নাতি পুতি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আসর বাদ নূরপুর স্কুল মাঠে গার্ড অব আর এবং নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ বীরমুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরের বিএনপি কর্মী আনিচুর রহমানকে হত্যার অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিহত আনিচুরের ভাই মফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ ঘটনায় থানায় কোন মামলা হয়েছে কিনা, হলে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর। অপর আসামিরা হলো, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, প্রতিমন্ত্রীর ভাগ্নে ও সাবেক উপজেলা ভাইস চেয়রাম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের গাড়িখানাস্থ পুলিশ প্লাজায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ প্লাজা চত্তরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, জেলা আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, যশোর শহর জামায়াতের সাংগঠনিক জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক শাহাবুদ্দিন, কোতয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি ইনচার্জ রেজাউল করীম, প্রেসক্লাব যশোরের সহসভাপতি শেখ দিনু আহম্মেদ, যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, নির্বাহী সদস্য আব্দুল ওয়াহাব মুকুল, সাংস্কৃতিক ও…

Read More