কোটচাঁদপুর সংবাদদাতা সারের সঠিক মূল্য নির্ধারণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার ও ডিলারদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসারে কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহআলম, অতিরিক্ত কৃষি অফিসার এসএম নাজমুল সাকিব শাহীন, সাংবাদিক আব্দুল্লাহ বাশার, মঈন উদ্দিন খান প্রমুখ। সে সময় ডিলার ও রিটেলারদের সাথে কৃষি কাজে ব্যবহৃত সকল সারের সঠিক মূল্য নির্ধারণসহ বিভিন্ন বিষয় তুলে…
Author: banglarbhore
খাজুরা সংবাদদাতা যশোরের খাজুরার চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেন, যশোর জেনারেল হাসপাতালে শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ ও কনসালট্যান্ড ডা. আব্দুস সামাদ। গতকাল মাদরাসার সামনে চিত্রা নদীর পাড়ে একটি ফলদ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেন ওই চিকিৎসক। এর সাথে মাদরাসার পক্ষ থেকে দেওয়া হয় একটি করে ফরম। ‘তোমার গাছটি কেমন আছে’ শিরোনাম ওই ফরমে শিক্ষার্থীর নাম, শ্রেণি, রোল নম্বর ও জমা দেয়ার তারিখ রয়েছে। এ ফরমের মাধ্যমে নিজের গাছ সম্পর্কে ‘৮ লাইন’ লিখে জানাবে শিক্ষার্থীরা। এতে সবুজ প্রকৃতির…
সাতক্ষীরা সংবাদদাতা ২০১৪ সালের ২৭ এপ্রিল ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি আমিনুর রহমানসহ সাতজনকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ ইনামুল হকসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলাম (৫৪) বাদী হয়ে ভাই হত্যার বিচার চেয়ে এ মামলা দাযের করেন। শহরের কামালনগরের একটি মেসে ৭ জনকে গুলি করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলার…
ভোমরা সংবাদদাতা সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের সুফির বাঁশতলা এলাকায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আলীপুর দিঘীর পাঁড় এলাকার আব্দুল হান্নান ও আলীপুর গ্রামের শরীফুল ইসলাম। আব্দুল হান্নায় পেশায় ভাড়ার মোটরসাইকেল চালক। আলিপুর গ্রামের মনিরুল ইসলাম জানান, আব্দুল হান্নান মোটরসাইকেলে শরীফুল ইসলামকে নিয়ে ভোমরায় যাচ্ছিলেন। পথিমধ্যে সুফির বাঁশতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুল হান্নান। স্থানীয়রা শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) নজরুল ইসলাম জানান, নিহত…
বাংলার ভোর ডেস্ক সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্রদের জরুরি ও উন্নত চিকিৎসা র্দেওয়ার লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে সীমিত পরিসরে আহতদের আর্থিক সহায়তা করবে সেনাবাহিনী। এক্ষেত্রে জরুরি চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের তাদের কাছাকাছি সিএমএইচ-এর নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। ঢাকা এরিয়া: ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮। বরিশাল এরিয়া: ০১৭৬৯০৭২০৭২, ০১৭৬৯০৭২০৫৮। সাভার এরিয়া: ০১৭৬৯০৯২০৭০, ০১৭৬৯০৯২০৫৮। কক্সবাজার এরিয়া: ০১৭৬৯১০২০৭০, ০১৭৬৯১০২০৫৮। বগুড়া এরিয়া: ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২০৫৮। সিলেট এরিয়া ০১৭৬৯১৭২০৭০, ০১৭৬৯১৭২০৫৮। ঘাটাইল এরিয়া: ০১৭৬৯১৯২০৭০, ০১৭৬৯১৯২০৫৮। চট্টগ্রাম এরিয়া: ০১৭৬৯২৪২০৭২, ০১৭৬৯২৪২০৫৮। কুমিল্লা এরিয়া: ০১৭৬৯৩৩২০৭০, ০১৭৬৯৩৩২০৫৮। যশোর এরিয়া: ০১৭৬৯৫৫২০৭, ০১৭৬৯৫৫২০৫৮। রংপুর এরিয়া:…
বাংলার ভোর প্রতিবেদক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে সমন্বয়ক পদ ছাড়লেন যশোরের দুই শিক্ষার্থী। সোমবার মাসুম বিল্লাহ ও জেসিনা মুর্শীদ নামে দুই শিক্ষার্থী তাদের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে সমন্বয়ক পদ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। নিজেদেরকে সমন্বয়ক পদ থেকে সরিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা ও সমন্বয়ক পদ ব্যবহার করে কেউ কুকর্ম করলে তার বিরুদ্ধে থাকার ঘোষণা দেন। এর আগে গেল বৃহস্পতিবার তারা প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে অন্য এক সমন্বয়ক রাশেদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ বিষয়ে পরের দিনই রাশেদ খান তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি ছবির মাধ্যমে নিরব প্রতিবাদ করেন। সেই ছবির ব্যানারে তিনি লিখেছিলেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,…
বাংলার ভোর ডেস্ক ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে দেশের ৬১ জেলা পরিষদ চেয়ারম্যান, ৪৯৫টি উপজেলা চেয়ারম্যান ৩৩০ পৌরসভাতেই প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পদবির সরকারি কর্মকর্তারা এই দায়িত্ব পেয়েছেন। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ দেশের ৪৯৩টি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চেয়ারম্যানদের অপসারণ ও মৃত্যুর কারণে চেয়ারম্যানের মোট শূন্য পদ ধরে মোট ৪৯৪টি পদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। এর আগে গত ১৭ আগস্ট উপজেলা পরিষদ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মারামারি ছবি তোলায় হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর ও সমাজের কথা’র ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ। এ সময় তার ক্যামেরা ভাংচুর করা হয়। সোমবার বেলা ১২টার দিকে শহরের মণিহার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ জানান, সোমবার বেলা ১২টার দিকে শহরের মণিহার এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন যুবক মারামারি শুরু করে। তাদের মারামারির ছবি তুলছিলেন পরাগ। এ সময় ছবি তোলা দেখে কয়কেজন যুবক লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে তেড়ে আসে। তারা ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে এলোপাতাড়ি মারপিট করে। এসময় পরাগের নাইকন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের মণিহার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে। সেই আন্দোলন করতে গিয়ে সারাদেশের স্বেচ্ছাসেবক দলের অসংখ্যা নেতকর্মী নির্যতন…
বাংলার ভোর প্রতিবেদক বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মাংকিপক্স ভাইরাস শনাক্তকরণে সক্ষম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার। ভাইরাসটি শনাক্ত করার জন্য জিনোম সেন্টারে যুক্তরাষ্ট্রের সেন্টার পর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কর্তৃক প্রদত্ত তিন সেট প্রাইমারও রয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশিদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জিনোম সেন্টার থেকে জানানো হয়, ল্যাবটিতে সাইবার-গ্রিন পদ্ধতি ব্যবহার করে রিয়েলটাইম-পিসিআর মেশিনের মাধ্যমে মাংকিপক্স ভাইরাস শনাক্তকরণে সক্ষম। এছাড়াও ডিএনএ/আরএনএ এক্সট্রাকশনের সকল ধরনের সামগ্রী, রি-এজেন্ট কিট ও পর্যাপ্ত পরিমান যন্ত্রপাতি রয়েছে। অতিমারি করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়লে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম…