Author: banglarbhore

কপিলমুনি সংবাদদাতা ছাত্র আন্দোলন ও দেশের গণঅভ্যুত্থান পরবর্তী কপিলমুনিতে দোকান লুটপাটের ঘটনায় ১৯ আগস্ট জাতীয় ও আঞ্চলিক কিছু দৈনিকে ‘বন্ধের পথে কপিলমুনি ঐতিহ্যবাহী বাজার, চাঁদা ছাড়া দোকান খুলতে পারছেনা ব্যবসায়ীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটিতে কপিলমুনি এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু ও তার রাজনৈতিক সহকর্মীদের জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু বুধবার দুপুর ১২ টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। গত ১৯…

Read More

শার্শা সংবাদদাতা যশোর জেলার শার্শা উপজেলার বুজতলা গ্রামে অবস্থিত বাহাদুরপুর সোনামূখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিনব্যাপি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ক্লাস বন্ধ রেখে মাইকে নানা স্লোগান এবং বক্তব্য দিয়ে বিক্ষোভ সমাবেশ করে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের দ্রুত পদত্যাগ করে স্কুল থেকে বিদায় নিতে আলটিমেটাম দিয়েছে। শিক্ষার্থীরা জানায়, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম নানা অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ তুলে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সকালে আন্দোলন শুরু করে। এই আন্দোলন প্রায় দুই ঘন্টা সময় ধরে চললেও স্কুল ম্যানেজিং কমিটি কিংবা স্কুলের অন্য কোন শিক্ষক বিক্ষোভ বন্ধ করতে এগিয়ে…

Read More

বেনাপোল প্রতিনিধি দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোরের বেনাপোল-শার্শা উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীরা। বুধবার বেলা ১১টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের স্মরণ করে মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা মেনে নেওয়া যায় না। জড়িতদের গ্রেপ্তার করে সব গণমাধ্যমের নিরাপত্তা জোরদার করতে হবে। ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তিনি বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতিতে অস্থিরতা বিরাজ করছে বলে উল্লেখ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ে পুনরায় সেশন জটের শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে তিনি অপরাকতা উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন। এর আগে, ক্যাম্পাসে ভিসি পদত্যাগের চলমান কর্মসূচির মধ্যে গতকাল মঙ্গলবার বিকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা আজকের মধ্যে ভিসিকে পদত্যাগ করার আল্টিমেটাম দেয়। ভিসির পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. আনোয়ার হোসেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরের জয়পুর গ্রামের পল্লী চিকিৎসক বজলুর রহমান ও আনিসুর রহমানকে বিচারবর্হিরভূত হত্যার ঘটনায় যশোরে সাবেক পুলিশ সুপার (বর্তমান রাজশাহী রেঞ্জের ডিআইজি) আনিসুর রহমান, মণিরামপুর থানার তৎকালীন ওসি-এসআইসহ ৪৮ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বুধবার বিকালে নিহত পল্লী চিকিৎসক বজলুর রহমানের স্ত্রী রেশমা বেগম ও নিহত আনিসুর রহমানের ভাই মুনছুর আলী বাদী হয়ে এ মামলা করেছেন। মণিরামপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগ দুইটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর ও শহীদ মো. ইকবাল হোসেন। পল্লী চিকিকৎসক বজলুর রহমান হত্যার মামলার আসামিরা হলন, যশোরে সাবেক পুলিশ সুপার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বহুল সমালোচিত সাবেক টাউন (টিএসআই) ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও তার স্ত্রী ঝরুণা ইয়াসমিনের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। তাদের দুইজনের জ্ঞাত আয়ের বাইরে ৫ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ২৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ (জেলা দায়রা ও জজ আদালত) বিচারক শেখ নাজমুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদুকের স্পেশাল পিপি মো. সিরাজুল ইসলাম। রফিকুল ইসলাম বর্তমানে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন। দুদুকের স্পেশাল পিপি সিরাজুল ইসলাম বলেন, ‘যশোরের বহুল আলোচিত টিএসআইরফিকুল ইসলাম ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জামায়াতের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে যশোর সদরের যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পালবাড়ি নতুন খয়েরতলা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। যশোর পৌরসভার ৪নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মাওলানা কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সাংগঠনিক জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, পৌর উত্তর থানার আমির নুর-ই আলা আল মামুন, থানা কর্ম পরিষদের সদস্য বদরুজ্জামান ৪নং ওয়ার্ড সেক্রেটারি অধ্যাপক আসাদুজ্জামান প্রমুখসম্প্রীতি সমাবেশ পরিচালনা করেন শাহ আলম। সমাবেশে বক্তরা বলেন, দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক রোগীকে ওয়ার্ডের বেডে হস্তান্তরকে কেন্দ্র করে রোগীর স্বজনদের মারপিট করেছেন হাসপাতালের ওয়ার্ড বয় ও বহিরাগত একটি ক্লিনিকের কর্মচারী। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাধারণ শিক্ষার্থী জেসিনা মূর্শীদ ও মাসুম বিল¬াহসহ কয়েকজন শিক্ষার্থী হামলাকারীদের পুলিশের হাতে সোপর্দ করে। এরপর যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারি ওয়ার্ডে এ মারামারি ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগীর স্বজন যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের রিপন হোসেন (৪৫) এবং তার স্ত্রী আঞ্জুমানারা বেগম (৩৫)। হামলাকারীরা হলেন- যশোর জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয় আসাদুজ্জামান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দি বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে চাকুরিচ্যুত ‘বিডিআর সদস্য যশোর অঞ্চল’ -এর ব্যানারে এই মানববন্ধন করা হয়। যশোর খুলনা সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার প্রায় তিন শতাধিক চাকুরিচ্যুত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেয়। তাঁরা বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘বিডিআর আমার স্বামীর চাকরি ফেরত চাই, ৫৭ সেনাকর্মকর্তাসহ ৭৪ জন হত্যার বিচার চাই, আমরা নির্দোষ বিডিআর চাকুরি ফেরত চাই, আমার বাবা বিদ্রোহী নয়, দেশ প্রেমিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাকার রামপুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ৫ আগস্ট চোখে রাবার বুলেট বিদ্ধ হয় যশোরের মনিরামপুর ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের আহাদ আলীর। বাঁ চোখে গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। এর পর দুই দফা অস্ত্রোপচার করা হলেও আহাদের চোখ থেকে গুলি বের করতে পারেননি চিকিৎসকরা। ফলে হাসপাতাল থেকে স্বজনরা তাঁকে বাড়ি নিয়ে এলেও এখন পর্যন্ত চোখে অসহ্য যন্ত্রণা নিয়ে ছটফট করছেন আহাদ। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। আহাদের বাবার নাম সাহেব আলী। ২৭ বছর বয়সী আহাদ যশোর এমএম কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে বিসিএস পরীক্ষা দিতে ঢাকার মালিবাগে…

Read More