Author: banglarbhore

বেনাপো সংবাদদাতা বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত ব্লিচিং পাউডারের ভিতর থেকে ঘোষণা বহির্ভূত শাড়ি কাপড়ের চালান আটক করেছে বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ পণ্য চালানটি আজ মঙ্গলবার দুপুরে আটক করার তা তল্লাশি চালান । কাস্টমস সূত্র বলেছে ,খুলনাস্থ জালাল বাণিজ্য ভান্ডার নামে এক আমদানি কারক প্রতিষ্ঠান ১২০০ প্যাকেজের ব্লিচিং পাউডারের একটি পণ্য চালান ভারত থেকে আমদানি করেন। পণ্য চালানটি রফতানি করেছেন কলকাতার চারুবালা নামের একটি রপ্তানি কারক প্রতিষ্ঠান। যার ওজন ৩৩ হাজার ১২০ কেজি। পন্য চালানটি গত ১৮ ই আগস্ট বেনাপোল বন্দরে প্রবেশ করে বন্দরের ৩৫ নম্বর সেডে রক্ষিত ছিল। পন্য চালান টি ব্লিচিং পাউডার হওয়ায় ১৯ আগস্ট চালানটি ট্রাক টু ট্রাক আনলোড…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে যশোরে কর্মরত গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালন করেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি চ্যানেল আই এর যশোর প্রতিনিধি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, মানবজমিনের নিজস্ব প্রতিবেদক নূর ইসলাম, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, বিগত দিনগুলোতে বিভিন্ন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শুল্কায়ন জটিলতায় গত দুই মাস ধরে যশোরের বেনাপোল স্থলবন্দরের গুদামে সাড়ে ১০ কোটি টাকা মূল্যের প্রায় ৯৩ হাজার কেজি ইমিটেশন জুয়েলারি পড়ে রয়েছে। এতে পণ্যের গুণগতমান নষ্ট হচ্ছে, অন্যদিকে গুদামের ভাড়াসহ অন্যান্য মাশুল গুনতে হচ্ছে আমদানিকারককে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি সাধারণ ইমিটেশন গয়নার আমদানি মূল্য পাঁচ মার্কিন ডলার এবং গোল্ড প্লেটেড (সোনার প্রলেপ দেওয়া) গয়নার মূল্য আট মার্কিন ডলার করে। আমদানিকারকেরা জানান, তাদের আটকে থাকা গয়নাগুলো সাধারণ ইমিটেশনের। কিন্তু সেগুলোকে বেনাপোল কাস্টমের কর্মকর্তারা গোল্ড প্লেটেড গয়না ধরে কেজিতে আট ডলার মূল্যে শুল্কারোপ করতে চান। কিন্তু ওই হারে শুল্ক দিতে অপারগতার কথা জানিয়েছেন আমদানিকারকেরা।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়ে শিশুসহ একই পরিবারের চারজনকে পুড়িয়ে দেয়ার ঘটনায় দগ্ধ ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে সেখানে তার দগ্ধ স্ত্রী মুক্তা বেগম (৩২) ও ছেলে মেহেমিদ খাঁন (৩) চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামের বাসিন্দা শাহেদুর রহমান শিপলু জানান, রাত ১২টার দিকে তালিমুল মারা যায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জামায়াতের উদ্যোগের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর সদরের ইছালী ইউনিয়ন ও জেলা শহর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। কাশিমপুর ইউনিয়নের সম্প্রীতি সমাবেশে ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউসুফ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। বিশেষ অতিখি জেলার সহকারী সেক্রেটারি আধ্যাপক শামসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন বিশ্বাস, আব্দুল হক। অপরদিকে যশোর শহরের বারান্দীপাড়ার অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করনে ওয়ার্ড সভাপতি সাদিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা নায়েবে আমির বেলাল হুসাইন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম জেলা সহকারী সেক্রেটারি, থানা আমির নুর আলা আল মামুন, আলী আহমেদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রারসহ উপাচার্যের অনুসারীদের আগামি ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই আল্টিমেটাম দেয় তারা। একই সাথে বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য সম্মানের সঙ্গে পদত্যাগ না করলে তাকেও শেখ হাসিনার মতো অবস্থা হবে বলে হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। এর আগে সকালে ভিসিসহ তার অনুসারীদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ভিসির পদত্যাগসহ তার অনিয়ম দুনীর্তির বিচারের দাবি তোলেন। একই সাথে ভিসিকে স্বৈরাচার ও শেখ হাসিনার দালাল…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ গরীব,অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে যশোর আধুনিক হাসপাতাল। বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠানটি মাত্র ৫০ টাকা টিকিট মূল্যে সাধারণ মানুষেরদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। যশোর আধুনিক হাসপাতাল ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত। এখানে শুক্রবার বাদে সপ্তাহের অন্য ৬ দিন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। প্রায় দুই মাস ধরে প্রতিদিন দুই জন করে চিকিৎসক এই স্বাস্থ্য সেবা অব্যাহত রেখেছেন। প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী যাদের ৫ থেকে ৭ শ’ টাকা দিয়ে ডাক্তার দেখানোর সুযোগ কম তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এই সেবা নিতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও ও দেশ বাঁচাও স্লোগান নিয়ে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন হয়। এ সময় ফসলের লাভজনক দাম, কৃষি উপকরণের বাজার সিন্ডিকেট ভাঙ্গা, বিএডিসিকে সচল ও শস্যবীমা চালু, পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম ও দুর্নীকি বন্ধ, ভবদহ জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প চালু, যশোরের পানিসারাতে ফুল গবেষণা প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও সবজি চাষিদের জন্য হিমাগার বাস্তবায়নসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার সহ-সভাপতি আমিনুর রহমান হিরোর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি আব্দুর রহিম, অভিমন্যু মন্ডল, সাধারণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রিকশা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) শিক্ষার্থী মনিরুল ইসলামের (২৪)। আট বছর ধরে তিনি শহরে রিকশা চালিয়ে পড়াশোনার খরচ জোগান। ১৫ আগস্ট প্রেসক্লাব যশোর সংলগ্ন আখতার ফার্নিচার ভবনের সামনে থেকে তার ভাড়ায় চালিত রিকশাটি চুরি হয়ে যায়। মনিরুল যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা ষাটখালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি রিকশা চালানোর পাশাপাশি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের প্রথম থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে যশোরের রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। গত ১৫ আগস্ট প্রেসক্লাব যশোর সংলগ্ন আখতার ফার্নিচার ভবনের সামনে থেকে তার ভাড়ায় চালিত রিকশাটি চুরি হয়ে যায়। রিকশাচালক মনিরুল এমএম কলেজের অনার্স (ভূগোল বিভাগ)…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ২৪জনকে হত্যার অভিযোগে অজ্ঞাত ২শ’ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার ১৫দিন পর আজ সোমবার রাতে শাহীন চাকলাদারের চাচাতো ভাই যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু বাদী হয়ে এ মামলা করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার চাচাতো ভাই শাহীন চাকলাদার যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মৃত মান্নান চাকলাদারের ছেলে। তিনি একজন সাবেক সংসদ সদস্য। যশোর শহরের চিত্রা মোড় এমএম আলী রোডে জাবির ইন্টারন্যাশনাল নামে তার মালিকানাধীন একটি পাঁচ তারকা মানের আবাসিক হোটেল রয়েছে। গত ৫ আগস্ট বিকেল…

Read More